ঢাকা ১২:০৮ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল বন্দরে আমদানি-রফতানি বন্ধ, যাত্রী চলাচল স্বাভাবিক

  • ডেস্ক নিউজ
  • Update Time : ০৬:৩৯:০৯ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬
  • ৫৩৩

সরকারি ছুটির কারণে আজ বন্ধ রয়েছে বেনাপোল বন্দরের আমদানি-রফতানি কার্যক্রম। ছবি: সংগৃহীত

বেনাপোল বন্দরে আমদানি-রফতানি বন্ধ রয়েছে আজ বুধবার (৫ আগস্ট) জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ঘোষিত সরকারি ছুটির কারণে। ফলে বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে সারাদিন কোনো ধরনের আমদানি বা রফতানি কার্যক্রম পরিচালিত হচ্ছে না। তবে দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রীদের পারাপার স্বাভাবিক রয়েছে।

বেনাপোল সিএন্ডএফ এজেন্টস স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বদরুজ্জামান বনি জানান, সরকারি ছুটির কারণে কাস্টমস ও বন্দরের সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। তিনি বলেন, বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল থেকে যথারীতি আমদানি-রফতানি কার্যক্রম আবার শুরু হবে।

এদিকে, বেনাপোল স্থলবন্দরের চেকপোস্ট পুলিশ ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুর রহমান বলেন, বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকলেও বাংলাদেশ ও ভারতের মধ্যে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াতে কোনো বিঘ্ন ঘটেনি। ইমিগ্রেশন কার্যক্রম স্বাভাবিক নিয়মেই পরিচালিত হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বেনাপোল বন্দর দিয়ে প্রতিদিন ভারত থেকে প্রায় ২৫০ থেকে ৩০০ ট্রাক বিভিন্ন ধরনের পণ্য বাংলাদেশে প্রবেশ করে। অন্যদিকে বাংলাদেশ থেকে ভারতে ৫০ থেকে ১২০ ট্রাক পণ্য রফতানি করা হয়। দুই দেশের স্থলবাণিজ্যে বেনাপোল-পেট্রাপোল করিডোর অন্যতম গুরুত্বপূর্ণ রুট হিসেবে বিবেচিত।

এছাড়া এই বন্দর দিয়ে আমদানি কার্যক্রম থেকে প্রতিদিন সরকারের প্রায় ৪০ কোটি টাকা রাজস্ব আদায় হয়। একদিনের ছুটির কারণে বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকলেও সংশ্লিষ্টরা আশা করছেন, বৃহস্পতিবার থেকে আবার স্বাভাবিক গতিতে পণ্য পরিবহন ও কাস্টমস কার্যক্রম শুরু হবে।

জনপ্রিয় সংবাদ

গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল বন্দরে আমদানি-রফতানি বন্ধ, যাত্রী চলাচল স্বাভাবিক

Update Time : ০৬:৩৯:০৯ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬

বেনাপোল বন্দরে আমদানি-রফতানি বন্ধ রয়েছে আজ বুধবার (৫ আগস্ট) জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ঘোষিত সরকারি ছুটির কারণে। ফলে বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে সারাদিন কোনো ধরনের আমদানি বা রফতানি কার্যক্রম পরিচালিত হচ্ছে না। তবে দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রীদের পারাপার স্বাভাবিক রয়েছে।

বেনাপোল সিএন্ডএফ এজেন্টস স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বদরুজ্জামান বনি জানান, সরকারি ছুটির কারণে কাস্টমস ও বন্দরের সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। তিনি বলেন, বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল থেকে যথারীতি আমদানি-রফতানি কার্যক্রম আবার শুরু হবে।

আরও পড়ুন  জুলাই গণঅভ্যুত্থান দিবসে জাতির উদ্দেশে যা বলেছিলেন ড. ইউনূস

এদিকে, বেনাপোল স্থলবন্দরের চেকপোস্ট পুলিশ ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুর রহমান বলেন, বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকলেও বাংলাদেশ ও ভারতের মধ্যে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াতে কোনো বিঘ্ন ঘটেনি। ইমিগ্রেশন কার্যক্রম স্বাভাবিক নিয়মেই পরিচালিত হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বেনাপোল বন্দর দিয়ে প্রতিদিন ভারত থেকে প্রায় ২৫০ থেকে ৩০০ ট্রাক বিভিন্ন ধরনের পণ্য বাংলাদেশে প্রবেশ করে। অন্যদিকে বাংলাদেশ থেকে ভারতে ৫০ থেকে ১২০ ট্রাক পণ্য রফতানি করা হয়। দুই দেশের স্থলবাণিজ্যে বেনাপোল-পেট্রাপোল করিডোর অন্যতম গুরুত্বপূর্ণ রুট হিসেবে বিবেচিত।

আরও পড়ুন  চন্দনাইশে 'জুলাই গণ-অভ্যুত্থান দিবস' বিএনপির সমাবেশ-র‌্যালি