ঢাকা ০৬:৩৭ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আপেল কতদিন ভালো থাকে? সংরক্ষণ ও পুষ্টিগুণ জানুন Logo শরীরের লোম হঠাৎ দাঁড়িয়ে যায় কেন? জানুন বৈজ্ঞানিক কারণ Logo সোনায় কেন মরিচা পড়ে না? জানালেন বিজ্ঞানীরা Logo চাপ আর্জেন্টিনার, দাবি ইংলিশ ডিফেন্ডার গেহির | বিশ্বকাপ সেমিফাইনালের বড় বার্তা Logo বঙ্গোপসাগরে নতুন লঘুচাপ সৃষ্টি হয়েছে, চার বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত জারি Logo হরমুজ টোল: ট্রাম্পের বিস্ফোরক পরিকল্পনার আসল রহস্য জানুন Logo হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত হয়েছে ১ হাজার ৯২ শিশু। Logo ইরানের নতুন চাল: বন্ধ হচ্ছে বাব-এল-মান্দেব? ২০০ ডলারে পৌঁছাতে পারে তেল! Logo পদার্থ বিজ্ঞান ভুল প্রশ্নপত্র: দায়ীদের সাময়িক বরখাস্ত, ভুল প্রশ্নে পূর্ণ নম্বর Logo মানব পাচার প্রতিরোধ আইন ২০২৬ কার্যকর হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত হয়েছে ১ হাজার ৯২ শিশু।

দেশে হামের সংক্রমণে আক্রান্ত হচ্ছে শিশুরা, বাড়ছে মৃত্যুর সংখ্যা।

দেশে হামের সংক্রমণ পরিস্থিতি উদ্বেগজনক অবস্থায় রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে এক হাজারের বেশি শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত সময়ে হামের উপসর্গে মারা যাওয়া পাঁচ শিশুর মধ্যে চারজনই ঢাকার এবং একজন ময়মনসিংহের।

এই সময়ে সারা দেশে নতুন করে ১ হাজার ৯২ শিশু হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে। তাদের মধ্যে ১৭২ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে দেশে ৬৭৬ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে আরও ৯৫ শিশু। সব মিলিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৭৭১ জনে।

এ ছাড়া চলতি বছরের মার্চ থেকে এখন পর্যন্ত দেশে ১ লাখ ১৪ হাজার ১৬৪ শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে। এ সময়ে হাম শনাক্ত হয়েছে ১৩ হাজার ৯০৭ শিশুর।

হাম ও উপসর্গ নিয়ে এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছে ৯৬ হাজার ৮৭৮ শিশু। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৯৩ হাজার ২৬০ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে ৮৫১ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। একই সময়ে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৮৭৭ শিশু।

বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশে হামের এমন ভয়াবহ সংক্রমণ আগে দেখা যায়নি। গত আড়াই দশকে দেশে কখনো হামের রোগীর সংখ্যা ৫০ হাজার ছাড়ায়নি।

এর আগে ২০০৫ সালে দেশে সর্বোচ্চ ২৫ হাজার ৯৩৪ জনের শরীরে হাম শনাক্ত হয়েছিল। এরপর কয়েক বছর ধরে রোগীর সংখ্যা অনেক কম ছিল। এমনকি ২০২৫ সালে দেশে মাত্র ১৩২ জন হাম রোগী শনাক্ত হয়েছিল।

স্বাস্থ্য খাত সংশ্লিষ্টরা বলছেন, টিকাদান কার্যক্রমে ঘাটতি এবং শিশুদের প্রয়োজনীয় টিকা না পাওয়ার কারণে চলতি বছর হামের সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়েছে।

বিশেষজ্ঞরা মনে করছেন, হামের বিস্তার নিয়ন্ত্রণে টিকাদান কার্যক্রম জোরদার করা, আক্রান্ত শিশুদের দ্রুত চিকিৎসার আওতায় আনা এবং জনসচেতনতা বৃদ্ধি করা জরুরি। শিশুদের সুরক্ষায় অভিভাবকদেরও টিকার বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তারা।

জনপ্রিয় সংবাদ

আপেল কতদিন ভালো থাকে? সংরক্ষণ ও পুষ্টিগুণ জানুন

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত হয়েছে ১ হাজার ৯২ শিশু।

Update Time : ০৪:২১:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬

দেশে হামের সংক্রমণ পরিস্থিতি উদ্বেগজনক অবস্থায় রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে এক হাজারের বেশি শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত সময়ে হামের উপসর্গে মারা যাওয়া পাঁচ শিশুর মধ্যে চারজনই ঢাকার এবং একজন ময়মনসিংহের।

এই সময়ে সারা দেশে নতুন করে ১ হাজার ৯২ শিশু হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে। তাদের মধ্যে ১৭২ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে।

আরও পড়ুন  বরিশালের দুর্গম জঙ্গলে সেনা মহড়ায় প্রধানমন্ত্রী

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে দেশে ৬৭৬ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে আরও ৯৫ শিশু। সব মিলিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৭৭১ জনে।

এ ছাড়া চলতি বছরের মার্চ থেকে এখন পর্যন্ত দেশে ১ লাখ ১৪ হাজার ১৬৪ শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে। এ সময়ে হাম শনাক্ত হয়েছে ১৩ হাজার ৯০৭ শিশুর।

হাম ও উপসর্গ নিয়ে এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছে ৯৬ হাজার ৮৭৮ শিশু। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৯৩ হাজার ২৬০ শিশু।

আরও পড়ুন  প্রস্তাবিত বাজেট ২০২৬-২৭ অনুমোদন, সংসদে আজ উপস্থাপন

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে ৮৫১ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। একই সময়ে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৮৭৭ শিশু।

বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশে হামের এমন ভয়াবহ সংক্রমণ আগে দেখা যায়নি। গত আড়াই দশকে দেশে কখনো হামের রোগীর সংখ্যা ৫০ হাজার ছাড়ায়নি।

এর আগে ২০০৫ সালে দেশে সর্বোচ্চ ২৫ হাজার ৯৩৪ জনের শরীরে হাম শনাক্ত হয়েছিল। এরপর কয়েক বছর ধরে রোগীর সংখ্যা অনেক কম ছিল। এমনকি ২০২৫ সালে দেশে মাত্র ১৩২ জন হাম রোগী শনাক্ত হয়েছিল।

আরও পড়ুন  মির্জা আব্বাস মালয়েশিয়ার হাসপাতালে ভর্তি, দেখতে গেলেন গোলাম পরওয়ার