ঢাকা ০১:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এভারেস্ট অভিযান: মৃত্যুঝুঁকির মুখে বাংলাদেশের পতাকা তুললেন নুরুননাহার নিম্নি Logo চবিতে দেশের প্রথম ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন চালু Logo রাশিয়ায় এক লাখ কর্মী পাঠানোর পরিকল্পনা বাংলাদেশের, দ্রুত সম্মতি দিল রাশিয়া Logo মোবাইলে বিশ্বকাপ দেখবেন যেভাবে, জেনে নিন লাইভ স্ট্রিমিং গাইড Logo মেসির প্রত্যাবর্তন ঘিরে উত্তেজনা তুঙ্গে Logo বন্যপ্রাণী পাচারকারী গ্রেপ্তার: কক্সবাজারে উদ্ধার ক্যাপড ল্যাঙ্গুর ও ১২ কচ্ছপ Logo ওয়ালটন চাকরি: আরএসএম পদে আবেদন চলছে Logo নোয়াখালীতে প্রকাশ্যে রাজমিস্ত্রিকে গুলি, হাসপাতালে ভর্তি Logo রাশিয়ায় কর্মী পাঠানো বাড়াতে নতুন পরিকল্পনা নিয়েছে বাংলাদেশ Logo মার্তিনেজকে দলে চায় জুভেন্তাস, বিশ্বকাপের আগে জোর গুঞ্জন

চন্দনাইশে দিনব্যাপী ফ্রি হেলথ ক্যাম্প: বিনামূল্যে ছানি অপারেশনসহ চিকিৎসা পেলেন সহস্রাধিক মানুষ

চন্দনাইশে লায়ন্স ক্লাব ও এসএএফের উদ্যোগে স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত। ছবি : সংগৃহীত

চট্টগ্রামের চন্দনাইশে লায়ন্স ক্লাব অব চিটাগং ডায়নামিক সিটি এবং সালমা আদিল ফাউন্ডেশনের (এসএএফ) সার্বিক সহযোগিতায় এক বিশাল স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) উপজেলার ফতেহনগর শরিফুন্নেছা-নজীর উদ্দিন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দেওয়াই ছিল এই মানবিক আয়োজনের মূল লক্ষ্য।

এদিন সকাল থেকেই চিকিৎসাসেবা নিতে ক্যাম্পে ভিড় জমান স্থানীয়রা। আয়োজকরা জানিয়েছেন, দিনব্যাপী এই কার্যক্রমে ৬৫০ জন রোগীকে বিনামূল্যে চক্ষু পরীক্ষা করা হয়। পাশাপাশি ৩০০ জনের রক্তের গ্রুপ নির্ণয় এবং ৩৬০ জনকে ডায়াবেটিস পরীক্ষাসহ বিশেষজ্ঞ চিকিৎসকের প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়।

এছাড়াও, ১৬০ জন রোগীকে বিনামূল্যে চশমা দেওয়া হয়েছে এবং বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা শেষে চোখের গুরুতর সমস্যা থাকা ৮৫ জন রোগীকে বাছাই করে চট্টগ্রাম লায়ন্স চক্ষু হাসপাতালে বিনামূল্যে ছানি অপারেশনের ব্যবস্থা করা হয়েছে।

মানবিক এই সেবা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন লায়ন্স জেলা গভর্নর লায়ন মুসলেহ উদ্দিন অপু (পিএমজেএফ)। বিশেষ এই ক্যাম্পটি পরিদর্শনে আসেন গণপ্রজাতন্ত্রী কঙ্গোর অনারারি কনসাল জিয়াউদ্দিন আদিল। পুরো আয়োজনে স্বেচ্ছাসেবক হিসেবে নিরলসভাবে দায়িত্ব পালন করেন লিও ক্লাব অব চিটাগং গোল্ডেন সিটি এবং এসএএফের একঝাঁক নিবেদিতপ্রাণ সদস্য।

প্রধান অতিথির বক্তব্যে জেলা গভর্নর লায়ন মুসলেহ উদ্দিন অপু বিশ্বজুড়ে লায়ন্স সদস্যদের নিজস্ব অর্থায়নে পরিচালিত মানবসেবামূলক কার্যক্রমের কথা তুলে ধরেন। চন্দনাইশের মতো প্রত্যন্ত অঞ্চলে ডায়নামিক সিটির মাধ্যমে এমন একটি সফল ক্যাম্প আয়োজনে সহায়তা করার জন্য তিনি সালমা আদিল ফাউন্ডেশনকে বিশেষভাবে ধন্যবাদ জানান। একইসাথে তিনি বাছাইকৃত শতাধিক রোগীর সম্পূর্ণ বিনামূল্যে ছানি অপারেশনের বিষয়টিও নিশ্চিত করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইপিডিজি লায়ন কোহিনুর কামাল (এমজেএফ), প্রথম ভাইস জেলা গভর্নর লায়ন কামরুজ্জামান লিটন (এমজেএফ), দ্বিতীয় ভাইস জেলা গভর্নর লায়ন আবু বক্কর সিদ্দিকী (পিএমজেএফ), লেডি গভর্নর লায়ন শিরিন আকতার কাশফী, জিএসটি লায়ন মোর্শেদুল হক রুবেল, ভিশন চেয়ারপারসন লায়ন আফরোজা বেগম, ক্লাব প্রেসিডেন্ট লায়ন পুলিন চন্দ্র ঘরামি এবং এসএএফের প্রতিষ্ঠাতা লায়ন সালমা আদিলসহ (এমজেএফ) অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

