ঢাকা ১০:৩১ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ভাইভায় ১০-এর বদলে ৫০ নম্বর! সরকারি চাকরির নিয়োগে আসছে বড় পরিবর্তন? Logo ঢাকাসহ ১৫ জেলায় ডেঙ্গুর বড় ঝুঁকি: আগামী সপ্তাহেই পরিস্থিতি আরও খারাপের আশঙ্কা Logo নেতিবাচক চিন্তায় ডুবে আছেন? আজ থেকেই বদলে ফেলুন মনের ভাবনা Logo চাঁদ গবেষণায় নতুন AI মডেল আনল NASA-IBM, দ্রুত হবে তথ্য বিশ্লেষণ Logo একীভূত আয়ারল্যান্ড দেখতে চান ট্রাম্প, মন্তব্য ঘিরে তীব্র প্রতিক্রিয়া Logo ব্যাংক স্প্রেডে বড় চাপ, সীমার ওপরে ৫৫ ব্যাংক Logo প্রোটিন ও ফাইবারে ভরপুর পিনাট বাটার-বানানা স্মুদি Logo ডিটক্স পানি খেলেই কি শরীরের বিষ দূর হয়? জানুন আসল সত্য Logo দৌলতপুরে পানি বৃদ্ধি, নতুন এলাকা প্লাবিত | ভয়াবহ অবস্থা Logo ফ্রেশার নিয়োগে সিজিপিএ নয়, যে গুণগুলো খোঁজে প্রতিষ্ঠান

ইউনিলিভার বাংলাদেশের বড় অর্জন: জিতল ‘মোস্ট সাসটেইনেবল কোম্পানি’ পুরস্কার

  • ডেস্ক নিউজ
  • Update Time : ০৭:২১:২০ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
  • ৫৩৮

এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডসে পাঁচটি সম্মাননা অর্জন করেছে ইউনিলিভার বাংলাদেশ। ছবি: সংগৃহীত

ইউনিলিভার বাংলাদেশ পুরস্কার অর্জনের মাধ্যমে টেকসই উন্নয়নে নিজেদের নেতৃত্বের অবস্থান আরও শক্ত করেছে। জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে অবদানের স্বীকৃতিস্বরূপ ‘এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস-২০২৬’-এ মোট পাঁচটি সম্মাননা পেয়েছে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড (ইউবিএল)।

বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম আয়োজিত ‘বাংলাদেশ সাসটেইনেবিলিটি সামিট’-এ প্রতিষ্ঠানটি সবচেয়ে মর্যাদাপূর্ণ দুটি ক্যাটাগরিতে বিজয়ী হয়েছে। এর মধ্যে রয়েছে ‘মোস্ট সাসটেইনেবল কোম্পানি অব দ্য ইয়ার’ এবং ‘মোস্ট সাসটেইনেবল এফএমসিজি কোম্পানি অব দ্য ইয়ার’ পুরস্কার। দায়িত্বশীল ব্যবসা পরিচালনা ও টেকসই উন্নয়নে দীর্ঘমেয়াদি অবদানের জন্য এই স্বীকৃতি দেওয়া হয়।

এ ছাড়া ইউনিলিভার বাংলাদেশের ‘সহযাত্রা: কো-ক্রিয়েটিং ইমপ্যাক্ট’ উদ্যোগ ‘সাসটেইনেবল পার্টনারশিপস অ্যান্ড ইনস্টিটিউশনস’ বিভাগে বিজয়ী হয়েছে। সরকারি প্রতিষ্ঠান, উন্নয়ন সংস্থা এবং স্থানীয় জনগোষ্ঠীর সঙ্গে যৌথভাবে কাজ করে ইতিবাচক পরিবর্তন আনার জন্য এই উদ্যোগ প্রশংসিত হয়েছে।

প্রতিষ্ঠানটি আরও দুটি বিভাগে অনারেবল মেনশন অর্জন করেছে। ‘স্মার্ট কাস্টমার লজিস্টিকস অ্যান্ড ট্রেড’ উদ্যোগের জন্য ‘ইন্ডাস্ট্রি, ইনোভেশন অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার’ বিভাগে এবং ‘ইউ-রিফিল ২.০ অ্যান্ড রি-ইঞ্জিনিয়ারিং প্যাকেজিং’ উদ্যোগের জন্য ‘রেসপন্সিবল কনজাম্পশন অ্যান্ড প্রোডাকশন’ বিভাগে এই বিশেষ স্বীকৃতি দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে ইউনিলিভার বাংলাদেশের পক্ষে পুরস্কার গ্রহণ করেন হিউম্যান রিসোর্সেস ডিরেক্টর সৈয়দা দুরদানা কবির এবং কাস্টমার বিজনেস ডেভেলপমেন্ট হেড মো. শাদমান সাদেকিন। দেশি-বিদেশি ব্যবসায়ী, উন্নয়ন সহযোগী ও টেকসই উন্নয়ন বিশেষজ্ঞদের উপস্থিতিতে এই সম্মাননা প্রদান করা হয়।

প্রতিষ্ঠানটির মতে, ছয় দশকের বেশি সময় ধরে বাংলাদেশে ব্যবসা পরিচালনার অভিজ্ঞতার পাশাপাশি টেকসই উন্নয়নকে ব্যবসার মূল কৌশলের সঙ্গে যুক্ত করায় এই সাফল্য এসেছে। দায়িত্বশীল উৎপাদন, পরিবেশবান্ধব উদ্যোগ এবং সামাজিক উন্নয়নে ধারাবাহিক কাজের স্বীকৃতিই এই অর্জন।

জনপ্রিয় সংবাদ

ভাইভায় ১০-এর বদলে ৫০ নম্বর! সরকারি চাকরির নিয়োগে আসছে বড় পরিবর্তন?

