ঢাকা ০৯:২৬ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সয়াবিন তেলের দাম বাড়ল, নতুন দর ২০৪ টাকা

  • ডেস্ক নিউজ
  • Update Time : ০৭:০০:৩৯ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
  • ৫০৬

বোতলজাত সয়াবিন তেলের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। ছবি: সংগৃহীত

সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ৫ টাকা বাড়ানোর অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। ফলে বোতলজাত এক লিটার সয়াবিন তেলের নতুন দাম দাঁড়িয়েছে ২০৪ টাকা। এত দিন এই তেল ১৯৯ টাকা দরে বিক্রি হয়েছে।

বুধবার বিকেলে সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বাণিজ্যসচিব মো. আতাউর রহমান খান সয়াবিন তেলের দাম সমন্বয়ের বিষয়টি জানান। এর আগে বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদিরের সঙ্গে ভোজ্যতেল পরিশোধন কারখানার মালিকদের বৈঠক অনুষ্ঠিত হয়।

বাণিজ্যসচিব জানান, আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের দাম বেড়েছে। একই সঙ্গে পরিবহন ব্যয়ও বেড়েছে। এসব বিষয় বিবেচনায় নিয়ে ব্যবসায়ীরা সয়াবিন তেলের দাম বাড়ানোর দাবি জানিয়ে আসছিলেন।

ব্যবসায়ীদের পক্ষ থেকে প্রতি লিটারে ১০ টাকা পর্যন্ত দাম বাড়ানোর প্রস্তাব ছিল। তবে বাজার পরিস্থিতি পর্যালোচনা করে সরকার ৫ টাকা দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এতে বোতলজাত প্রতি লিটার সয়াবিন তেলের দাম ১৯৯ টাকা থেকে বেড়ে ২০৪ টাকা হয়েছে।

বাজারে বর্তমানে ভোজ্যতেলের কোনো সংকট নেই বলেও জানিয়েছেন বাণিজ্যসচিব। তবে সরকারি চাকরিজীবীদের নতুন বেতনকাঠামো অনুমোদন এবং সম্প্রতি চিনির দাম বাড়ার পর আবার সয়াবিন তেলের দাম বাড়ায় মূল্যস্ফীতিতে এর প্রভাব পড়তে পারে কি না, সে বিষয়েও প্রশ্ন ওঠে।

এ বিষয়ে আতাউর রহমান খান বলেন, সয়াবিন তেলের দাম বাড়ার কারণে মূল্যস্ফীতিতে কিছুটা প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। তবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকার বিভিন্ন ধরনের উদ্যোগ নিচ্ছে বলে জানান তিনি।

জনপ্রিয় সংবাদ

সয়াবিন তেলের দাম বাড়ল, নতুন দর ২০৪ টাকা

Update Time : ০৭:০০:৩৯ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬

সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ৫ টাকা বাড়ানোর অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। ফলে বোতলজাত এক লিটার সয়াবিন তেলের নতুন দাম দাঁড়িয়েছে ২০৪ টাকা। এত দিন এই তেল ১৯৯ টাকা দরে বিক্রি হয়েছে।

বুধবার বিকেলে সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বাণিজ্যসচিব মো. আতাউর রহমান খান সয়াবিন তেলের দাম সমন্বয়ের বিষয়টি জানান। এর আগে বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদিরের সঙ্গে ভোজ্যতেল পরিশোধন কারখানার মালিকদের বৈঠক অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন  কাঁচা মরিচের দাম অর্ধেকের বেশি কমল, আমদানিতে মিলল স্বস্তি

বাণিজ্যসচিব জানান, আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের দাম বেড়েছে। একই সঙ্গে পরিবহন ব্যয়ও বেড়েছে। এসব বিষয় বিবেচনায় নিয়ে ব্যবসায়ীরা সয়াবিন তেলের দাম বাড়ানোর দাবি জানিয়ে আসছিলেন।

ব্যবসায়ীদের পক্ষ থেকে প্রতি লিটারে ১০ টাকা পর্যন্ত দাম বাড়ানোর প্রস্তাব ছিল। তবে বাজার পরিস্থিতি পর্যালোচনা করে সরকার ৫ টাকা দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এতে বোতলজাত প্রতি লিটার সয়াবিন তেলের দাম ১৯৯ টাকা থেকে বেড়ে ২০৪ টাকা হয়েছে।

আরও পড়ুন  তেলের দামে ধস, শেয়ারবাজারে উল্লম্ফন—যুদ্ধবিরতির প্রভাব

বাজারে বর্তমানে ভোজ্যতেলের কোনো সংকট নেই বলেও জানিয়েছেন বাণিজ্যসচিব। তবে সরকারি চাকরিজীবীদের নতুন বেতনকাঠামো অনুমোদন এবং সম্প্রতি চিনির দাম বাড়ার পর আবার সয়াবিন তেলের দাম বাড়ায় মূল্যস্ফীতিতে এর প্রভাব পড়তে পারে কি না, সে বিষয়েও প্রশ্ন ওঠে।

এ বিষয়ে আতাউর রহমান খান বলেন, সয়াবিন তেলের দাম বাড়ার কারণে মূল্যস্ফীতিতে কিছুটা প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। তবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকার বিভিন্ন ধরনের উদ্যোগ নিচ্ছে বলে জানান তিনি।

আরও পড়ুন  নিত্যপণ্যের দাম বাড়ার শঙ্কা: বৃষ্টি-বন্যায় সরবরাহে বড় সংকট