উপস্থিত অতিথিরা প্রত্যন্ত এলাকায় লায়ন্স ক্লাব, লিও ক্লাব ও সালমা আদিল ফাউন্ডেশনের এমন সুশৃঙ্খল স্বাস্থ্যসেবা আয়োজনের ভূয়সী প্রশংসা করেন এবং আগামীতেও সাধারণ মানুষের জন্য এই ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।

জনপ্রিয় সংবাদ

এভারেস্ট অভিযান: মৃত্যুঝুঁকির মুখে বাংলাদেশের পতাকা তুললেন নুরুননাহার নিম্নি

চন্দনাইশে দিনব্যাপী ফ্রি হেলথ ক্যাম্প: বিনামূল্যে ছানি অপারেশনসহ চিকিৎসা পেলেন সহস্রাধিক মানুষ

Update Time : ০৮:০০:১৮ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬

চট্টগ্রামের চন্দনাইশে লায়ন্স ক্লাব অব চিটাগং ডায়নামিক সিটি এবং সালমা আদিল ফাউন্ডেশনের (এসএএফ) সার্বিক সহযোগিতায় এক বিশাল স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) উপজেলার ফতেহনগর শরিফুন্নেছা-নজীর উদ্দিন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দেওয়াই ছিল এই মানবিক আয়োজনের মূল লক্ষ্য।

এদিন সকাল থেকেই চিকিৎসাসেবা নিতে ক্যাম্পে ভিড় জমান স্থানীয়রা। আয়োজকরা জানিয়েছেন, দিনব্যাপী এই কার্যক্রমে ৬৫০ জন রোগীকে বিনামূল্যে চক্ষু পরীক্ষা করা হয়। পাশাপাশি ৩০০ জনের রক্তের গ্রুপ নির্ণয় এবং ৩৬০ জনকে ডায়াবেটিস পরীক্ষাসহ বিশেষজ্ঞ চিকিৎসকের প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়।

আরও পড়ুন  চন্দনাইশে মখলেছুর রহমান চৌধুরী-আলতাজ খাতুন স্কুলে পুরস্কার বিতরণ ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায়

এছাড়াও, ১৬০ জন রোগীকে বিনামূল্যে চশমা দেওয়া হয়েছে এবং বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা শেষে চোখের গুরুতর সমস্যা থাকা ৮৫ জন রোগীকে বাছাই করে চট্টগ্রাম লায়ন্স চক্ষু হাসপাতালে বিনামূল্যে ছানি অপারেশনের ব্যবস্থা করা হয়েছে।

মানবিক এই সেবা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন লায়ন্স জেলা গভর্নর লায়ন মুসলেহ উদ্দিন অপু (পিএমজেএফ)। বিশেষ এই ক্যাম্পটি পরিদর্শনে আসেন গণপ্রজাতন্ত্রী কঙ্গোর অনারারি কনসাল জিয়াউদ্দিন আদিল। পুরো আয়োজনে স্বেচ্ছাসেবক হিসেবে নিরলসভাবে দায়িত্ব পালন করেন লিও ক্লাব অব চিটাগং গোল্ডেন সিটি এবং এসএএফের একঝাঁক নিবেদিতপ্রাণ সদস্য।

আরও পড়ুন  টঙ্গীর মিলগেটে ভয়াবহ আগুন, মুহূর্তে পুড়ে ছাই ৫টি ঘর

প্রধান অতিথির বক্তব্যে জেলা গভর্নর লায়ন মুসলেহ উদ্দিন অপু বিশ্বজুড়ে লায়ন্স সদস্যদের নিজস্ব অর্থায়নে পরিচালিত মানবসেবামূলক কার্যক্রমের কথা তুলে ধরেন। চন্দনাইশের মতো প্রত্যন্ত অঞ্চলে ডায়নামিক সিটির মাধ্যমে এমন একটি সফল ক্যাম্প আয়োজনে সহায়তা করার জন্য তিনি সালমা আদিল ফাউন্ডেশনকে বিশেষভাবে ধন্যবাদ জানান। একইসাথে তিনি বাছাইকৃত শতাধিক রোগীর সম্পূর্ণ বিনামূল্যে ছানি অপারেশনের বিষয়টিও নিশ্চিত করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইপিডিজি লায়ন কোহিনুর কামাল (এমজেএফ), প্রথম ভাইস জেলা গভর্নর লায়ন কামরুজ্জামান লিটন (এমজেএফ), দ্বিতীয় ভাইস জেলা গভর্নর লায়ন আবু বক্কর সিদ্দিকী (পিএমজেএফ), লেডি গভর্নর লায়ন শিরিন আকতার কাশফী, জিএসটি লায়ন মোর্শেদুল হক রুবেল, ভিশন চেয়ারপারসন লায়ন আফরোজা বেগম, ক্লাব প্রেসিডেন্ট লায়ন পুলিন চন্দ্র ঘরামি এবং এসএএফের প্রতিষ্ঠাতা লায়ন সালমা আদিলসহ (এমজেএফ) অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

আরও পড়ুন  মানবতার ফেরিওয়ালা’র ৩য় বর্ষপূর্তি: চন্দনাইশে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি ও নারীদের সেলাই মেশিন প্রদান