চন্দনাইশের গৌরব: লায়ন্স ক্লাব অব ঢাকা অ্যাক্টিভ সিটিজেন্সের প্রথম ভাইস প্রেসিডেন্ট বৈলতলীর সন্তান মিনহাজুর রহমান চৌধুরী
দক্ষিণ চট্টগ্রামের ঐতিহ্যবাহী চন্দনাইশ উপজেলার বৈলতলী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বিশিষ্ট সমাজসেবক জনাব মিনহাজুর রহমান চৌধুরী আন্তর্জাতিক সেবামূলক সংস্থা ‘লায়ন্স ক্লাব অব ঢাকা অ্যাক্টিভ সিটিজেন্স’-এর প্রথম ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।
তিনি চন্দনাইশ উপজেলার বৈলতলী ইউনিয়নের ঐতিহাসিক ও বিখ্যাত জমিদার পরিবারের (কামদার আলী চৌধুরী বাহারদার বাড়ি) সন্তান এবং শ্রদ্ধেয় জনাব মমতাজুর রহমান চৌধুরীর সুযোগ্য উত্তরসূরি।
পারিবারিক ঐতিহ্য ও মূল্যবোধকে ধারণ করে মিনহাজুর রহমান চৌধুরী দীর্ঘদিন ধরে সমাজের অবহেলিত ও বঞ্চিত মানুষের কল্যাণে নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছেন। শিক্ষা, স্বাস্থ্য ও আর্তমানবতার সেবায় তার বহুমুখী অবদান ইতোমধ্যেই সর্বমহলে প্রশংসিত হয়েছে।
আন্তর্জাতিক এই সংগঠনে তার এই গুরুত্বপূর্ণ পদপ্রাপ্তি চন্দনাইশসহ পুরো চট্টগ্রামবাসীর জন্য এক অনন্য সম্মান বয়ে এনেছে।
তার এই গৌরবময় অর্জনে বৈলতলী ইউনিয়নবাসীসহ চন্দনাইশের সর্বস্তরের মানুষ অত্যন্ত আনন্দিত ও গর্বিত। স্থানীয় শুভাকাঙ্ক্ষী ও সাধারণ জনগণ তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং ভবিষ্যৎ কর্মজীবনের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেছেন।
এক প্রতিক্রিয়া ব্যক্ত করে এলাকাটি প্রত্যাশা প্রকাশ করে যে, তিনি তার নেতৃত্ব ও অভিজ্ঞতার মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে চন্দনাইশের নাম আরও উজ্জ্বল করবেন এবং জনসেবামূলক কর্মকাণ্ডে আরও বড় ভূমিকা রাখবেন।




























