ঢাকা ০৫:০৩ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo হামে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১০ হাজার ছাড়াল দেশে Logo নাঈম হাসানকে তুলে নেওয়ার চেষ্টা: তদন্ত দাবিতে এবি পার্টির উদ্বেগ Logo রোনালদোর জবাবেই থামল বিতর্ক, বিশ্বকাপের আগে আত্মবিশ্বাসী Logo প্রিমিয়ার লিগে নতুন নিয়ম: চুল টানলেই আর লাল কার্ড নয় Logo সৈয়দ আব্দুল হাদীকে রাষ্ট্রীয় সম্মাননা, দেশপ্রেমের আহ্বানে আবেগঘন সন্ধ্যা Logo মরক্কোর বিপক্ষে ব্রাজিলের সম্ভাব্য একাদশ, নেইমার ছাড়াই চমক Logo বিশ্বকাপে ভিএআরের নতুন ইতিহাস, ‘ভুল পরিচয়’ শনাক্তে নজির Logo ভিনিসিয়ুসের হুঁশিয়ারি: বিশ্বকাপ জিততেই এসেছে ব্রাজিল Logo পার্ট-টাইম চাকরি: পড়াশোনার পাশাপাশি আয়ের ৫ জনপ্রিয় উপায় Logo টাকা সঞ্চয়ের টিপস: পকেট খালি হলেও গড়ুন সঞ্চয়ের অভ্যাস

মানবতার ফেরিওয়ালা’র ৩য় বর্ষপূর্তি: চন্দনাইশে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি ও নারীদের সেলাই মেশিন প্রদান

মানবতার ফেরিওয়ালা’র ৩য় বর্ষপূর্তি: চন্দনাইশে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান

নিজস্ব প্রতিবেদক, চন্দনাইশ | চট্টগ্রামের চন্দনাইশে স্বেচ্ছাসেবী সংগঠন ‘মানবতার ফেরিওয়ালা’-এর ৩য় বর্ষপূর্তি উদযাপিত হয়েছে। এ উপলক্ষে ‘চন্দনাইশ মানবিক ফাউন্ডেশন মেধাবৃত্তি পরীক্ষা-২০২৫’-এ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সনদ ও পুরস্কার বিতরণ এবং অসহায় নারীদের স্বাবলম্বী করার লক্ষ্যে সেলাই মেশিন প্রদান করা হয়।

গত ১৮ এপ্রিল (শনিবার) বিকালে চন্দনাইশ উপজেলার বরকল সুচিয়া এলাকায় অবস্থিত রিলেশন কমিউনিটি সেন্টারের ২য় তলায় এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।

চন্দনাইশ মানবিক ফাউন্ডেশন মেধাবৃত্তি পরীক্ষা পরিচালনা পরিষদের চেয়ারম্যান ও চন্দনাইশ প্রেস ক্লাব-১৯৮৪ এর সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ মনজুর মোরশেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগদাদ গ্রোসারী মার্টের স্বত্বাধিকারী ও সংগঠনের উপদেষ্টা আলহাজ্ব আব্দুল মজিদ।

চন্দনাইশ মানবিক ফাউন্ডেশন মেধাবৃত্তি

অনুষ্ঠানের উদ্বোধন করেন চন্দনাইশ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও সংগঠনের প্রধান উপদেষ্টা মাওলানা মুহাম্মদ সোলাইমান ফারুকী। এতে প্রধান বক্তা হিসেবে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন বেওয়ারিশ সেবা ফাউন্ডেশন এবং বেওয়ারিশ চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রের প্রতিষ্ঠাতা পরিচালক মানবিক শওকত হোসেন পিপিএম।

মমতাজ বেগম স্কুল এন্ড কলেজের বাংলা বিভাগের প্রভাষক মোহাম্মদ নাজিম উদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠানে পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন মরহুম আহমদ নবী ফাউন্ডেশনের চেয়ারম্যান, সংগঠনের উপদেষ্টা ও মেধাবৃত্তির কো-চেয়ারম্যান শাহেদ শাহ।

চন্দনাইশ মানবিক ফাউন্ডেশন মেধাবৃত্তি
মানবতার ফেরিওয়ালা’র ৩য় বর্ষপূর্তি: চন্দনাইশে নারীদের সেলাই মেশিন প্রদান

এছাড়াও আলোচনায় অংশ নেন গাছবাড়ীয়া কলেজ গেইট ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মোজাম্মেল হক তালুকদার, সমাজসেবক আমজাদ চৌধুরী এবং ডিবি ফরিদ।

অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধানে ও উপস্থিত ছিলেন ‘মানবতার ফেরিওয়ালা’ স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা মো. মামুন ও মো. ফয়সাল, পরিচালক শরিফ উদ্দিন, সভাপতি কাজী রিমন, সাধারণ সম্পাদক মো. একরাম, অর্থ সম্পাদক রাসিম উল্লাহ মারুফ, সাংগঠনিক সম্পাদক রবিন। আরও উপস্থিত ছিলেন ফোরকান চৌধুরী, আবু তালেব হিরু, জিয়াউল হক লিটন, নাজিম উদ্দিন, মিসবাহ উদ্দিন, ইব্রাহিম, মো. সাইফুদ্দিন প্রমুখ।

