ঢাকা ০৪:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

চট্টগ্রাম উত্তর বন বিভাগের বৃক্ষমেলায় ব্যাপক সাড়া, ৫ দিন বাড়ল মেলার সময়

চট্টগ্রাম বৃক্ষমেলায় অংশগ্রহণকারীদের পুরস্কার প্রদান করা হচ্ছে।

চট্টগ্রামের লালদিঘী ময়দানে চট্টগ্রাম উত্তর বন বিভাগের আয়োজনে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ ব্যাপক সাড়া ফেলেছে। বৃক্ষপ্রেমী মানুষের আগ্রহ ও নার্সারি মালিকদের আবেদনের পরিপ্রেক্ষিতে মেলার সময়সীমা আরও পাঁচ দিন বাড়ানো হয়েছে। ফলে আগামী ৩০ আগস্ট পর্যন্ত চলবে এ বৃক্ষমেলা।

গত ১১ আগস্ট শুরু হওয়া এবারের বৃক্ষমেলায় ১৪ দিনেই বিভিন্ন জাত ও প্রজাতির প্রায় ৩ লাখ ১০ হাজার ৫০০টি চারা বিক্রি হয়েছে। এসব চারা বিক্রি থেকে ২ কোটি ৫১ লাখ ৫০ হাজার টাকার বেশি বেচাকেনা হয়েছে বলে আয়োজকরা জানিয়েছেন।

বৃক্ষপ্রেমীদের ব্যাপক অংশগ্রহণের কারণে প্রতিদিনই জমজমাট ছিল লালদিঘী ময়দানের এ বৃক্ষমেলা। মেলায় ৫৪টি নার্সারি স্টলের পাশাপাশি বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান ও স্বেচ্ছাসেবী সংগঠন অংশ নেয়।

মেলায় দেশীয় বিভিন্ন ফলদ ও বনজ গাছের পাশাপাশি ঔষধি, শোভাবর্ধনকারী এবং নানা ধরনের বাহারি গাছের চারা বিক্রি হচ্ছে। মাত্র ১০-২০ টাকা মূল্যের চারা থেকে শুরু করে লাখ টাকা মূল্যের আকর্ষণীয় বনসাইও রয়েছে মেলায়।

বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা তৈরির পাশাপাশি সাধারণ মানুষের হাতে সহজলভ্য ও মানসম্মত চারা পৌঁছে দিতে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

মেলার সাফল্যের ধারাবাহিকতায় মানসম্মত চারা বিক্রি ও সর্বাধিক চারা বিক্রির ক্ষেত্রে সেরা তিনটি স্টলকে পুরস্কৃত করা হয়েছে। আয়োজকদের এমন উদ্যোগে বৃক্ষপ্রেমীদের মধ্যে উৎসাহ আরও বেড়েছে।

চট্টগ্রাম উত্তর বন বিভাগের উদ্যোগে আয়োজিত এ বৃক্ষমেলা আগামী ৩০ আগস্ট পর্যন্ত চলবে। ফলে চট্টগ্রাম নগরীর মানুষ আরও কয়েকদিন মেলা থেকে পছন্দের ফলদ, বনজ, ঔষধি ও শোভাবর্ধনকারী গাছের চারা সংগ্রহের সুযোগ পাবেন।

জনপ্রিয় সংবাদ

নেপাল বন্যা: ভয়াবহ বিপর্যয়ে ১৬২ মৃত্যু, নিখোঁজ শত শত

চট্টগ্রাম উত্তর বন বিভাগের বৃক্ষমেলায় ব্যাপক সাড়া, ৫ দিন বাড়ল মেলার সময়

Update Time : ০১:৫৩:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

চট্টগ্রামের লালদিঘী ময়দানে চট্টগ্রাম উত্তর বন বিভাগের আয়োজনে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ ব্যাপক সাড়া ফেলেছে। বৃক্ষপ্রেমী মানুষের আগ্রহ ও নার্সারি মালিকদের আবেদনের পরিপ্রেক্ষিতে মেলার সময়সীমা আরও পাঁচ দিন বাড়ানো হয়েছে। ফলে আগামী ৩০ আগস্ট পর্যন্ত চলবে এ বৃক্ষমেলা।

গত ১১ আগস্ট শুরু হওয়া এবারের বৃক্ষমেলায় ১৪ দিনেই বিভিন্ন জাত ও প্রজাতির প্রায় ৩ লাখ ১০ হাজার ৫০০টি চারা বিক্রি হয়েছে। এসব চারা বিক্রি থেকে ২ কোটি ৫১ লাখ ৫০ হাজার টাকার বেশি বেচাকেনা হয়েছে বলে আয়োজকরা জানিয়েছেন।

আরও পড়ুন  ৩ নম্বর সতর্ক সংকেত: জরুরি ঝড়ো হাওয়ার পূর্বাভাস সমুদ্রবন্দরে

বৃক্ষপ্রেমীদের ব্যাপক অংশগ্রহণের কারণে প্রতিদিনই জমজমাট ছিল লালদিঘী ময়দানের এ বৃক্ষমেলা। মেলায় ৫৪টি নার্সারি স্টলের পাশাপাশি বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান ও স্বেচ্ছাসেবী সংগঠন অংশ নেয়।

মেলায় দেশীয় বিভিন্ন ফলদ ও বনজ গাছের পাশাপাশি ঔষধি, শোভাবর্ধনকারী এবং নানা ধরনের বাহারি গাছের চারা বিক্রি হচ্ছে। মাত্র ১০-২০ টাকা মূল্যের চারা থেকে শুরু করে লাখ টাকা মূল্যের আকর্ষণীয় বনসাইও রয়েছে মেলায়।

আরও পড়ুন  ৯ আগস্ট চট্টগ্রামে যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে বড় কর্মসূচি

বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা তৈরির পাশাপাশি সাধারণ মানুষের হাতে সহজলভ্য ও মানসম্মত চারা পৌঁছে দিতে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

মেলার সাফল্যের ধারাবাহিকতায় মানসম্মত চারা বিক্রি ও সর্বাধিক চারা বিক্রির ক্ষেত্রে সেরা তিনটি স্টলকে পুরস্কৃত করা হয়েছে। আয়োজকদের এমন উদ্যোগে বৃক্ষপ্রেমীদের মধ্যে উৎসাহ আরও বেড়েছে।

আরও পড়ুন  স্বামী-স্ত্রীর বয়সের পার্থক্য: বাংলাদেশে ৪ জনে ১ জন নারীর স্বামী ১০ বছরের বেশি বড়