ঢাকা ১১:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ইসরায়েলি বসতির বিরুদ্ধে যুক্তরাজ্য ফ্রান্সসহ ১২ দেশের নিষেধাজ্ঞা Logo স্কিনকেয়ারের পর ফোন চালালে কি ত্বকের ক্ষতি হয়? জানুন আসল তথ্য Logo স্ক্যাল্পের যত্নে ইতালিয়ান হেয়ার ওয়াশিং মেথডের ৫ সহজ কৌশল Logo পাকিস্তান ক্রিকেট ১০ বছর পিছিয়ে গেছে: সাঈদ আজমল Logo বেনজীর আহমেদকে ফেরাতে ইউএইর সঙ্গে যোগাযোগ অব্যাহত: স্বরাষ্ট্রমন্ত্রী Logo ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি গ্রেপ্তার Logo বাঁধনকে নিয়ে ফারুকীর ক্ষোভ, প্রশ্ন তুললেন সরকার ও সাংস্কৃতিক অঙ্গন নিয়ে Logo জ্ঞান ও সংলাপের মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়তে হবে : ঢাবি উপাচার্য Logo জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান Logo ইসরায়েলি বসতিতে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা, কী বলছে যুক্তরাষ্ট্র?

দুর্যোগে বাংলাদেশের পাশে থাকবে চীন: রাষ্ট্রদূত

  • ডেস্ক নিউজ
  • Update Time : ১২:৪৯:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
  • ৫১৯

বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিকে (বিডিআরসিএস) এক লাখ মার্কিন ডলারের অনুদান হস্তান্তর। ছবি: সংগৃহীত

বাংলাদেশের দুর্যোগ ও মানবিক সংকটের সময়ে চীন সবসময় পাশে রয়েছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি বলেন, প্রয়োজনের সময় বাংলাদেশের প্রতি চীনের সহযোগিতা ও সমর্থন অব্যাহত থাকবে।

বুধবার রাজধানীর মগবাজারে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির (বিডিআরসিএস) জাতীয় সদর দপ্তরে সংস্থাটির জরুরি সহায়তার জন্য এক লাখ মার্কিন ডলার অনুদান হস্তান্তর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। চীনের রেডক্রস সোসাইটির পক্ষ থেকে সাম্প্রতিক বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় এই অর্থ দেওয়া হয়।

অনুষ্ঠানে বিডিআরসিএসের চেয়ারম্যান ব্যারিস্টার মো. আবদুস সালাম চীনের দেওয়া সহায়তা গ্রহণ করেন। ইয়াও ওয়েন বলেন, বাংলাদেশের সাম্প্রতিক ভয়াবহ বন্যা ও ভূমিধসে বহু মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। প্রাণহানি, ঘরবাড়ি, কৃষিজমি ও অবকাঠামোর ক্ষয়ক্ষতির ঘটনায় চীনের জনগণ বাংলাদেশের মানুষের প্রতি গভীর সহানুভূতি প্রকাশ করছে।

চীনের রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ যখনই কোনো দুর্যোগ বা মানবিক সংকটের মুখোমুখি হয়েছে, চীন সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। জরুরি সহায়তার পাশাপাশি দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশের সক্ষমতা বাড়াতে প্রশিক্ষণ কর্মসূচি ও প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ করে আসছে চীন।

তিনি জানান, গত বছরও চীন বিডিআরসিএসকে জরুরি সরঞ্জাম দিয়েছিল, যা বর্তমানে বন্যা পরিস্থিতি মোকাবিলায় ব্যবহার করা হচ্ছে। ভবিষ্যতেও মানবিক সহায়তা অব্যাহত রাখা এবং প্রয়োজনে স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণ দেওয়ার বিষয়ে চীনের অঙ্গীকার রয়েছে।

বিডিআরসিএসের চেয়ারম্যান আবদুস সালাম চীন সরকার, জনগণ এবং রেডক্রস সোসাইটি অব চায়নার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, চীনের এই সহায়তা সংস্থাটির জরুরি কার্যক্রম আরও বিস্তৃত করতে সহায়তা করবে।

তিনি আরও বলেন, বিডিআরসিএসের স্বেচ্ছাসেবকেরা ইতোমধ্যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত ও দুর্গম এলাকায় কাজ করছেন। চীনের সহায়তার মাধ্যমে খাদ্য, নিরাপদ পানি, অস্থায়ী আশ্রয়, স্বাস্থ্যবিধি কিট এবং চিকিৎসাসেবা কার্যক্রম আরও জোরদার করা সম্ভব হবে।

অনুষ্ঠানে বিডিআরসিএস জানায়, ২১ জুলাই পর্যন্ত জরুরি কার্যক্রমে ৩.৩৯ মিলিয়ন টাকা বরাদ্দ করা হয়েছে। এর আওতায় ২ হাজার ৫০০-এর বেশি খাদ্য প্যাকেজ বিতরণ, ২২ হাজারের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া, দুই হাজারের বেশি মানুষকে চিকিৎসা সহায়তা এবং ৩৭ হাজার লিটারের বেশি নিরাপদ পানি সরবরাহ করা হয়েছে।

বন্যা মোকাবিলায় বিডিআরসিএস ১২টি রেড ক্রিসেন্ট ইউনিট সক্রিয় করেছে এবং ৩ হাজার ৫০০-এর বেশি স্বেচ্ছাসেবক মাঠ পর্যায়ে কাজ করছেন। অনুষ্ঠানে সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তা, চীনা দূতাবাস, আন্তর্জাতিক রেডক্রস ও রেড ক্রিসেন্ট সোসাইটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

ইসরায়েলি বসতির বিরুদ্ধে যুক্তরাজ্য ফ্রান্সসহ ১২ দেশের নিষেধাজ্ঞা

দুর্যোগে বাংলাদেশের পাশে থাকবে চীন: রাষ্ট্রদূত

Update Time : ১২:৪৯:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

বাংলাদেশের দুর্যোগ ও মানবিক সংকটের সময়ে চীন সবসময় পাশে রয়েছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি বলেন, প্রয়োজনের সময় বাংলাদেশের প্রতি চীনের সহযোগিতা ও সমর্থন অব্যাহত থাকবে।

বুধবার রাজধানীর মগবাজারে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির (বিডিআরসিএস) জাতীয় সদর দপ্তরে সংস্থাটির জরুরি সহায়তার জন্য এক লাখ মার্কিন ডলার অনুদান হস্তান্তর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। চীনের রেডক্রস সোসাইটির পক্ষ থেকে সাম্প্রতিক বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় এই অর্থ দেওয়া হয়।

অনুষ্ঠানে বিডিআরসিএসের চেয়ারম্যান ব্যারিস্টার মো. আবদুস সালাম চীনের দেওয়া সহায়তা গ্রহণ করেন। ইয়াও ওয়েন বলেন, বাংলাদেশের সাম্প্রতিক ভয়াবহ বন্যা ও ভূমিধসে বহু মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। প্রাণহানি, ঘরবাড়ি, কৃষিজমি ও অবকাঠামোর ক্ষয়ক্ষতির ঘটনায় চীনের জনগণ বাংলাদেশের মানুষের প্রতি গভীর সহানুভূতি প্রকাশ করছে।

আরও পড়ুন  ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত, ৮ আরোহীর মর্মান্তিক মৃত্যু

চীনের রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ যখনই কোনো দুর্যোগ বা মানবিক সংকটের মুখোমুখি হয়েছে, চীন সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। জরুরি সহায়তার পাশাপাশি দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশের সক্ষমতা বাড়াতে প্রশিক্ষণ কর্মসূচি ও প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ করে আসছে চীন।

তিনি জানান, গত বছরও চীন বিডিআরসিএসকে জরুরি সরঞ্জাম দিয়েছিল, যা বর্তমানে বন্যা পরিস্থিতি মোকাবিলায় ব্যবহার করা হচ্ছে। ভবিষ্যতেও মানবিক সহায়তা অব্যাহত রাখা এবং প্রয়োজনে স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণ দেওয়ার বিষয়ে চীনের অঙ্গীকার রয়েছে।

আরও পড়ুন  সাবেক প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আলহাজ নজরুল ইসলাম চৌধুরীর জানাজা

বিডিআরসিএসের চেয়ারম্যান আবদুস সালাম চীন সরকার, জনগণ এবং রেডক্রস সোসাইটি অব চায়নার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, চীনের এই সহায়তা সংস্থাটির জরুরি কার্যক্রম আরও বিস্তৃত করতে সহায়তা করবে।

তিনি আরও বলেন, বিডিআরসিএসের স্বেচ্ছাসেবকেরা ইতোমধ্যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত ও দুর্গম এলাকায় কাজ করছেন। চীনের সহায়তার মাধ্যমে খাদ্য, নিরাপদ পানি, অস্থায়ী আশ্রয়, স্বাস্থ্যবিধি কিট এবং চিকিৎসাসেবা কার্যক্রম আরও জোরদার করা সম্ভব হবে।

আরও পড়ুন  ব্রেক্সিটের ১০ বছর পরও কেন দূরত্ব কাটছে না ব্রিটেন-ইইউ?