ঢাকা ১০:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কাঁচা মরিচের দাম অর্ধেকের বেশি কমল, আমদানিতে মিলল স্বস্তি

  • ডেস্ক নিউজ
  • Update Time : ০৭:৩৯:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬
  • ৫৩৫

ভারত থেকে আমদানির পর বাজারে কমতে শুরু করেছে কাঁচা মরিচের দাম। ছবি: সংগৃহীত

কাঁচা মরিচের দাম কয়েক দিনের ব্যবধানে এক লাফে অর্ধেকেরও বেশি কমেছে। ভারত থেকে কাঁচা মরিচ আমদানি শুরু হওয়ার পর রাজধানীসহ দেশের বিভিন্ন বাজারে দামের ঊর্ধ্বগতি থেমে স্বস্তি ফিরতে শুরু করেছে ক্রেতাদের মধ্যে।

মঙ্গলবার (৪ আগস্ট) রাজধানীর বিভিন্ন কাঁচাবাজার ঘুরে দেখা যায়, বাজারভেদে প্রতি কেজি কাঁচা মরিচ ১৮০ থেকে ২০০ টাকায় বিক্রি হচ্ছে। কয়েক দিন আগেও একই পণ্য ৪০০ টাকা প্রতি কেজি পর্যন্ত বিক্রি হয়েছিল, যা সাধারণ ক্রেতাদের জন্য বড় চাপ তৈরি করেছিল।

ব্যবসায়ীরা জানান, সোমবার (৩ আগস্ট) ভোমরা স্থলবন্দর দিয়ে ভারত থেকে ১০০ মেট্রিক টন কাঁচা মরিচ দেশে প্রবেশ করেছে। এই আমদানির ফলে বাজারে সরবরাহ বেড়েছে এবং এর প্রভাব দ্রুত খুচরা বাজারেও পড়তে শুরু করেছে।

পাইকারি ব্যবসায়ীদের ভাষ্য, দেশের বিভিন্ন স্থলবন্দর দিয়ে ভারতীয় কাঁচা মরিচ নিয়মিত প্রবেশ করলে স্থানীয় বাজারে সরবরাহ আরও বাড়বে। এতে কাঁচা মরিচের দাম আরও কমার সম্ভাবনা রয়েছে। বর্তমানে আমদানিকারকেরা আমদানি অনুমতিপত্র (আইপি) সংগ্রহ, ঋণপত্র (এলসি) খোলা এবং ভারতীয় রপ্তানিকারকদের সঙ্গে যোগাযোগ জোরদার করছেন।

বাজার সংশ্লিষ্টদের মতে, বৈরী আবহাওয়ার কারণে দেশীয় উৎপাদন কমে যাওয়ায় সাম্প্রতিক সময়ে কাঁচা মরিচের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যায়। সেই পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার আমদানির অনুমতি দেওয়ার পর বাজারে ইতিবাচক পরিবর্তন দেখা যাচ্ছে। আমদানি ধারাবাহিকভাবে অব্যাহত থাকলে আগামী দিনগুলোতে কাঁচা মরিচের দাম আরও স্থিতিশীল হতে পারে।

জনপ্রিয় সংবাদ

কাঁচা মরিচের দাম অর্ধেকের বেশি কমল, আমদানিতে মিলল স্বস্তি

Update Time : ০৭:৩৯:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬

কাঁচা মরিচের দাম কয়েক দিনের ব্যবধানে এক লাফে অর্ধেকেরও বেশি কমেছে। ভারত থেকে কাঁচা মরিচ আমদানি শুরু হওয়ার পর রাজধানীসহ দেশের বিভিন্ন বাজারে দামের ঊর্ধ্বগতি থেমে স্বস্তি ফিরতে শুরু করেছে ক্রেতাদের মধ্যে।

মঙ্গলবার (৪ আগস্ট) রাজধানীর বিভিন্ন কাঁচাবাজার ঘুরে দেখা যায়, বাজারভেদে প্রতি কেজি কাঁচা মরিচ ১৮০ থেকে ২০০ টাকায় বিক্রি হচ্ছে। কয়েক দিন আগেও একই পণ্য ৪০০ টাকা প্রতি কেজি পর্যন্ত বিক্রি হয়েছিল, যা সাধারণ ক্রেতাদের জন্য বড় চাপ তৈরি করেছিল।

আরও পড়ুন  ইউনিলিভার বাংলাদেশের বড় অর্জন: জিতল ‘মোস্ট সাসটেইনেবল কোম্পানি’ পুরস্কার

ব্যবসায়ীরা জানান, সোমবার (৩ আগস্ট) ভোমরা স্থলবন্দর দিয়ে ভারত থেকে ১০০ মেট্রিক টন কাঁচা মরিচ দেশে প্রবেশ করেছে। এই আমদানির ফলে বাজারে সরবরাহ বেড়েছে এবং এর প্রভাব দ্রুত খুচরা বাজারেও পড়তে শুরু করেছে।

পাইকারি ব্যবসায়ীদের ভাষ্য, দেশের বিভিন্ন স্থলবন্দর দিয়ে ভারতীয় কাঁচা মরিচ নিয়মিত প্রবেশ করলে স্থানীয় বাজারে সরবরাহ আরও বাড়বে। এতে কাঁচা মরিচের দাম আরও কমার সম্ভাবনা রয়েছে। বর্তমানে আমদানিকারকেরা আমদানি অনুমতিপত্র (আইপি) সংগ্রহ, ঋণপত্র (এলসি) খোলা এবং ভারতীয় রপ্তানিকারকদের সঙ্গে যোগাযোগ জোরদার করছেন।

আরও পড়ুন  মুরগি, আলু, চালসহ বাজারে নিত্যপণ্যের দামে আগুন