ঢাকা ০৬:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

লন্ডনে গাড়ির ভেতর গুলিবিদ্ধ বাংলাদেশি, তদন্তে পুলিশ

  • ডেস্ক নিউজ
  • Update Time : ০১:৪৩:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬
  • ৫০৮

লন্ডনের নিউহ্যামে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন বাংলাদেশি মাছুম আহমদ।

যুক্তরাজ্যের পূর্ব লন্ডনের নিউহ্যাম এলাকায় গাড়ির ভেতর গুলিবিদ্ধ অবস্থায় এক বাংলাদেশির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত মাছুম আহমদের (৪০) ঘটনাস্থলেই মৃত্যু হয়। মঙ্গলবার স্থানীয় সময় ভোরে সেন্ট বার্থোলোমিউস রোডে এ ঘটনা ঘটে। হত্যাকাণ্ডের কারণ ও জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত শুরু করেছে লন্ডনের মেট্রোপলিটন পুলিশ।

নিহত মাছুম আহমদের গ্রামের বাড়ি সিলেটের বিশ্বনাথ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কারিকোনা গ্রামে। তিনি মোহাম্মদ আমির আলীর বড় ছেলে। ছোটবেলা থেকেই যুক্তরাজ্যে বসবাস করতেন মাছুম। তাঁর আড়াই বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে এবং বাবা ছাড়া পরিবারের অন্য সদস্যরাও যুক্তরাজ্যে থাকেন।

মাছুমের ছোট ভাই মানিক উদ্দিন তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, স্থানীয় সময় ভোর চারটার দিকে পুলিশ তাঁদের বাসায় গিয়ে প্রথমে মাছুমের পরিচয় নিশ্চিত করে। পরে তাঁর ছবি দেখতে চায় পুলিশ। ছবি শনাক্ত করার পর পরিবারের সদস্যদের জানানো হয়, মাছুম গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন।

মানিক উদ্দিন বলেন, কী কারণে এবং কারা তাঁর ভাইকে গুলি করে হত্যা করেছে, সে বিষয়ে এখনো তাঁরা কিছু জানতে পারেননি। মাছুমের মরদেহ বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে। পরিবারের সদস্যদের কাছে হত্যাকাণ্ডের কারণ এখনো পরিষ্কার নয়।

মেট্রোপলিটন পুলিশের তথ্য অনুযায়ী, মঙ্গলবার ভোর আনুমানিক তিনটার দিকে সেন্ট বার্থোলোমিউস রোডে গুলির শব্দ শুনে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে একটি গাড়ির ভেতর মাছুমকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। পুলিশ ও চিকিৎসাকর্মীরা তাঁকে বাঁচানোর চেষ্টা করলেও ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

ঘটনাস্থলে লন্ডন অ্যাম্বুলেন্স সার্ভিস ও লন্ডন এয়ার অ্যাম্বুলেন্সের সদস্যরাও উপস্থিত হন। নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। তাঁদের সহায়তার জন্য বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এদিকে ঘটনাস্থল ঘিরে রেখে আলামত সংগ্রহ ও তদন্ত চালাচ্ছেন গোয়েন্দারা। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। হত্যাকাণ্ডের উদ্দেশ্য কী ছিল কিংবা মাছুমকে লক্ষ্য করেই গুলি করা হয়েছিল কি না, সে বিষয়েও পুলিশ এখনো কোনো তথ্য প্রকাশ করেনি।

তদন্তের নেতৃত্ব দেওয়া ডিটেকটিভ চিফ ইন্সপেক্টর ড্যান হুইটেন নিহতের পরিবার ও স্বজনদের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি বলেন, ঘটনাটি স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ তৈরি করেছে। হত্যার পুরো ঘটনা জানতে এবং জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্তকারীরা কাজ করছেন।

