দিনাজপুর জেলা ট্রাক, ট্যাংলরী, কাভার্ডভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়ন-২৪৫-এর নির্বাচনের পর নির্বাচিত নেতৃবৃন্দ বিভিন্ন শাখার নেতাদের সঙ্গে নির্বাচন-পরবর্তী সৌজন্য সাক্ষাৎ করছেন। এরই ধারাবাহিকতায় ২৩ আগস্ট দুপুর ১২টায় ফুলবাড়ী উপজেলা শাখার নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সৌজন্য সাক্ষাৎ ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা শাখার সভাপতি শ্রী বিপ্লব কুন্ডু, সাধারণ সম্পাদক সাদকাতুল বারী সাদা, যুগ্ম সাধারণ সম্পাদক আফজাল হোসেন, অর্থ সম্পাদক স্বাধীন, কার্যনির্বাহী সদস্য হেমন্ত কুমার রায় মানিক ও ইয়ারব আলী।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফুলবাড়ী শাখার সম্পাদক রাসেল পারভেজ, সহ-সভাপতি ড্রাইভার জয়নাল, সহ-সম্পাদক রিয়াজুল ইসলাম রাজু, সড়ক সম্পাদক জয়নাল আবেদীনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সৌজন্য সাক্ষাৎ শেষে নির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানান ফুলবাড়ী শাখার নেতৃবৃন্দ। এ সময় নেতারা বলেন, শ্রমিকদের কল্যাণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার প্রতিশ্রুতি নিয়ে নির্বাচিত কমিটি সামনে এগিয়ে যেতে চায়।




























