ঢাকা ০৭:২০ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo চীনের ম্যাগলেভ ট্রেনের অবিশ্বাস্য গতি, নতুন বিশ্বরেকর্ড Logo বাথরুমে মিলল ‘দ্য চ্যালেঞ্জ’ তারকা টাইলার ডাকওয়ার্থের মরদেহ Logo স্থানীয় সরকার নির্বাচন কবে, জানালেন প্রতিমন্ত্রী শাহে আলম Logo বাংলাদেশ অস্ট্রেলিয়া টেস্টে দারুণ চমক, চাপে অজিরা Logo ছাত্রদলের নতুন কমিটি নিয়ে রিজভীর মুখে যা জানা গেল Logo পটিয়ায় অপহরণের ৩ দিন পর যুবক উদ্ধার, গ্রেপ্তার ২ Logo সীতাকুণ্ডে স্ক্র্যাপ জাহাজে গ্যাস লিকেজ, দেখতে গিয়ে ৫ জনের মৃত্যু Logo বিদ্যুৎ সংকটে বিপর্যস্ত দেশ, ঘাটতি ৩ হাজার মেগাওয়াটের বেশি Logo সরকারের সমালোচনা করা যাবে, তবে রাষ্ট্রবিরোধী ন্যারেটিভে ছাড় নয়: তথ্য প্রতিমন্ত্রী Logo চট্টগ্রামে আওয়ামী লীগের মশালমিছিল

স্থানীয় সরকার নির্বাচন কবে, জানালেন প্রতিমন্ত্রী শাহে আলম

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে প্রতিমন্ত্রী মীর শাহে আলমের বক্তব্য - ছবি: সংগৃহীত

চলতি অর্থবছরের মধ্যেই সিটি করপোরেশন, ইউনিয়ন পরিষদ ও পৌরসভাসহ স্থানীয় সরকারের পাঁচটি নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

শুক্রবার (১৪ আগস্ট) দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিভিন্ন উন্নয়নকাজ পরিদর্শনকালে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

এদিন প্রতিমন্ত্রী শ্রীমঙ্গলে পরিচ্ছন্নতাকর্মীদের জন্য নির্মাণাধীন ভবন, শহরের ময়লার ভাগাড় স্থানান্তরের কাজ এবং রাধানগর-মহাজিরাবাদ সড়কের উন্নয়নকাজ পরিদর্শন করেন।

মীর শাহে আলম বলেন, চলতি অর্থবছরের মধ্যেই স্থানীয় সরকারের পাঁচটি নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে সিটি করপোরেশন, ইউনিয়ন পরিষদ ও পৌরসভাসহ স্থানীয় সরকারের বিভিন্ন পর্যায়ের নির্বাচন অনুষ্ঠিত হবে।

তিনি আরও বলেন, মৌলভীবাজারকে পর্যটননির্ভর আধুনিক নগরী হিসেবে গড়ে তুলতে অবকাঠামো উন্নয়ন, শিল্পায়ন, শিক্ষা, যোগাযোগ, পরিবেশ সংরক্ষণ ও কর্মসংস্থানের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

মৌলভীবাজারের উন্নয়নে প্রায় ১ হাজার কোটি টাকার একটি প্রকল্প নেওয়া হচ্ছে বলেও জানান প্রতিমন্ত্রী। জাতীয় উন্নয়নের মূলধারায় মৌলভীবাজারকে আরও কার্যকরভাবে যুক্ত করতে সমন্বিত পরিকল্পনা নিয়ে সরকার কাজ করছে বলে তিনি উল্লেখ করেন।

জনপ্রিয় সংবাদ

চীনের ম্যাগলেভ ট্রেনের অবিশ্বাস্য গতি, নতুন বিশ্বরেকর্ড

স্থানীয় সরকার নির্বাচন কবে, জানালেন প্রতিমন্ত্রী শাহে আলম

Update Time : ০৫:৩৯:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬

চলতি অর্থবছরের মধ্যেই সিটি করপোরেশন, ইউনিয়ন পরিষদ ও পৌরসভাসহ স্থানীয় সরকারের পাঁচটি নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

শুক্রবার (১৪ আগস্ট) দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিভিন্ন উন্নয়নকাজ পরিদর্শনকালে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

এদিন প্রতিমন্ত্রী শ্রীমঙ্গলে পরিচ্ছন্নতাকর্মীদের জন্য নির্মাণাধীন ভবন, শহরের ময়লার ভাগাড় স্থানান্তরের কাজ এবং রাধানগর-মহাজিরাবাদ সড়কের উন্নয়নকাজ পরিদর্শন করেন।

আরও পড়ুন  সারজিসের মূত্রনালীতে পাথর, অপারেশনের সিদ্ধান্ত

মীর শাহে আলম বলেন, চলতি অর্থবছরের মধ্যেই স্থানীয় সরকারের পাঁচটি নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে সিটি করপোরেশন, ইউনিয়ন পরিষদ ও পৌরসভাসহ স্থানীয় সরকারের বিভিন্ন পর্যায়ের নির্বাচন অনুষ্ঠিত হবে।

তিনি আরও বলেন, মৌলভীবাজারকে পর্যটননির্ভর আধুনিক নগরী হিসেবে গড়ে তুলতে অবকাঠামো উন্নয়ন, শিল্পায়ন, শিক্ষা, যোগাযোগ, পরিবেশ সংরক্ষণ ও কর্মসংস্থানের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

আরও পড়ুন  চন্দনাইশ পৌরসভায় ৮নং ওয়ার্ডে দক্ষিণ গাছবাড়িয়া হরিনার পাড়াসহ বিভিন্ন এলাকায় বেশীরভাগ খুঁটিতে জ্বলছে না সড়কবাতি, পৌরবাসীর দুর্ভোগ চরমে