ঢাকা ০৭:১৩ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

চন্দনাইশ প্রবাসী কল্যাণ সমিতি ওমান এর উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত ছয়শতাধিক পরিবারকে ত্রাণসামগ্রী বিতরণ

  • ডেস্ক নিউজ
  • Update Time : ০১:০৭:০৯ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬
  • ৫৭৮

বন্যায় ক্ষতিগ্রস্ত ৬০০ পরিবারের জন্য খাদ্যসামগ্রী পৌঁছেছে । ছবি: সংগৃহীত

চন্দনাইশ প্রতিনিধিঃ মো. নুরুল আলম

সম্প্রতি চট্টগ্রামের চন্দনাইশসহ বিভিন্ন উপজেলায় অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত পানিবন্দি মানুষ চরম খাদ্য সংকটে মানবেতর দিন কাটাচ্ছেন। এমন পরিস্থিতিতে চন্দনাইশ প্রবাসী কল্যাণ সমিতি ওমান (রেজি. নং- ৮২১৭)-এর উদ্যোগে ১ম ধাপে চন্দনাইশ উপজেলার বিভিন্ন এলাকায় প্রায় ছয়শতাধিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।

শুক্রবার (১৭ জুলাই) দিনব্যাপি এই ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালিত হয়।

চন্দনাইশ বন্যা ত্রাণ বিতরণ
ত্রাণসামগ্রী গ্রহণ করছেন বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো। ছবি: সংগৃহীত

চন্দনাইশ প্রবাসী কল্যাণ সমিতি ওমানের সংগঠনের উপদেষ্টা আলহাজ্ব বাদশা মিয়া সিআইপি, সংগঠনের সভাপতি জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আরিফ উদ্দিন চৌধুরী-এর সার্বিক তত্ত্বাবধানে দেশে – প্রবাসে সার্বিক সহযোগিতা করেন সহ-সভাপতি রফিকুল ইসলাম, সহ-সভাপতি আব্দুল মাজেদ, সহ-সভাপতি শহিদুল ইসলাম বাবুল, সহ-সাধারণ সম্পাদক দিদারুল আলম, সাংগঠনিক সম্পাদক কমরুদ্দিন চৌধুরী সানি, অর্থ সম্পাদক আজম খান, এনামুল হক চৌধুরী, সম্মানিত সদস্য জাহাঙ্গীর আলম, খোরশেদুল আলম চৌধুরী, শহিদুল ইসলাম, আরিফুল ইসলাম, মারুফ ইসলাম, পলাশ শীল, ইসমাইল ও হাজি মফিজ।

পরিচালিত এই কার্যক্রমে চন্দনাইশ প্রবাসী কল্যাণ সমিতি ওমানের পক্ষে অংশগ্রহণ উপদেষ্টা আলহাজ্ব লিয়াকত আলী সিআইপি, সিনিয়র সহ-সভাপতি নূরুল আমিন সিআইপি, হাজী আছহাব মিয়া, মোহাম্মদ ইসমাঈল প্রমুখ।

সংগঠনের নেতৃবৃন্দ বলেন, “প্রবাসে থাকলেও দেশের মানুষের যেকোনো দুর্যোগে চন্দনাইশ প্রবাসী কল্যাণ সমিতি ওমান সবসময় পাশে ছিল এবং ভবিষ্যতেও অসহায় মানুষের কল্যাণে এই ধরনের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।”

চন্দনাইশে ৬০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ
চন্দনাইশ প্রবাসী কল্যাণ সমিতি ওমান এর উদ্যোগে ছয় শতাধিক পরিবারে ত্রাণ ।

​ত্রাণ বিতরণ কার্যক্রমটি সফল করতে যারা প্রবাসে ও দেশে অক্লান্ত পরিশ্রম, অর্থ ও শ্রম দিয়ে সহযোগিতা করেছেন, তাদের সবার প্রতি সংগঠনের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়েছে।

এসময় জনপ্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিসহ নানা শ্রেণি-পেশার মানুষ এবং চন্দনাইশ প্রবাসী কল্যাণ সমিতি ওমানের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। চন্দনাইশ প্রবাসী কল্যাণ সমিতি ওমানের এই মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন স্থানীয় বাসিন্দারা।

