ঢাকা ০১:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo দুর্যোগে বাংলাদেশের পাশে থাকবে চীন: রাষ্ট্রদূত Logo এনসিপির কার্যালয়ে মার্কিন রাষ্ট্রদূত Logo বাংলাদেশের পাসপোর্ট আরও দুর্বল, উগান্ডাও এখন অনেক এগিয়ে Logo বৈদেশিক মুদ্রার রিজার্ভে সুখবর, বেড়ে ছাড়াল ৩৬.৪৬ বিলিয়ন ডলার Logo শিশুদের অতিরিক্ত ওজন কমাতে কার্যকর হতে পারে জিএলপি-১ ইনজেকশন Logo ভেজানো কিশমিশে উপকারিতা: প্রতিদিন খেলে শরীরে কী পরিবর্তন হয়? Logo ট্রাম্পের চুক্তিতে সৌদির পারমাণবিক কর্মসূচিতে বড় পরিবর্তন Logo হিটলারের জন্মবাড়িতে এবার থানা, কেন নিল অস্ট্রিয়ার এই সিদ্ধান্ত? Logo অরিজিৎ সিং ফিরলেন: ‘আওয়ারাপন ২’-এর নতুন গানে আবেগঘন প্রত্যাবর্তন Logo আনারস খেলে কী উপকার? জানুন ১০টি চমকপ্রদ স্বাস্থ্যগুণ

দিল্লিতে ১৬ মেট্রোস্টেশন বন্ধ, সিজেপির কর্মসূচিতে ভোগান্তি

  • ডেস্ক নিউজ
  • Update Time : ১১:১৫:৩২ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬
  • ৫১৩

পরীক্ষায় অনিয়মের অভিযোগে দিল্লিতে বিক্ষোভে অংশ নেওয়া আন্দোলনকারীরা। ছবি: সংগৃহীত

ভারতের রাজধানী দিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) চলমান বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদার করেছে প্রশাসন। এর অংশ হিসেবে বুধবার সকাল থেকে রাজধানীর ১৬টি গুরুত্বপূর্ণ মেট্রোস্টেশন সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে দিল্লি মেট্রোরেল করপোরেশন (ডিএমআরসি)।

ডিএমআরসির তথ্য অনুযায়ী, রাজীব চক, সেন্ট্রাল সেক্রেটারিয়েট, মান্ডি হাউস, আইটিও, খান মার্কেট, জনপথ, সুপ্রিম কোর্ট, দিল্লি গেট, ইন্দ্রপ্রস্থ, লোক কল্যাণ মার্গসহ আরও কয়েকটি স্টেশনে যাত্রী ওঠানামা বন্ধ রাখা হয়েছে। তবে রাজীব চক, মান্ডি হাউস ও সেন্ট্রাল সেক্রেটারিয়েটে ইন্টারচেঞ্জ সুবিধা চালু রয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ডিএমআরসি জানিয়েছে, নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এসব স্টেশন বন্ধ থাকবে। পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।

পরীক্ষায় অনিয়মের অভিযোগে পার্লামেন্ট অভিমুখে কর্মসূচির ডাক দিয়েছে সিজেপি। এই কর্মসূচিতে অংশ নিতে গত কয়েক দিন ধরে হাজারো মানুষ সেন্ট্রাল দিল্লিতে জড়ো হচ্ছেন। এর আগেও একই কারণে রাজধানীর কয়েকটি মেট্রোস্টেশন সাময়িকভাবে বন্ধ রাখতে হয়েছিল, ফলে সাধারণ যাত্রীদের ভোগান্তি বেড়েছে।

জনপ্রিয় সংবাদ

দুর্যোগে বাংলাদেশের পাশে থাকবে চীন: রাষ্ট্রদূত

দিল্লিতে ১৬ মেট্রোস্টেশন বন্ধ, সিজেপির কর্মসূচিতে ভোগান্তি

Update Time : ১১:১৫:৩২ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