পুলিশ জানিয়েছে, ঘটনার পর নিউহ্যাম এলাকায় পুলিশের উপস্থিতি বাড়ানো হয়েছে। মঙ্গলবার ভোরে ওই এলাকায় থাকা কোনো ব্যক্তি যদি ঘটনা দেখে থাকেন বা কোনো তথ্য ও ভিডিও ফুটেজ পেয়ে থাকেন, তাহলে পুলিশকে জানানোর অনুরোধ করা হয়েছে। তথ্য দিতে রেফারেন্স নম্বর ‘সিএডি ৭৯৭/১৮এইউজি’ উল্লেখ করে ১০১ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

লন্ডনে গাড়ির ভেতর গুলিবিদ্ধ বাংলাদেশি, তদন্তে পুলিশ

Update Time : ০১:৪৩:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬

যুক্তরাজ্যের পূর্ব লন্ডনের নিউহ্যাম এলাকায় গাড়ির ভেতর গুলিবিদ্ধ অবস্থায় এক বাংলাদেশির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত মাছুম আহমদের (৪০) ঘটনাস্থলেই মৃত্যু হয়। মঙ্গলবার স্থানীয় সময় ভোরে সেন্ট বার্থোলোমিউস রোডে এ ঘটনা ঘটে। হত্যাকাণ্ডের কারণ ও জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত শুরু করেছে লন্ডনের মেট্রোপলিটন পুলিশ।

নিহত মাছুম আহমদের গ্রামের বাড়ি সিলেটের বিশ্বনাথ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কারিকোনা গ্রামে। তিনি মোহাম্মদ আমির আলীর বড় ছেলে। ছোটবেলা থেকেই যুক্তরাজ্যে বসবাস করতেন মাছুম। তাঁর আড়াই বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে এবং বাবা ছাড়া পরিবারের অন্য সদস্যরাও যুক্তরাজ্যে থাকেন।

মাছুমের ছোট ভাই মানিক উদ্দিন তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, স্থানীয় সময় ভোর চারটার দিকে পুলিশ তাঁদের বাসায় গিয়ে প্রথমে মাছুমের পরিচয় নিশ্চিত করে। পরে তাঁর ছবি দেখতে চায় পুলিশ। ছবি শনাক্ত করার পর পরিবারের সদস্যদের জানানো হয়, মাছুম গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন।

আরও পড়ুন  যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা চুক্তি: ট্রাম্প-ভ্যান্সের নতুন পদক্ষেপ

মানিক উদ্দিন বলেন, কী কারণে এবং কারা তাঁর ভাইকে গুলি করে হত্যা করেছে, সে বিষয়ে এখনো তাঁরা কিছু জানতে পারেননি। মাছুমের মরদেহ বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে। পরিবারের সদস্যদের কাছে হত্যাকাণ্ডের কারণ এখনো পরিষ্কার নয়।

মেট্রোপলিটন পুলিশের তথ্য অনুযায়ী, মঙ্গলবার ভোর আনুমানিক তিনটার দিকে সেন্ট বার্থোলোমিউস রোডে গুলির শব্দ শুনে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে একটি গাড়ির ভেতর মাছুমকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। পুলিশ ও চিকিৎসাকর্মীরা তাঁকে বাঁচানোর চেষ্টা করলেও ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

আরও পড়ুন  মমতার হুঙ্কার: আমাকে থামাতে হলে খুন করতে হবে, বিদ্রোহীদের কড়া বার্তা

ঘটনাস্থলে লন্ডন অ্যাম্বুলেন্স সার্ভিস ও লন্ডন এয়ার অ্যাম্বুলেন্সের সদস্যরাও উপস্থিত হন। নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। তাঁদের সহায়তার জন্য বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এদিকে ঘটনাস্থল ঘিরে রেখে আলামত সংগ্রহ ও তদন্ত চালাচ্ছেন গোয়েন্দারা। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। হত্যাকাণ্ডের উদ্দেশ্য কী ছিল কিংবা মাছুমকে লক্ষ্য করেই গুলি করা হয়েছিল কি না, সে বিষয়েও পুলিশ এখনো কোনো তথ্য প্রকাশ করেনি।

আরও পড়ুন  নতুন সামরিক কৌশলে যুদ্ধের প্রস্তুত ইরান