জনপ্রিয় সংবাদ

এইচ-৪ ভিসায় কাজের অনুমতি বাতিলের পথে যুক্তরাষ্ট্র

চন্দনাইশ প্রবাসী কল্যাণ সমিতি ওমান এর উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত ছয়শতাধিক পরিবারকে ত্রাণসামগ্রী বিতরণ

Update Time : ০১:০৭:০৯ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬

চন্দনাইশ প্রতিনিধিঃ মো. নুরুল আলম

সম্প্রতি চট্টগ্রামের চন্দনাইশসহ বিভিন্ন উপজেলায় অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত পানিবন্দি মানুষ চরম খাদ্য সংকটে মানবেতর দিন কাটাচ্ছেন। এমন পরিস্থিতিতে চন্দনাইশ প্রবাসী কল্যাণ সমিতি ওমান (রেজি. নং- ৮২১৭)-এর উদ্যোগে ১ম ধাপে চন্দনাইশ উপজেলার বিভিন্ন এলাকায় প্রায় ছয়শতাধিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।

শুক্রবার (১৭ জুলাই) দিনব্যাপি এই ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালিত হয়।

চন্দনাইশ বন্যা ত্রাণ বিতরণ
ত্রাণসামগ্রী গ্রহণ করছেন বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো। ছবি: সংগৃহীত

চন্দনাইশ প্রবাসী কল্যাণ সমিতি ওমানের সংগঠনের উপদেষ্টা আলহাজ্ব বাদশা মিয়া সিআইপি, সংগঠনের সভাপতি জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আরিফ উদ্দিন চৌধুরী-এর সার্বিক তত্ত্বাবধানে দেশে – প্রবাসে সার্বিক সহযোগিতা করেন সহ-সভাপতি রফিকুল ইসলাম, সহ-সভাপতি আব্দুল মাজেদ, সহ-সভাপতি শহিদুল ইসলাম বাবুল, সহ-সাধারণ সম্পাদক দিদারুল আলম, সাংগঠনিক সম্পাদক কমরুদ্দিন চৌধুরী সানি, অর্থ সম্পাদক আজম খান, এনামুল হক চৌধুরী, সম্মানিত সদস্য জাহাঙ্গীর আলম, খোরশেদুল আলম চৌধুরী, শহিদুল ইসলাম, আরিফুল ইসলাম, মারুফ ইসলাম, পলাশ শীল, ইসমাইল ও হাজি মফিজ।

আরও পড়ুন  শেষ বিদায়েও দুর্ভোগ, গলা সমান পানি পেরিয়ে লাশ কবরস্থানে নিলেন স্বজনরা

পরিচালিত এই কার্যক্রমে চন্দনাইশ প্রবাসী কল্যাণ সমিতি ওমানের পক্ষে অংশগ্রহণ উপদেষ্টা আলহাজ্ব লিয়াকত আলী সিআইপি, সিনিয়র সহ-সভাপতি নূরুল আমিন সিআইপি, হাজী আছহাব মিয়া, মোহাম্মদ ইসমাঈল প্রমুখ।

সংগঠনের নেতৃবৃন্দ বলেন, “প্রবাসে থাকলেও দেশের মানুষের যেকোনো দুর্যোগে চন্দনাইশ প্রবাসী কল্যাণ সমিতি ওমান সবসময় পাশে ছিল এবং ভবিষ্যতেও অসহায় মানুষের কল্যাণে এই ধরনের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।”

আরও পড়ুন  বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর মেরামতে সরকারি সহায়তার ঘোষণা, পুনর্বাসনের আশ্বাস
চন্দনাইশে ৬০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ
চন্দনাইশ প্রবাসী কল্যাণ সমিতি ওমান এর উদ্যোগে ছয় শতাধিক পরিবারে ত্রাণ ।

​ত্রাণ বিতরণ কার্যক্রমটি সফল করতে যারা প্রবাসে ও দেশে অক্লান্ত পরিশ্রম, অর্থ ও শ্রম দিয়ে সহযোগিতা করেছেন, তাদের সবার প্রতি সংগঠনের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়েছে।

এসময় জনপ্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিসহ নানা শ্রেণি-পেশার মানুষ এবং চন্দনাইশ প্রবাসী কল্যাণ সমিতি ওমানের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। চন্দনাইশ প্রবাসী কল্যাণ সমিতি ওমানের এই মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন স্থানীয় বাসিন্দারা।

আরও পড়ুন  রাউজানে মন্দিরের স্বর্ণালংকার চুরি, গ্রেপ্তার ১