ঢাকা ০১:২৯ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জবাবদিহিতা ও গ্যাস সংকট নিয়ে তারেক রহমানের চ্যালেঞ্জ

  • ডেস্ক নিউজ
  • Update Time : ১১:০৯:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
  • ৫০৬

জবাবদিহিতা নিশ্চিত করে জনগণের কল্যাণে কাজ করার কথা জানালেন তারেক রহমান। (ছবি: সংগৃহীত)

জবাবদিহিতা নিশ্চিত হলে জনগণের কল্যাণে সরকার আরও কার্যকরভাবে কাজ করতে পারে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৫ আগস্ট) মহাখালীর টিঅ্যান্ডটি মাঠে সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। একই সঙ্গে গ্যাস ও বিদ্যুৎ সংকটসহ দেশের বিভিন্ন সমস্যা সমাধানে সরকারের পরিকল্পনার কথাও তুলে ধরেন।

তারেক রহমান বলেন, জনগণ গণঅভ্যুত্থানের মাধ্যমে আগের সরকারের পতন ঘটিয়েছে এবং পরে ভোটের মাধ্যমে নিজেদের পছন্দের সরকার বেছে নিয়েছে। বিএনপির নির্বাচনী ৩১ দফায় অর্থনীতি, স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থান ও নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের পরিকল্পনা তুলে ধরা হয়েছিল বলেও জানান তিনি।

সরকারের বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের তথ্য তুলে ধরে প্রধানমন্ত্রী জানান, গত ছয় মাসে প্রায় ৯০০ কিলোমিটার খাল খনন করা হয়েছে। এর ফলে বিভিন্ন এলাকায় পানির সুবিধা বাড়ার পাশাপাশি কৃষকেরা সেচ সুবিধা পাচ্ছেন। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় এক কোটি ২০ লাখ শিক্ষার্থীর জন্য বছরে একটি করে নতুন স্কুল ড্রেস ও স্কুল ব্যাগ দেওয়ার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।

স্বাস্থ্য খাতের পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, দেশের ৫০৩টি উপজেলা হাসপাতালকে আগামী পাঁচ বছরের মধ্যে ১৫১ শয্যায় উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এতে উপজেলা পর্যায়ে স্বাস্থ্যসেবার সক্ষমতা বাড়বে এবং সাধারণ মানুষের চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ আরও বিস্তৃত হবে বলে আশা করা হচ্ছে।

বিদ্যুৎ ও গ্যাস সংকট নিয়েও কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, আগের সরকারের রেখে যাওয়া বিপুল দেনা দেশের বিদ্যুৎ খাতে চাপ তৈরি করেছে। গত ১৭ বছরে নতুন কোনো গ্যাসকূপ খনন না হওয়ার বিষয়টি উল্লেখ করে বাপেক্সের মাধ্যমে গ্যাস অনুসন্ধান ও উত্তোলন কার্যক্রম জোরদারের পরিকল্পনার কথাও জানান তিনি।

বর্তমান গ্যাস সংকটের কারণ হিসেবে দুটি এলএনজি স্টোরেজ জাহাজের একটি দুর্ঘটনার কবলে পড়ার কথা উল্লেখ করেন তারেক রহমান। তিনি জানান, জাহাজটির কারিগরি ত্রুটি মেরামত করা হয়েছে এবং আগামী কয়েক দিনের মধ্যে পরিস্থিতির উন্নতি হতে পারে। পাশাপাশি তৃতীয় একটি এলএনজি জাহাজ আনার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

গ্যাস ও বিদ্যুৎ সংকট নিয়ে রাজনৈতিক দলগুলোর সমালোচনার জবাবে প্রধানমন্ত্রী বলেন, সরকারের চেয়ে ভালো কোনো পরিকল্পনা থাকলে তা জনগণের সামনে তুলে ধরতে হবে। আগামী ছয় মাসের মধ্যে সংকট সমাধান করতে পারে—এমন কার্যকর পরিকল্পনা পাওয়া গেলে সরকার তা বাস্তবায়ন করবে বলেও জানান তিনি।

