ঢাকা ০৭:১০ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

২ জুলাই শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা, প্রথমবার অভিন্ন প্রশ্নপত্র

আগামী ২ জুলাই থেকে শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা।ছবি- সংগ্রহীত

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা আগামী ২ জুলাই থেকে শুরু করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। শনিবার (১৮ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক সভায় এই সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়।

সভায় সভাপতিত্ব করেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। বৈঠকে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলোর প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন জানান, নির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২ জুলাই থেকে এইচএসসি পরীক্ষা শুরু হবে।

এবারের পরীক্ষায় একটি বড় পরিবর্তন আনা হয়েছে। দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডসহ মোট ১১টি বোর্ডে প্রথমবারের মতো একই প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। আগে সাধারণ শিক্ষা বোর্ডগুলোতে আলাদা প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হলেও এখন থেকে তা একীভূত করা হচ্ছে।

শিক্ষা সংশ্লিষ্টদের মতে, অভিন্ন প্রশ্নপত্র চালু হলে মূল্যায়নে সামঞ্জস্য বাড়বে এবং পরীক্ষার মান আরও উন্নত হবে।

জনপ্রিয় সংবাদ

২ জুলাই শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা, প্রথমবার অভিন্ন প্রশ্নপত্র

Update Time : ০৩:২৩:০৩ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা আগামী ২ জুলাই থেকে শুরু করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। শনিবার (১৮ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক সভায় এই সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়।

সভায় সভাপতিত্ব করেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। বৈঠকে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলোর প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

আরও পড়ুন  সমাবর্তনের টুপি চারকোনা হয় কেন? জানুন ইতিহাস

ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন জানান, নির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২ জুলাই থেকে এইচএসসি পরীক্ষা শুরু হবে।

এবারের পরীক্ষায় একটি বড় পরিবর্তন আনা হয়েছে। দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডসহ মোট ১১টি বোর্ডে প্রথমবারের মতো একই প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। আগে সাধারণ শিক্ষা বোর্ডগুলোতে আলাদা প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হলেও এখন থেকে তা একীভূত করা হচ্ছে।

আরও পড়ুন  চট্টগ্রাম ছাত্র কল্যাণ পরিষদ, বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন নেতৃত্বে কামাল-শরীফ