ঢাকা ০১:১৫ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo স্বর্ণবাজারে নতুন চমক, আজ থেকেই কার্যকর বাড়তি দাম Logo রাশিয়া-ইউক্রেন হামলা: ভয়াবহ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ১০ জন Logo গেটপাস জট কাটতেই সচল বেনাপোল বন্দরের আমদানি-রফতানি Logo নোরা ফাতেহি: চমকে দেওয়া প্রথম ছবির শুটিংয়ের অভিজ্ঞতা Logo ৯ ব্যাংকে শূন্য প্রবাসী আয়, জুলাইয়ে এলো ২২৯.৯৪ কোটি ডলার রেমিট্যান্স Logo রপ্তানি লক্ষ্যমাত্রা ২০২৬-২৭: শক্তিশালী ৬৩.৪ বিলিয়ন ডলারের নতুন লক্ষ্য Logo সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ইস্যুতে অবস্থান স্পষ্ট করল বাংলাদেশ ব্যাংক Logo ১৪ কোটির বেশি ভিউ, টানা ১০ সপ্তাহ নেটফ্লিক্সের শীর্ষে! Logo নিজের জীবন নিয়ে সিনেমা নির্মাণ হতে পারে,বললেন শেহনাজ Logo ইউক্রেনকে হুঁশিয়ারি, জেলেনস্কিকে ‘পরজীবি’ বললেন আরাগচি

ইউক্রেনকে হুঁশিয়ারি, জেলেনস্কিকে ‘পরজীবি’ বললেন আরাগচি

  • ডেস্ক নিউজ
  • Update Time : ১০:২৩:১০ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬
  • ৫৫১

ইরানি জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে হুঁশিয়ারি দিয়ে জেলেনস্কিকে ‘পরজীবি’ বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী।

ইরানি একটি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে তেহরান। একই সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে ‘পরজীবি’ বলে আখ্যা দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। হামলার জন্য তিনি ইসরায়েলের প্ররোচনায় ইউক্রেনকে দায়ী করেন।

রোববার এক বিবৃতিতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, কাস্পিয়ান সাগরে ইরান-সংশ্লিষ্ট সামরিক পণ্য পরিবহনে ব্যবহৃত একটি জাহাজে হামলা চালানো হয়েছে। এতে বিস্ফোরণে একজন নাবিক নিহত এবং আরও কয়েকজন আহত হন। তবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ইরান কখনোই সরাসরি হস্তক্ষেপ করেনি বলেও দাবি করেছে তেহরান।

ঘটনার প্রতিবাদ জানিয়ে তেহরানে নিযুক্ত ইউক্রেনের চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলব করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে আব্বাস আরাগচি জেলেনস্কিকে ‘পরজীবি’ উল্লেখ করে বলেন, ইসরায়েলের ইঙ্গিতে জাতিসংঘ সনদ লঙ্ঘন করে এই হামলা চালানো হয়েছে।

আরাগচি জানান, ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি প্রধান কাইয়া কালাস এবং রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে ফোনালাপে তিনি এই ঘটনার জবাব দেওয়ার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেছেন। তার ভাষ্য, কিয়েভের এমন পদক্ষেপের জবাব অবশ্যই দেওয়া হবে।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ফোনালাপে লাভরভ নিহত নাবিকের ঘটনায় সমবেদনা জানিয়েছেন। পাশাপাশি রাশিয়ার আস্ত্রাখান অঞ্চলের স্থানীয় কর্তৃপক্ষের সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন আরাগচি।

ফোনালাপে মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা কমাতে কূটনৈতিক প্রচেষ্টার বিষয়েও আলোচনা হয়েছে বলে জানিয়েছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়।

জনপ্রিয় সংবাদ

স্বর্ণবাজারে নতুন চমক, আজ থেকেই কার্যকর বাড়তি দাম

ইউক্রেনকে হুঁশিয়ারি, জেলেনস্কিকে ‘পরজীবি’ বললেন আরাগচি

Update Time : ১০:২৩:১০ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬

ইরানি একটি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে তেহরান। একই সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে ‘পরজীবি’ বলে আখ্যা দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। হামলার জন্য তিনি ইসরায়েলের প্ররোচনায় ইউক্রেনকে দায়ী করেন।

রোববার এক বিবৃতিতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, কাস্পিয়ান সাগরে ইরান-সংশ্লিষ্ট সামরিক পণ্য পরিবহনে ব্যবহৃত একটি জাহাজে হামলা চালানো হয়েছে। এতে বিস্ফোরণে একজন নাবিক নিহত এবং আরও কয়েকজন আহত হন। তবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ইরান কখনোই সরাসরি হস্তক্ষেপ করেনি বলেও দাবি করেছে তেহরান।

আরও পড়ুন  দিল্লিতে ১৬ মেট্রোস্টেশন বন্ধ, সিজেপির কর্মসূচিতে ভোগান্তি

ঘটনার প্রতিবাদ জানিয়ে তেহরানে নিযুক্ত ইউক্রেনের চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলব করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে আব্বাস আরাগচি জেলেনস্কিকে ‘পরজীবি’ উল্লেখ করে বলেন, ইসরায়েলের ইঙ্গিতে জাতিসংঘ সনদ লঙ্ঘন করে এই হামলা চালানো হয়েছে।

আরাগচি জানান, ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি প্রধান কাইয়া কালাস এবং রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে ফোনালাপে তিনি এই ঘটনার জবাব দেওয়ার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেছেন। তার ভাষ্য, কিয়েভের এমন পদক্ষেপের জবাব অবশ্যই দেওয়া হবে।

আরও পড়ুন  ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: খসড়ায় ঐকমত্যের ইঙ্গিত