চন্দনাইশ প্রতিনিধি- মোঃ নুরুল আলম
চট্টগ্রামের চন্দনাইশে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষ্যে সমাবেশ-র্যালি করেছে চন্দনাইশ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বুধবার (৫ আগস্ট) বিকেলে চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ – সাতকানিয়া আংশিক) আসনের সংসদ সদস্য আলহাজ জসীম উদ্দীন আহমেদের নির্দেশনায় গাছবাড়িয়া পুরাতন কলেজ গেট চত্বর থেকে র্যালি বের করা হয়। র্যালিটি চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক প্রদক্ষিণ করে গাছবাড়িয়া খানহাট এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

মিছিলে নেতৃত্ব দেন চন্দনাইশ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম এ হাশেম রাজু, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য সিরাজুল ইসলাম সওদাগর ও উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মোরশেদুল আলম চৌধুরী।
র্যালিতে উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।



