আগামী সংসদে আগামী ১০ বছরে দেশের জ্বালানি সংকট সমাধানে বিএনপির পরিকল্পনা তুলে ধরার কথা জানিয়ে তারেক রহমান বলেন, ব্যক্তিগতভাবে কী পাওয়া গেল সেটি বড় বিষয় নয়। দেশ ও দেশের মানুষের জন্য কী করা গেল, সেটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

জনপ্রিয় সংবাদ

জবাবদিহিতা ও গ্যাস সংকট নিয়ে তারেক রহমানের চ্যালেঞ্জ

Update Time : ১১:০৯:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬

জবাবদিহিতা নিশ্চিত হলে জনগণের কল্যাণে সরকার আরও কার্যকরভাবে কাজ করতে পারে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৫ আগস্ট) মহাখালীর টিঅ্যান্ডটি মাঠে সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। একই সঙ্গে গ্যাস ও বিদ্যুৎ সংকটসহ দেশের বিভিন্ন সমস্যা সমাধানে সরকারের পরিকল্পনার কথাও তুলে ধরেন।

তারেক রহমান বলেন, জনগণ গণঅভ্যুত্থানের মাধ্যমে আগের সরকারের পতন ঘটিয়েছে এবং পরে ভোটের মাধ্যমে নিজেদের পছন্দের সরকার বেছে নিয়েছে। বিএনপির নির্বাচনী ৩১ দফায় অর্থনীতি, স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থান ও নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের পরিকল্পনা তুলে ধরা হয়েছিল বলেও জানান তিনি।

আরও পড়ুন  ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক আবুল কাসেমের ইন্তেকাল, উপাচার্যের শোক

সরকারের বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের তথ্য তুলে ধরে প্রধানমন্ত্রী জানান, গত ছয় মাসে প্রায় ৯০০ কিলোমিটার খাল খনন করা হয়েছে। এর ফলে বিভিন্ন এলাকায় পানির সুবিধা বাড়ার পাশাপাশি কৃষকেরা সেচ সুবিধা পাচ্ছেন। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় এক কোটি ২০ লাখ শিক্ষার্থীর জন্য বছরে একটি করে নতুন স্কুল ড্রেস ও স্কুল ব্যাগ দেওয়ার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।

স্বাস্থ্য খাতের পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, দেশের ৫০৩টি উপজেলা হাসপাতালকে আগামী পাঁচ বছরের মধ্যে ১৫১ শয্যায় উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এতে উপজেলা পর্যায়ে স্বাস্থ্যসেবার সক্ষমতা বাড়বে এবং সাধারণ মানুষের চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ আরও বিস্তৃত হবে বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুন  জিয়াউর রহমানের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বিদ্যুৎ ও গ্যাস সংকট নিয়েও কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, আগের সরকারের রেখে যাওয়া বিপুল দেনা দেশের বিদ্যুৎ খাতে চাপ তৈরি করেছে। গত ১৭ বছরে নতুন কোনো গ্যাসকূপ খনন না হওয়ার বিষয়টি উল্লেখ করে বাপেক্সের মাধ্যমে গ্যাস অনুসন্ধান ও উত্তোলন কার্যক্রম জোরদারের পরিকল্পনার কথাও জানান তিনি।

বর্তমান গ্যাস সংকটের কারণ হিসেবে দুটি এলএনজি স্টোরেজ জাহাজের একটি দুর্ঘটনার কবলে পড়ার কথা উল্লেখ করেন তারেক রহমান। তিনি জানান, জাহাজটির কারিগরি ত্রুটি মেরামত করা হয়েছে এবং আগামী কয়েক দিনের মধ্যে পরিস্থিতির উন্নতি হতে পারে। পাশাপাশি তৃতীয় একটি এলএনজি জাহাজ আনার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

আরও পড়ুন  ট্রাম্পের এক ঘোষণায় বাড়ল তেলের দাম