ঢাকা ০৯:৩০ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আশা ভোঁসলেকে নিয়ে চমক, একসঙ্গে আমির-শাহরুখ-সালমান Logo মাইকেল জ্যাকসনের আয়: মৃত্যুর পরও কোটি ডলারের রাজত্ব Logo এমবাপ্পের সামনে নতুন ইতিহাস, রোনালদোর রেকর্ড ভাঙতে আর ১১ গোল Logo ইরান-সৌদি সম্পর্ক জোড়া লাগাতে প্রস্তুত তেহরান, বড় বার্তা পেজেশকিয়ানের Logo সারা দেশে বিশেষ অভিযান শুরু, সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ Logo মাস্টারদা সূর্য সেন: চট্টগ্রামের অমর বিপ্লবী Logo সিরাজগঞ্জ পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতামূলক র‍্যালির মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ উদ্যোগ Logo রাঙ্গুনিয়ার অপু দাশের, পাত্রী দেখার কয়েক ঘণ্টা পরই সড়কে ঝরল প্রাণ Logo কলেরা টিকা নিয়ে স্বস্তি, নির্দিষ্ট সময়ের আগেই সাড়া Logo এআই দিয়ে এআই নিয়ন্ত্রণে বড় সতর্কবার্তা

এইচএসসি পরীক্ষা স্থগিত, বন্যায় ৫ জেলার পরীক্ষা ১৬ জুলাই পর্যন্ত বন্ধ

  • ডেস্ক নিউজ
  • Update Time : ০৭:১৪:৪০ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬
  • ৫৬২

বন্যা পরিস্থিতির কারণে ৫ জেলার এইচএসসি পরীক্ষা ১৬ জুলাই পর্যন্ত স্থগিত। ছবি: সংগৃহীত

এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে বন্যা পরিস্থিতির কারণে। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন পাঁচ জেলার এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামী ১৬ জুলাই পর্যন্ত স্থগিত থাকবে। শনিবার (১১ জুলাই) দুপুরে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন এ তথ্য জানান।

তিনি বলেন, বন্যা পরিস্থিতি মোকাবেলায় সরকারের কার্যক্রম সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। সরকারের পক্ষ থেকে দুর্যোগ মোকাবেলায় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। পাশাপাশি দুর্গত এলাকার প্রশাসনকে জনগণের পাশে থেকে প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়েছে।

এর আগে শুক্রবার (১০ জুলাই) বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতির কারণে শনিবারের নির্ধারিত এইচএসসি ও সমমানের পরীক্ষাও স্থগিত করা হয়। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক পারভেজ সাজ্জাদ চৌধুরী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছিল।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলার শিক্ষার্থীরা এ সিদ্ধান্তের আওতায় রয়েছেন। পরিস্থিতি স্বাভাবিক হলে স্থগিত হওয়া পরীক্ষার নতুন সময়সূচি শিক্ষা বোর্ডের পক্ষ থেকে পরে জানানো হবে।

বন্যার কারণে শিক্ষাপ্রতিষ্ঠান ও যোগাযোগ ব্যবস্থাও অনেক এলাকায় ব্যাহত হয়েছে। ফলে শিক্ষার্থীদের নিরাপত্তা এবং সার্বিক পরিস্থিতি বিবেচনায় পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, আবহাওয়ার উন্নতি এবং বন্যা পরিস্থিতির অগ্রগতি পর্যবেক্ষণ করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিকে প্রশাসন, স্থানীয় জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো দুর্গত মানুষের পাশে থেকে ত্রাণ ও উদ্ধার কার্যক্রম পরিচালনা করছে। সরকার জানিয়েছে, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। শিক্ষার্থী ও অভিভাবকদের শিক্ষা বোর্ডের পরবর্তী নির্দেশনার প্রতি নজর রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

জনপ্রিয় সংবাদ

আশা ভোঁসলেকে নিয়ে চমক, একসঙ্গে আমির-শাহরুখ-সালমান

এইচএসসি পরীক্ষা স্থগিত, বন্যায় ৫ জেলার পরীক্ষা ১৬ জুলাই পর্যন্ত বন্ধ

Update Time : ০৭:১৪:৪০ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬

এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে বন্যা পরিস্থিতির কারণে। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন পাঁচ জেলার এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামী ১৬ জুলাই পর্যন্ত স্থগিত থাকবে। শনিবার (১১ জুলাই) দুপুরে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন এ তথ্য জানান।

তিনি বলেন, বন্যা পরিস্থিতি মোকাবেলায় সরকারের কার্যক্রম সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। সরকারের পক্ষ থেকে দুর্যোগ মোকাবেলায় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। পাশাপাশি দুর্গত এলাকার প্রশাসনকে জনগণের পাশে থেকে প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়েছে।

আরও পড়ুন  আবরার ফাহাদের নামে নতুন হল নির্মাণের ঘোষণা শিক্ষামন্ত্রীর

এর আগে শুক্রবার (১০ জুলাই) বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতির কারণে শনিবারের নির্ধারিত এইচএসসি ও সমমানের পরীক্ষাও স্থগিত করা হয়। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক পারভেজ সাজ্জাদ চৌধুরী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছিল।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলার শিক্ষার্থীরা এ সিদ্ধান্তের আওতায় রয়েছেন। পরিস্থিতি স্বাভাবিক হলে স্থগিত হওয়া পরীক্ষার নতুন সময়সূচি শিক্ষা বোর্ডের পক্ষ থেকে পরে জানানো হবে।

আরও পড়ুন  কলকাতায় হোটেলে আগুন, বাবার মৃত্যুতে রোজার কান্না

বন্যার কারণে শিক্ষাপ্রতিষ্ঠান ও যোগাযোগ ব্যবস্থাও অনেক এলাকায় ব্যাহত হয়েছে। ফলে শিক্ষার্থীদের নিরাপত্তা এবং সার্বিক পরিস্থিতি বিবেচনায় পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, আবহাওয়ার উন্নতি এবং বন্যা পরিস্থিতির অগ্রগতি পর্যবেক্ষণ করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিকে প্রশাসন, স্থানীয় জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো দুর্গত মানুষের পাশে থেকে ত্রাণ ও উদ্ধার কার্যক্রম পরিচালনা করছে। সরকার জানিয়েছে, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। শিক্ষার্থী ও অভিভাবকদের শিক্ষা বোর্ডের পরবর্তী নির্দেশনার প্রতি নজর রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

আরও পড়ুন  ২৪ ঘণ্টায় ৬ বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা