ঢাকা ১১:৫৫ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাসের দাম বাড়বে না: সুখবর জানাল পেট্রোবাংলা | Logo মাদ্রাসা শিক্ষাব্যবস্থা: ১২ দফা সংস্কার পরিকল্পনায় ইতিবাচক বার্তা Logo সঞ্জয় দেবের সংগ্রাম: অবিশ্বাস্য পথচলায় লস অ্যাঞ্জেলেসের কঠিন দিন Logo জুলাই অভ্যুত্থান: শক্তিশালী সংস্কার ও বিচার নিয়ে নতুন বার্তা Logo জিমি বাংলাদেশের মেসি: চমকপ্রদ মন্তব্য করলেন গেরহার্ড Logo বান্দরবান বন্যা ত্রাণে গো আপ ফাউন্ডেশনের মানবিক উদ্যোগে ৭৫৬ পরিবার পেল সহায়তা Logo ফুটবলে আগ্রহ কমছে: ৩৬% ব্রাজিলিয়ান ফুটবলের খবরই রাখেন না | জরিপে চমক Logo কক্সবাজার রেলস্টেশন নিয়ে বড় সুখবর, আসছে নতুন ব্যবস্থাপনা Logo দক্ষিণ আফ্রিকায় ব্যাটিং ধস, বড় হারে শুরু বাংলাদেশের Logo রোনালদোর গোপন বিয়ে? ভাইরাল নিমন্ত্রণপত্রে তোলপাড়

বিদ্যুৎ না থাকায় মোমবাতির আলোয় মাস্টার্স পরীক্ষা, ভিডিও ভাইরাল

বরিশালে বিদ্যুৎ বিভ্রাটের কারণে মোমবাতি জ্বালিয়ে মাস্টার্স শেষ পর্বের পরীক্ষা দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, প্রচণ্ড গরম আর অপর্যাপ্ত আলোর মধ্যেই শিক্ষার্থীরা মোমবাতি জ্বালিয়ে তাদের পরীক্ষার খাতায় লিখছেন। জানা গেছে, ঘটনাটি বরিশালের সরকারি মহিলা কলেজ পরীক্ষা কেন্দ্রের। সেখানে মূলত বিএম (ব্রজমোহন) কলেজের শিক্ষার্থীরা মাস্টার্সের পরীক্ষা দিচ্ছিলেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মো. আসাদুজ্জামান জানান, গত বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে পরীক্ষা চলাকালে এই পরিস্থিতি তৈরি হয়। কলেজে দুটি ভিন্ন বিদ্যুৎ সংযোগ থাকা সত্ত্বেও সেসময় কোনোটিতেই বিদ্যুৎ সরবরাহ ছিল না। বিদ্যুৎ বিভাগে একাধিকবার কল করা হলে তারা জানায়, ট্রান্সমিটার মেরামতের কাজ চলছে। এর ফলে প্রায় এক ঘণ্টা সময় ধরে পরীক্ষার্থীদের বাধ্য হয়েই মোমবাতির আলোতে পরীক্ষা দিতে হয়।

অধ্যক্ষ আরও জানান, ভবিষ্যতে এ ধরনের ভোগান্তি এড়াতে কলেজে সোলার প্যানেল বসানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে এটি একটি ব্যয়বহুল প্রকল্প হওয়ায় সরকারের সঙ্গে এ বিষয়ে আলোচনা করা হবে বলে তিনি উল্লেখ করেন।

অন্যদিকে, ওজোপাডিকো-২ এর নির্বাহী প্রকৌশলী মো. মঞ্জুরুল ইসলামের দাবি, পরীক্ষা চলাকালে বিদ্যুৎ না থাকার বিষয়টি কলেজ কর্তৃপক্ষের কেউ তাকে জানায়নি। তবে লোডশেডিংয়ের কারণ হিসেবে তিনি জানান, বর্তমানে চাহিদার তুলনায় বিদ্যুৎ উৎপাদন অনেকটাই কম। পরিস্থিতি কবে নাগাদ স্বাভাবিক হবে, তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষই ভালো বলতে পারবেন বলে তিনি মন্তব্য করেন।

জনপ্রিয় সংবাদ

গ্যাসের দাম বাড়বে না: সুখবর জানাল পেট্রোবাংলা |

বিদ্যুৎ না থাকায় মোমবাতির আলোয় মাস্টার্স পরীক্ষা, ভিডিও ভাইরাল

Update Time : ১২:৫৭:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

বরিশালে বিদ্যুৎ বিভ্রাটের কারণে মোমবাতি জ্বালিয়ে মাস্টার্স শেষ পর্বের পরীক্ষা দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, প্রচণ্ড গরম আর অপর্যাপ্ত আলোর মধ্যেই শিক্ষার্থীরা মোমবাতি জ্বালিয়ে তাদের পরীক্ষার খাতায় লিখছেন। জানা গেছে, ঘটনাটি বরিশালের সরকারি মহিলা কলেজ পরীক্ষা কেন্দ্রের। সেখানে মূলত বিএম (ব্রজমোহন) কলেজের শিক্ষার্থীরা মাস্টার্সের পরীক্ষা দিচ্ছিলেন।

আরও পড়ুন  প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের যোগদান শিগগিরই

ঘটনার সত্যতা নিশ্চিত করে সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মো. আসাদুজ্জামান জানান, গত বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে পরীক্ষা চলাকালে এই পরিস্থিতি তৈরি হয়। কলেজে দুটি ভিন্ন বিদ্যুৎ সংযোগ থাকা সত্ত্বেও সেসময় কোনোটিতেই বিদ্যুৎ সরবরাহ ছিল না। বিদ্যুৎ বিভাগে একাধিকবার কল করা হলে তারা জানায়, ট্রান্সমিটার মেরামতের কাজ চলছে। এর ফলে প্রায় এক ঘণ্টা সময় ধরে পরীক্ষার্থীদের বাধ্য হয়েই মোমবাতির আলোতে পরীক্ষা দিতে হয়।

আরও পড়ুন  বিশ্বকাপে বাংলাদেশের ব্রাজিল উন্মাদনা, মুগ্ধ ব্রাজিল

অধ্যক্ষ আরও জানান, ভবিষ্যতে এ ধরনের ভোগান্তি এড়াতে কলেজে সোলার প্যানেল বসানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে এটি একটি ব্যয়বহুল প্রকল্প হওয়ায় সরকারের সঙ্গে এ বিষয়ে আলোচনা করা হবে বলে তিনি উল্লেখ করেন।

অন্যদিকে, ওজোপাডিকো-২ এর নির্বাহী প্রকৌশলী মো. মঞ্জুরুল ইসলামের দাবি, পরীক্ষা চলাকালে বিদ্যুৎ না থাকার বিষয়টি কলেজ কর্তৃপক্ষের কেউ তাকে জানায়নি। তবে লোডশেডিংয়ের কারণ হিসেবে তিনি জানান, বর্তমানে চাহিদার তুলনায় বিদ্যুৎ উৎপাদন অনেকটাই কম। পরিস্থিতি কবে নাগাদ স্বাভাবিক হবে, তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষই ভালো বলতে পারবেন বলে তিনি মন্তব্য করেন।

আরও পড়ুন  লন্ডনে রহস্যময় তরুণীর সঙ্গে আরিয়ান, শুরু প্রেমের গুঞ্জন