আলোচনা পর্ব শেষে আমন্ত্রিত অতিথিরা মেধাবৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের হাতে সনদ ও পুরস্কার তুলে দেন এবং অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেন। সামাজিক দায়বদ্ধতা ও মানবসেবার এই উজ্জ্বল দৃষ্টান্ত উপস্থিত সবার মাঝে ব্যাপক প্রশংসা কুড়ায়।

জনপ্রিয় সংবাদ

হামে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১০ হাজার ছাড়াল দেশে

মানবতার ফেরিওয়ালা’র ৩য় বর্ষপূর্তি: চন্দনাইশে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি ও নারীদের সেলাই মেশিন প্রদান

Update Time : ১১:৫৮:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

নিজস্ব প্রতিবেদক, চন্দনাইশ | চট্টগ্রামের চন্দনাইশে স্বেচ্ছাসেবী সংগঠন ‘মানবতার ফেরিওয়ালা’-এর ৩য় বর্ষপূর্তি উদযাপিত হয়েছে। এ উপলক্ষে ‘চন্দনাইশ মানবিক ফাউন্ডেশন মেধাবৃত্তি পরীক্ষা-২০২৫’-এ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সনদ ও পুরস্কার বিতরণ এবং অসহায় নারীদের স্বাবলম্বী করার লক্ষ্যে সেলাই মেশিন প্রদান করা হয়।

গত ১৮ এপ্রিল (শনিবার) বিকালে চন্দনাইশ উপজেলার বরকল সুচিয়া এলাকায় অবস্থিত রিলেশন কমিউনিটি সেন্টারের ২য় তলায় এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।

চন্দনাইশ মানবিক ফাউন্ডেশন মেধাবৃত্তি পরীক্ষা পরিচালনা পরিষদের চেয়ারম্যান ও চন্দনাইশ প্রেস ক্লাব-১৯৮৪ এর সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ মনজুর মোরশেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগদাদ গ্রোসারী মার্টের স্বত্বাধিকারী ও সংগঠনের উপদেষ্টা আলহাজ্ব আব্দুল মজিদ।

আরও পড়ুন  লাইভ শপিং চাকরি সার্কুলার: আকর্ষণীয় বেতনে নিয়োগের সুযোগ

চন্দনাইশ মানবিক ফাউন্ডেশন মেধাবৃত্তি

অনুষ্ঠানের উদ্বোধন করেন চন্দনাইশ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও সংগঠনের প্রধান উপদেষ্টা মাওলানা মুহাম্মদ সোলাইমান ফারুকী। এতে প্রধান বক্তা হিসেবে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন বেওয়ারিশ সেবা ফাউন্ডেশন এবং বেওয়ারিশ চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রের প্রতিষ্ঠাতা পরিচালক মানবিক শওকত হোসেন পিপিএম।

মমতাজ বেগম স্কুল এন্ড কলেজের বাংলা বিভাগের প্রভাষক মোহাম্মদ নাজিম উদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠানে পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন মরহুম আহমদ নবী ফাউন্ডেশনের চেয়ারম্যান, সংগঠনের উপদেষ্টা ও মেধাবৃত্তির কো-চেয়ারম্যান শাহেদ শাহ।

আরও পড়ুন  ব্লু মুন আজ: বিরল আকাশঘটনা দেখার দারুণ সুযোগ
চন্দনাইশ মানবিক ফাউন্ডেশন মেধাবৃত্তি
মানবতার ফেরিওয়ালা’র ৩য় বর্ষপূর্তি: চন্দনাইশে নারীদের সেলাই মেশিন প্রদান

এছাড়াও আলোচনায় অংশ নেন গাছবাড়ীয়া কলেজ গেইট ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মোজাম্মেল হক তালুকদার, সমাজসেবক আমজাদ চৌধুরী এবং ডিবি ফরিদ।

অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধানে ও উপস্থিত ছিলেন ‘মানবতার ফেরিওয়ালা’ স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা মো. মামুন ও মো. ফয়সাল, পরিচালক শরিফ উদ্দিন, সভাপতি কাজী রিমন, সাধারণ সম্পাদক মো. একরাম, অর্থ সম্পাদক রাসিম উল্লাহ মারুফ, সাংগঠনিক সম্পাদক রবিন। আরও উপস্থিত ছিলেন ফোরকান চৌধুরী, আবু তালেব হিরু, জিয়াউল হক লিটন, নাজিম উদ্দিন, মিসবাহ উদ্দিন, ইব্রাহিম, মো. সাইফুদ্দিন প্রমুখ।

আরও পড়ুন  রাবি ক্যাম্পাসে মাটির নিচে পুরনো বিস্ফোরক, পুলিশের তৎপরতায় নিস্ক্রিয়