ঢাকা ০১:২৩ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চন্দনাইশে দ্বীনী ও আধুনিক শিক্ষার সমন্বয়ে আলো ছড়াচ্ছে ‘মোহাম্মদিয়া কবিরিয়া মডেল মাদ্রাসা’

নিজস্ব প্রতিবেদক, চন্দনাইশ | চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার মধ্যম হাশিমপুর এলাকায় আধুনিক ও ধর্মীয় শিক্ষার সমন্বয়ে মানসম্মত শিক্ষা বিস্তারে অনন্য ভূমিকা পালন করছে ‘মোহাম্মদিয়া কবিরিয়া উম্মে খায়ের সুন্নিয়া মডেল মাদ্রাসা’। ২০১০ সালে প্রতিষ্ঠার পর থেকে অত্র এলাকায় শিশুদের প্রাথমিক শিক্ষার ভিত মজবুত করতে প্রতিষ্ঠানটি একটি আদর্শ বিদ্যাপীঠ হিসেবে আত্মপ্রকাশ করেছে।

জানা যায়, উপজেলার মধ্যম হাশিমপুরের মোজাহের পাড়ায় অবস্থিত এই মাদ্রাসাটি প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ হাজ্বী রফিকের একান্ত উদ্যোগে যাত্রা শুরু করে। বর্তমানে প্রতিষ্ঠানটিতে প্লে-গ্রুপ থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত প্রায় ১৫০ জন শিক্ষার্থী অধ্যয়ন করছে। কোমলমতি এসব শিক্ষার্থীদের পাঠদানে নিরলস কাজ করে যাচ্ছেন ৮ জন অভিজ্ঞ ও নিবেদিতপ্রাণ শিক্ষক-শিক্ষিকা, যার মধ্যে ৩ জন নারী ও ৫ জন পুরুষ রয়েছেন।

মাদ্রাসাটির সার্বিক শিক্ষা কার্যক্রম ও ব্যবস্থাপনা বিষয়ে পরিচালক মো. মঈন উদ্দীন জানান, এখানে শুধু ধর্মীয় শিক্ষাই নয়, বরং আরবি, বাংলা, গণিত এবং ইংরেজি প্রতিটি বিষয়ের ওপর সমান গুরুত্ব দেওয়া হয়। প্রতিটি বিষয়ের জন্য রয়েছেন পৃথক ও দক্ষ বিষয়ভিত্তিক শিক্ষক। প্রাথমিক স্তর থেকেই শিশুদের মাঝে ধর্মীয় ও নৈতিক মূল্যবোধের পাশাপাশি আধুনিক শিক্ষার সমন্বয় ঘটিয়ে তাদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে প্রতিষ্ঠানটি বদ্ধপরিকর।

মানসম্মত পাঠদান ও সুষ্ঠু ব্যবস্থাপনার কারণে ইতোমধ্যে স্থানীয় অভিভাবক মহলে একটি নির্ভরযোগ্য ও বিশ্বস্ত শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে সুনাম কুড়িয়েছে মাদ্রাসাটি। এলাকার সচেতন মহলের প্রত্যাশা, আগামীতে এই প্রতিষ্ঠানটি আরও প্রসারিত হয়ে চন্দনাইশের শিক্ষা বিস্তারে অগ্রণী ভূমিকা রাখবে এবং একটি মডেল বা অনুকরণীয় দৃষ্টান্ত হিসেবে প্রতিষ্ঠিত হবে।

জনপ্রিয় সংবাদ

চন্দনাইশে দ্বীনী ও আধুনিক শিক্ষার সমন্বয়ে আলো ছড়াচ্ছে ‘মোহাম্মদিয়া কবিরিয়া মডেল মাদ্রাসা’

Update Time : ০৯:১৪:১১ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬

নিজস্ব প্রতিবেদক, চন্দনাইশ | চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার মধ্যম হাশিমপুর এলাকায় আধুনিক ও ধর্মীয় শিক্ষার সমন্বয়ে মানসম্মত শিক্ষা বিস্তারে অনন্য ভূমিকা পালন করছে ‘মোহাম্মদিয়া কবিরিয়া উম্মে খায়ের সুন্নিয়া মডেল মাদ্রাসা’। ২০১০ সালে প্রতিষ্ঠার পর থেকে অত্র এলাকায় শিশুদের প্রাথমিক শিক্ষার ভিত মজবুত করতে প্রতিষ্ঠানটি একটি আদর্শ বিদ্যাপীঠ হিসেবে আত্মপ্রকাশ করেছে।

জানা যায়, উপজেলার মধ্যম হাশিমপুরের মোজাহের পাড়ায় অবস্থিত এই মাদ্রাসাটি প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ হাজ্বী রফিকের একান্ত উদ্যোগে যাত্রা শুরু করে। বর্তমানে প্রতিষ্ঠানটিতে প্লে-গ্রুপ থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত প্রায় ১৫০ জন শিক্ষার্থী অধ্যয়ন করছে। কোমলমতি এসব শিক্ষার্থীদের পাঠদানে নিরলস কাজ করে যাচ্ছেন ৮ জন অভিজ্ঞ ও নিবেদিতপ্রাণ শিক্ষক-শিক্ষিকা, যার মধ্যে ৩ জন নারী ও ৫ জন পুরুষ রয়েছেন।

আরও পড়ুন  জাতীয় ছাত্রশক্তি চন্দনাইশ ও সাতকানিয়া আংশিকের ৭ সদস্যের আহ্বায়ক কমিটি গঠনঃ নেতৃত্বে রাহাত, আনাস ও শাওয়াল

মাদ্রাসাটির সার্বিক শিক্ষা কার্যক্রম ও ব্যবস্থাপনা বিষয়ে পরিচালক মো. মঈন উদ্দীন জানান, এখানে শুধু ধর্মীয় শিক্ষাই নয়, বরং আরবি, বাংলা, গণিত এবং ইংরেজি প্রতিটি বিষয়ের ওপর সমান গুরুত্ব দেওয়া হয়। প্রতিটি বিষয়ের জন্য রয়েছেন পৃথক ও দক্ষ বিষয়ভিত্তিক শিক্ষক। প্রাথমিক স্তর থেকেই শিশুদের মাঝে ধর্মীয় ও নৈতিক মূল্যবোধের পাশাপাশি আধুনিক শিক্ষার সমন্বয় ঘটিয়ে তাদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে প্রতিষ্ঠানটি বদ্ধপরিকর।

আরও পড়ুন  গাজীপুরে প্রাইভেটকারের চাপায় পোশাক শ্রমিক নিহত ও আহত ৩