ঢাকা ১২:০৮ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিনাইদহে ছাত্রাবাসে ডিবির অভিযান, অস্ত্র ও গুলিসহ আটক ৩

ঝিনাইদহে ছাত্রাবাসে ডিবির অভিযান

ঝিনাইদহ শহরের বাস টার্মিনাল সংলগ্ন একটি ছাত্রাবাসে মাদক সেবনের আড্ডায় অভিযান চালিয়ে ওয়ান শুটার গান ও দুইটি তাজা গুলিসহ তিন যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার সন্ধ্যা ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ছাত্রাবাসটিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকরা হলেন ফয়সাল (৩৪), অন্তর (২১) ও আব্দুল হাই (৩২)।

ঝিনাইদহ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি মনিরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যায় বাস টার্মিনাল এলাকার একটি ছাত্রাবাসে অভিযান চালায় ডিবি। এ সময় মাদক সেবনকালে তিনজনকে আটক করা হয়।

তিনি জানান, আটকদের মধ্যে ফয়সালের কাছ থেকে একটি ওয়ান শুটার গান ও দুইটি তাজা গুলি উদ্ধার করা হয়েছে। একই সময় অন্তর ও আব্দুল হাইকে মাদক সেবনের অভিযোগে আটক করা হয়।

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, অস্ত্রসহ আটক ফয়সালের বাড়ি চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায়। তিনি ঝিনাইদহ শহরের পাগলাকানাই এলাকায় ভাড়া বাসায় থাকেন। আটক অন্তরের বাবা পটুয়াখালী জেলা পুলিশে কর্মরত।

এ ঘটনায় আটক তিনজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

জনপ্রিয় সংবাদ

ঝিনাইদহে ছাত্রাবাসে ডিবির অভিযান, অস্ত্র ও গুলিসহ আটক ৩

Update Time : ০৯:৫১:১৫ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬

ঝিনাইদহ শহরের বাস টার্মিনাল সংলগ্ন একটি ছাত্রাবাসে মাদক সেবনের আড্ডায় অভিযান চালিয়ে ওয়ান শুটার গান ও দুইটি তাজা গুলিসহ তিন যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার সন্ধ্যা ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ছাত্রাবাসটিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকরা হলেন ফয়সাল (৩৪), অন্তর (২১) ও আব্দুল হাই (৩২)।

আরও পড়ুন  থানায় প্রতি মাসে ৬০ হাজার টাকা দিয়ে মাদক ব্যবসা করি

ঝিনাইদহ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি মনিরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যায় বাস টার্মিনাল এলাকার একটি ছাত্রাবাসে অভিযান চালায় ডিবি। এ সময় মাদক সেবনকালে তিনজনকে আটক করা হয়।

তিনি জানান, আটকদের মধ্যে ফয়সালের কাছ থেকে একটি ওয়ান শুটার গান ও দুইটি তাজা গুলি উদ্ধার করা হয়েছে। একই সময় অন্তর ও আব্দুল হাইকে মাদক সেবনের অভিযোগে আটক করা হয়।

আরও পড়ুন  রায়পুরায় দুই পক্ষের সংঘর্ষে টেঁটাবিদ্ধ প্রবাসীর মরদেহ উদ্ধার