ঢাকা ১২:২৬ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

হজের নিবন্ধন করবেন যেভাবে

ছবি: সংগৃহীত

২০২৭ সালের পবিত্র হজের প্রাথমিক নিবন্ধন কার্যক্রম চলমান থাকলেও বর্তমানে এতে আগ্রহ কিছুটা কম লক্ষ্য করা যাচ্ছে। ধর্ম মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনা মিলে এখন পর্যন্ত মাত্র দুই হাজার ১১৪ জন হজযাত্রী প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করেছেন।

এ বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালনের সুযোগ পাবেন। প্রাথমিক নিবন্ধনের নির্ধারিত সময় আগামী ২৪ সেপ্টেম্বর শেষ হবে এবং এরপর সময় বাড়ানোর কোনো সুযোগ নেই বলে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

হজে যেতে ইচ্ছুকদের প্রথমে ৩০ হাজার টাকা দিয়ে প্রাক-নিবন্ধন এবং পরবর্তীতে তিন লাখ ৫০ হাজার টাকা জমা দিয়ে হজের প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করতে হবে। আগামী ১০ ডিসেম্বরের মধ্যে প্যাকেজ মূল্যের বাকি অংশ পরিশোধ করে চূড়ান্ত নিবন্ধন প্রক্রিয়া শেষ করতে হবে।

আগামী ২৪ সেপ্টেম্বর পর্যন্ত সরকারি ও বেসরকারি উভয় ব্যবস্থাপনায় ই-হজ সিস্টেমের মাধ্যমে এই নিবন্ধন করা যাবে। সরকারি ব্যবস্থাপনায় সোনালী ব্যাংকের মাধ্যমে এবং বেসরকারি ক্ষেত্রে সংশ্লিষ্ট এজেন্সির নির্ধারিত ব্যাংক হিসাবে অর্থ জমা দিতে হবে।

নিবন্ধনের জন্য পাসপোর্ট ২০২৭ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকতে হবে। পাশাপাশি হজে যাওয়ার ক্ষেত্রে ১৫ বছরের কম বয়সীরা যোগ্য বলে বিবেচিত হবেন না এবং নির্দিষ্ট কিছু গুরুতর স্বাস্থ্যগত জটিলতায় আক্রান্ত ব্যক্তিরা হজের অনুমতি পাবেন না।

স্বাস্থ্যগত শর্তের মধ্যে হৃদরোগ, ফুসফুস, লিভার বা কিডনি রোগী, ক্যানসার চিকিৎসাধীন ব্যক্তি কিংবা সংক্রামক রোগে আক্রান্তরা হজে যাওয়ার জন্য অনুমোদিত নন। তাই আগ্রহীদের নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় শর্ত মেনে দ্রুত প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করার পরামর্শ দেওয়া হচ্ছে।

জনপ্রিয় সংবাদ

হজের নিবন্ধন করবেন যেভাবে

Update Time : ১১:২২:০১ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬

২০২৭ সালের পবিত্র হজের প্রাথমিক নিবন্ধন কার্যক্রম চলমান থাকলেও বর্তমানে এতে আগ্রহ কিছুটা কম লক্ষ্য করা যাচ্ছে। ধর্ম মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনা মিলে এখন পর্যন্ত মাত্র দুই হাজার ১১৪ জন হজযাত্রী প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করেছেন।

এ বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালনের সুযোগ পাবেন। প্রাথমিক নিবন্ধনের নির্ধারিত সময় আগামী ২৪ সেপ্টেম্বর শেষ হবে এবং এরপর সময় বাড়ানোর কোনো সুযোগ নেই বলে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

আরও পড়ুন  সোনার খনি আবিষ্কারে কেনিয়ায় চমক

হজে যেতে ইচ্ছুকদের প্রথমে ৩০ হাজার টাকা দিয়ে প্রাক-নিবন্ধন এবং পরবর্তীতে তিন লাখ ৫০ হাজার টাকা জমা দিয়ে হজের প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করতে হবে। আগামী ১০ ডিসেম্বরের মধ্যে প্যাকেজ মূল্যের বাকি অংশ পরিশোধ করে চূড়ান্ত নিবন্ধন প্রক্রিয়া শেষ করতে হবে।

আগামী ২৪ সেপ্টেম্বর পর্যন্ত সরকারি ও বেসরকারি উভয় ব্যবস্থাপনায় ই-হজ সিস্টেমের মাধ্যমে এই নিবন্ধন করা যাবে। সরকারি ব্যবস্থাপনায় সোনালী ব্যাংকের মাধ্যমে এবং বেসরকারি ক্ষেত্রে সংশ্লিষ্ট এজেন্সির নির্ধারিত ব্যাংক হিসাবে অর্থ জমা দিতে হবে।

আরও পড়ুন  ক্রিপ্টো লেনদেন কি হারাম? বিস্তারিত জানালেন তাকি উসমানি

নিবন্ধনের জন্য পাসপোর্ট ২০২৭ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকতে হবে। পাশাপাশি হজে যাওয়ার ক্ষেত্রে ১৫ বছরের কম বয়সীরা যোগ্য বলে বিবেচিত হবেন না এবং নির্দিষ্ট কিছু গুরুতর স্বাস্থ্যগত জটিলতায় আক্রান্ত ব্যক্তিরা হজের অনুমতি পাবেন না।

স্বাস্থ্যগত শর্তের মধ্যে হৃদরোগ, ফুসফুস, লিভার বা কিডনি রোগী, ক্যানসার চিকিৎসাধীন ব্যক্তি কিংবা সংক্রামক রোগে আক্রান্তরা হজে যাওয়ার জন্য অনুমোদিত নন। তাই আগ্রহীদের নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় শর্ত মেনে দ্রুত প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করার পরামর্শ দেওয়া হচ্ছে।

আরও পড়ুন  গাঁজার গন্ধে বিরতি, রখিমোভাকে হারিয়ে শেষ ষোলোয় সাবালেঙ্কা