ঢাকা ০৮:১৯ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কাঁঠালের দাম: মৌসুম শেষে সর্বোচ্চ ১ হাজার টাকা Logo কানাডায় গায়কের গাড়ি লক্ষ্য করে সাত রাউন্ড গুলি! Logo বাল্যবিবাহের অপরাধে কেরানীগঞ্জে বরসহ ৩ জনের কারাদণ্ড Logo চট্টগ্রামের হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনে ট্যাংক দুর্ঘটনায় ২ সেনা নিহত, আহত ১ Logo এমবাপ্পের রেকর্ডের রাতে ইন্টারকে হারাল রিয়াল Logo হালান্ডের জোড়া গোল, পোর্তোকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগে ম্যানসিটির দাপুটে জয় Logo আরব আমিরাতকে উড়িয়ে সেমিফাইনালে বাংলাদেশ, শেষ চারে ভারতের মুখোমুখি Logo রোনালদোর ২ রেকর্ড ভেঙে ইতিহাস গড়লেন মেসি, ২০ বছর পরও ব্যালন ডি’অরের তালিকায় Logo অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ, হংকংকে ৬-০ গোলে উড়িয়ে কোয়ার্টার ফাইনালে Logo নিজের ছবি দিয়ে ৯০-এর দশকের লুক, জানুন ১০টি AI Prompt

কৃষকের ছদ্মবেশে মাঠে কাজ করছিলেন, ৮ বছর পর সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

কৃষকের ছদ্মবেশে মাঠ থেকে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার।ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানার ২০১৭ সালের একটি মাদক মামলায় আদালতের দেওয়া সাজাপ্রাপ্ত পলাতক আসামি সুশীল (৪৫) অবশেষে পুলিশের জালে ধরা পড়েছেন। প্রায় আট বছর ধরে আত্মগোপনে থাকা এই আসামিকে নওগাঁর নিয়ামতপুর উপজেলার একটি ফসলের মাঠ থেকে কৃষকের ছদ্মবেশে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (২৫ জুলাই) সন্ধ্যা পৌনে ৭টার দিকে নিয়ামতপুর থানার রাওতা গ্রামের একটি কৃষিজমিতে বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেপ্তার সুশীল চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার রাজবাড়ীহাট টাওয়ারপাড়া গ্রামের মৃত শুকান্তের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই সুশীলকে গ্রেপ্তারের চেষ্টা চলছিল। তবে তিনি বিভিন্ন এলাকায় অবস্থান পরিবর্তন করে আত্মগোপনে ছিলেন। সম্প্রতি গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, তিনি নিয়ামতপুর উপজেলার একটি মাঠে কৃষিকাজ করছেন। তথ্যের সত্যতা যাচাই করে অভিযান পরিচালনার পরিকল্পনা করে নাচোল থানা পুলিশ।

অভিযানে নেতৃত্ব দেন নাচোল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ফরহাদ হোসেন। তিনি ও তার সঙ্গে থাকা পুলিশের সদস্যরা কৃষকের পোশাক পরে সাধারণ শ্রমিকের মতো মাঠে প্রবেশ করেন। সন্দেহ এড়াতে তারা স্থানীয় কৃষকদের সঙ্গে মিশে যান। এ সময় সুশীলও কৃষকের বেশে জমিতে কাজ করছিলেন। নিশ্চিত হওয়ার পর তাকে আদালতের সাজা পরোয়ানার ভিত্তিতে গ্রেপ্তার করা হয়।

চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ জানান, নাচোল থানার ২০১৭ সালের একটি মাদক মামলায় চলতি বছর আদালত সুশীলকে দুই বছরের সশ্রম কারাদণ্ড, পাঁচ হাজার টাকা অর্থদণ্ড এবং অর্থদণ্ড অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। রায় ঘোষণার পর থেকেই তিনি পলাতক ছিলেন এবং গ্রেপ্তার এড়াতে বিভিন্ন স্থানে আত্মগোপন করে আসছিলেন।

তিনি আরও জানান, গোয়েন্দা তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সন্ধ্যায় পরিকল্পিত অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হচ্ছে।

পুলিশ বলছে, সাজাপ্রাপ্ত ও দীর্ঘদিন পলাতক আসামিদের গ্রেপ্তারে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং আদালতের রায় কার্যকর করতে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও পরিচালনা করা হবে।

জনপ্রিয় সংবাদ

কাঁঠালের দাম: মৌসুম শেষে সর্বোচ্চ ১ হাজার টাকা

কৃষকের ছদ্মবেশে মাঠে কাজ করছিলেন, ৮ বছর পর সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

Update Time : ১১:০৪:০৩ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬

চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানার ২০১৭ সালের একটি মাদক মামলায় আদালতের দেওয়া সাজাপ্রাপ্ত পলাতক আসামি সুশীল (৪৫) অবশেষে পুলিশের জালে ধরা পড়েছেন। প্রায় আট বছর ধরে আত্মগোপনে থাকা এই আসামিকে নওগাঁর নিয়ামতপুর উপজেলার একটি ফসলের মাঠ থেকে কৃষকের ছদ্মবেশে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (২৫ জুলাই) সন্ধ্যা পৌনে ৭টার দিকে নিয়ামতপুর থানার রাওতা গ্রামের একটি কৃষিজমিতে বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেপ্তার সুশীল চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার রাজবাড়ীহাট টাওয়ারপাড়া গ্রামের মৃত শুকান্তের ছেলে।

আরও পড়ুন  তনু হত্যা মামলায় প্রথম গ্রেফতার আদালতে

পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই সুশীলকে গ্রেপ্তারের চেষ্টা চলছিল। তবে তিনি বিভিন্ন এলাকায় অবস্থান পরিবর্তন করে আত্মগোপনে ছিলেন। সম্প্রতি গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, তিনি নিয়ামতপুর উপজেলার একটি মাঠে কৃষিকাজ করছেন। তথ্যের সত্যতা যাচাই করে অভিযান পরিচালনার পরিকল্পনা করে নাচোল থানা পুলিশ।

অভিযানে নেতৃত্ব দেন নাচোল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ফরহাদ হোসেন। তিনি ও তার সঙ্গে থাকা পুলিশের সদস্যরা কৃষকের পোশাক পরে সাধারণ শ্রমিকের মতো মাঠে প্রবেশ করেন। সন্দেহ এড়াতে তারা স্থানীয় কৃষকদের সঙ্গে মিশে যান। এ সময় সুশীলও কৃষকের বেশে জমিতে কাজ করছিলেন। নিশ্চিত হওয়ার পর তাকে আদালতের সাজা পরোয়ানার ভিত্তিতে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন  রামিসা হত্যা মামলায় মৃত্যুদণ্ড, দ্রুত বিচারে নতুন নজির

চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ জানান, নাচোল থানার ২০১৭ সালের একটি মাদক মামলায় চলতি বছর আদালত সুশীলকে দুই বছরের সশ্রম কারাদণ্ড, পাঁচ হাজার টাকা অর্থদণ্ড এবং অর্থদণ্ড অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। রায় ঘোষণার পর থেকেই তিনি পলাতক ছিলেন এবং গ্রেপ্তার এড়াতে বিভিন্ন স্থানে আত্মগোপন করে আসছিলেন।

আরও পড়ুন  বৃদ্ধ হত্যা মামলা: গুরুত্বপূর্ণ রায়ে ৮ জনের যাবজ্জীবন