ঢাকা ০৫:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপি নেতাসহ ১৫ জনের নামে বিজিবির মামলা

বিএনপি নেতাসহ ১৫ জনের বিরুদ্ধে বিজিবির মামলা। ছবি: সংগৃহীত

বিএনপি নেতাসহ ১৫ জনের বিরুদ্ধে বিজিবির মামলা হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার নয়নপুর এলাকায় ভারতীয় চোরাইপণ্য আটককে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায়। রোববার সুলতানপুর ৬০ বিজিবির অধীন সালদা ক্যাম্পের পক্ষ থেকে কসবা থানায় মামলাটি দায়ের করা হয়।

মামলার এজাহারে বায়েক ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মনির হোসেন, শ্রমিক দলের সভাপতি স্বপন মিয়া ও বিএনপি নেতা হুমায়ুন মিয়াসহ ১৫ জনের নাম উল্লেখ করা হয়েছে। বিজিবির দাবি, চোরাইপণ্যবাহী একটি পিকআপ জব্দের সময় তারা বাধা দেন।

এজাহার অনুযায়ী, অভিযুক্তরা সংঘবদ্ধ হয়ে লাঠি, রড ও দেশীয় অস্ত্র নিয়ে বিজিবি সদস্যদের ওপর হামলা চালায়। এতে কয়েকজন বিজিবি সদস্য আহত হন এবং পরে তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

তবে মামলায় বিএনপি নেতাদের নাম অন্তর্ভুক্ত করার বিষয়ে আপত্তি জানিয়েছে স্থানীয় বিএনপি। দলটির নেতারা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

জনপ্রিয় সংবাদ

বিএনপি নেতাসহ ১৫ জনের নামে বিজিবির মামলা

Update Time : ০২:২১:৪৫ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬

বিএনপি নেতাসহ ১৫ জনের বিরুদ্ধে বিজিবির মামলা হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার নয়নপুর এলাকায় ভারতীয় চোরাইপণ্য আটককে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায়। রোববার সুলতানপুর ৬০ বিজিবির অধীন সালদা ক্যাম্পের পক্ষ থেকে কসবা থানায় মামলাটি দায়ের করা হয়।

মামলার এজাহারে বায়েক ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মনির হোসেন, শ্রমিক দলের সভাপতি স্বপন মিয়া ও বিএনপি নেতা হুমায়ুন মিয়াসহ ১৫ জনের নাম উল্লেখ করা হয়েছে। বিজিবির দাবি, চোরাইপণ্যবাহী একটি পিকআপ জব্দের সময় তারা বাধা দেন।

আরও পড়ুন  ডিএমপির বিশেষ অভিযানে গ্রেপ্তার ৬৩

এজাহার অনুযায়ী, অভিযুক্তরা সংঘবদ্ধ হয়ে লাঠি, রড ও দেশীয় অস্ত্র নিয়ে বিজিবি সদস্যদের ওপর হামলা চালায়। এতে কয়েকজন বিজিবি সদস্য আহত হন এবং পরে তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

তবে মামলায় বিএনপি নেতাদের নাম অন্তর্ভুক্ত করার বিষয়ে আপত্তি জানিয়েছে স্থানীয় বিএনপি। দলটির নেতারা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

আরও পড়ুন  জরুরি সংবাদ সম্মেলনের ঘোষণা জামায়াতে ইসলামীর