ঢাকা ০৯:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মুম্বাই হামলায় হাফিজ সাইদসহ ৬ সন্ত্রাসীর বিচার শুরু

মুম্বাই হামলায় হাফিজ সাইদসহ ৬ পলাতক আসামির বিচার

২০০৮ সালের ২৬ নভেম্বর ভারতের মুম্বাইয়ে ভয়াবহ সমন্বিত সন্ত্রাসী হামলা চালানো হয়। লস্কর-ই-তৈয়বার ১০ সশস্ত্র সদস্য সমুদ্রপথে মুম্বাইয়ে প্রবেশ করে তাজ হোটেল, ছত্রপতি শিবাজি টার্মিনাসসহ একাধিক গুরুত্বপূর্ণ স্থানে হামলা চালায়। এতে ১৬৬ জন নিহত এবং ৩০০ জনের বেশি মানুষ আহত হন। হামলার ঘটনায় পাকিস্তানি বংশোদ্ভূত ছয় পলাতক আসামির বিরুদ্ধে ভারতে অনুপস্থিতিতে বিচার শুরুর উদ্যোগ নেওয়া হয়েছে।

এই ছয় আসামির মধ্যে রয়েছেন হাফিজ মুহাম্মদ সাইদ, জাকি-উর-রহমান লাখভি, সাজিদ মীর, আবু আলকামা, আসিম ওরফে আবু কাহাফা এবং মেজর আবদুর রহমান পাশা। মুম্বাই পুলিশের পক্ষ থেকে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ৩৫৬ ধারায় আইনি প্রক্রিয়া শুরুর জন্য বিশেষ পাবলিক প্রসিকিউটর উজ্জ্বল নিকামের কাছে আনুষ্ঠানিক চিঠি পাঠানো হয়েছে। আদালত ইতোমধ্যে ছয় পলাতক আসামির বিরুদ্ধে হুলিয়াও জারি করেছে। এ প্রক্রিয়ার মাধ্যমে দীর্ঘদিন ধরে পলাতক থাকা আসামিদের বিরুদ্ধে বিচারিক কার্যক্রম এগিয়ে নেওয়ার উদ্যোগ নিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ।

জনপ্রিয় সংবাদ

মুম্বাই হামলায় হাফিজ সাইদসহ ৬ সন্ত্রাসীর বিচার শুরু

Update Time : ০৯:০৩:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬

২০০৮ সালের ২৬ নভেম্বর ভারতের মুম্বাইয়ে ভয়াবহ সমন্বিত সন্ত্রাসী হামলা চালানো হয়। লস্কর-ই-তৈয়বার ১০ সশস্ত্র সদস্য সমুদ্রপথে মুম্বাইয়ে প্রবেশ করে তাজ হোটেল, ছত্রপতি শিবাজি টার্মিনাসসহ একাধিক গুরুত্বপূর্ণ স্থানে হামলা চালায়। এতে ১৬৬ জন নিহত এবং ৩০০ জনের বেশি মানুষ আহত হন। হামলার ঘটনায় পাকিস্তানি বংশোদ্ভূত ছয় পলাতক আসামির বিরুদ্ধে ভারতে অনুপস্থিতিতে বিচার শুরুর উদ্যোগ নেওয়া হয়েছে।

আরও পড়ুন  ইরানে মার্কিন হামলা, সেচপাম্পকেন্দ্রে নিহত ১

এই ছয় আসামির মধ্যে রয়েছেন হাফিজ মুহাম্মদ সাইদ, জাকি-উর-রহমান লাখভি, সাজিদ মীর, আবু আলকামা, আসিম ওরফে আবু কাহাফা এবং মেজর আবদুর রহমান পাশা। মুম্বাই পুলিশের পক্ষ থেকে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ৩৫৬ ধারায় আইনি প্রক্রিয়া শুরুর জন্য বিশেষ পাবলিক প্রসিকিউটর উজ্জ্বল নিকামের কাছে আনুষ্ঠানিক চিঠি পাঠানো হয়েছে। আদালত ইতোমধ্যে ছয় পলাতক আসামির বিরুদ্ধে হুলিয়াও জারি করেছে। এ প্রক্রিয়ার মাধ্যমে দীর্ঘদিন ধরে পলাতক থাকা আসামিদের বিরুদ্ধে বিচারিক কার্যক্রম এগিয়ে নেওয়ার উদ্যোগ নিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ।

আরও পড়ুন  ট্রাম্প কি কংগ্রেস দিয়ে জন্মসূত্রে নাগরিকত্বের আইন বদলাতে পারবেন?