ইউনিলিভার বাংলাদেশের বড় অর্জন: জিতল ‘মোস্ট সাসটেইনেবল কোম্পানি’ পুরস্কার

Update Time : ০৭:২১:২০ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬

ইউনিলিভার বাংলাদেশ পুরস্কার অর্জনের মাধ্যমে টেকসই উন্নয়নে নিজেদের নেতৃত্বের অবস্থান আরও শক্ত করেছে। জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে অবদানের স্বীকৃতিস্বরূপ ‘এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস-২০২৬’-এ মোট পাঁচটি সম্মাননা পেয়েছে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড (ইউবিএল)।

বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম আয়োজিত ‘বাংলাদেশ সাসটেইনেবিলিটি সামিট’-এ প্রতিষ্ঠানটি সবচেয়ে মর্যাদাপূর্ণ দুটি ক্যাটাগরিতে বিজয়ী হয়েছে। এর মধ্যে রয়েছে ‘মোস্ট সাসটেইনেবল কোম্পানি অব দ্য ইয়ার’ এবং ‘মোস্ট সাসটেইনেবল এফএমসিজি কোম্পানি অব দ্য ইয়ার’ পুরস্কার। দায়িত্বশীল ব্যবসা পরিচালনা ও টেকসই উন্নয়নে দীর্ঘমেয়াদি অবদানের জন্য এই স্বীকৃতি দেওয়া হয়।

আরও পড়ুন  বন্ধ ফ্যাক্টরি চালুতে সুখবর, দেশের সব শিল্পকারখানা সচলে পদক্ষেপ নিচ্ছে সরকার

এ ছাড়া ইউনিলিভার বাংলাদেশের ‘সহযাত্রা: কো-ক্রিয়েটিং ইমপ্যাক্ট’ উদ্যোগ ‘সাসটেইনেবল পার্টনারশিপস অ্যান্ড ইনস্টিটিউশনস’ বিভাগে বিজয়ী হয়েছে। সরকারি প্রতিষ্ঠান, উন্নয়ন সংস্থা এবং স্থানীয় জনগোষ্ঠীর সঙ্গে যৌথভাবে কাজ করে ইতিবাচক পরিবর্তন আনার জন্য এই উদ্যোগ প্রশংসিত হয়েছে।

প্রতিষ্ঠানটি আরও দুটি বিভাগে অনারেবল মেনশন অর্জন করেছে। ‘স্মার্ট কাস্টমার লজিস্টিকস অ্যান্ড ট্রেড’ উদ্যোগের জন্য ‘ইন্ডাস্ট্রি, ইনোভেশন অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার’ বিভাগে এবং ‘ইউ-রিফিল ২.০ অ্যান্ড রি-ইঞ্জিনিয়ারিং প্যাকেজিং’ উদ্যোগের জন্য ‘রেসপন্সিবল কনজাম্পশন অ্যান্ড প্রোডাকশন’ বিভাগে এই বিশেষ স্বীকৃতি দেওয়া হয়েছে।

আরও পড়ুন  নতুন বাজেট: কোথায় করছাড়, কারা আসছেন করের আওতায়

অনুষ্ঠানে ইউনিলিভার বাংলাদেশের পক্ষে পুরস্কার গ্রহণ করেন হিউম্যান রিসোর্সেস ডিরেক্টর সৈয়দা দুরদানা কবির এবং কাস্টমার বিজনেস ডেভেলপমেন্ট হেড মো. শাদমান সাদেকিন। দেশি-বিদেশি ব্যবসায়ী, উন্নয়ন সহযোগী ও টেকসই উন্নয়ন বিশেষজ্ঞদের উপস্থিতিতে এই সম্মাননা প্রদান করা হয়।

প্রতিষ্ঠানটির মতে, ছয় দশকের বেশি সময় ধরে বাংলাদেশে ব্যবসা পরিচালনার অভিজ্ঞতার পাশাপাশি টেকসই উন্নয়নকে ব্যবসার মূল কৌশলের সঙ্গে যুক্ত করায় এই সাফল্য এসেছে। দায়িত্বশীল উৎপাদন, পরিবেশবান্ধব উদ্যোগ এবং সামাজিক উন্নয়নে ধারাবাহিক কাজের স্বীকৃতিই এই অর্জন।

আরও পড়ুন  দারুণ অর্জন! ইউনিলিভার বাংলাদেশ জিতল মোস্ট সাসটেইনেবল কোম্পানি অব দ্য ইয়ার