ঢাকা ০৯:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

ক্লপের প্রথম দল ঘোষণায় চমক, জার্মানির দুই স্কোয়াড

জার্মানির কোচ ইয়ুর্গেন ক্লপ

জার্মানি জাতীয় দলের কোচ হিসেবে প্রথমবার দল ঘোষণা করেই বড় চমক দেখিয়েছেন ইয়ুর্গেন ক্লপ। আসন্ন উয়েফা নেশনস লিগের চার ম্যাচের জন্য একসঙ্গে দুটি স্কোয়াড ঘোষণা করেছেন তিনি। ৪৫ খেলোয়াড়কে দুই দলে ভাগ করে প্রতিটি স্কোয়াডে রাখা হয়েছে দুটি করে ম্যাচের জন্য। প্রচলিত দল নির্বাচনের ধারা থেকে বেরিয়ে ক্লপের এই সিদ্ধান্তে সুযোগ পেয়েছেন একাধিক নতুন মুখ।

খেলোয়াড়দের ওপর চাপ কমানোর পাশাপাশি বেশি সংখ্যক খেলোয়াড়কে কাছ থেকে দেখার সুযোগ তৈরি করতেই এমন পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ক্লপ। তাঁর অধীনে জার্মানির প্রথম ম্যাচ ২৪ সেপ্টেম্বর আমস্টারডামে নেদারল্যান্ডসের বিপক্ষে। এরপর ২৭ সেপ্টেম্বর ঘরের মাঠে গ্রিসের মুখোমুখি হবে জার্মানি।

দ্বিতীয় স্কোয়াডের ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে ১ অক্টোবর সার্বিয়ার বিপক্ষে এবং ৪ অক্টোবর গ্রিসের বিপক্ষে। চার ম্যাচের জন্য দুটি দল ঘোষণা করলেও কোনো স্কোয়াডকেই প্রথম বা দ্বিতীয় সারির দল হিসেবে বিবেচনা করছেন না ক্লপ। বরং প্রতিটি ম্যাচেই জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামতে চান তিনি।

ফ্রাঙ্কফুর্টে সংবাদ সম্মেলনে ক্লপ বলেন, ‘আমরা কোনো এ বা বি দল তৈরি করিনি। আমরা চারটি ম্যাচই জিততে চাই।’ দুটি স্কোয়াডে খেলোয়াড় বাছাইয়ের সময় পজিশন, বৈশিষ্ট্য, অভিজ্ঞতা ও তারুণ্যের মধ্যে ভারসাম্য রাখার চেষ্টা করা হয়েছে বলেও জানান তিনি।

জার্মান কোচের পরিকল্পনার পেছনে বড় কারণ হলো ব্যস্ত সূচি। দুই সপ্তাহের মধ্যে চারটি ম্যাচ খেলতে হবে জার্মানিকে, যা জাতীয় দলের জন্য বেশ অস্বাভাবিক। তাই খেলোয়াড়দের ওপর অতিরিক্ত চাপ না দিয়ে সবাইকে পর্যবেক্ষণের সুযোগ তৈরি করতে চান ক্লপ।

দুটি আলাদা স্কোয়াডে একটি ব্যতিক্রমও রয়েছে। দুই দলেই জায়গা পেয়েছেন গোলকিপার ফিন দাহমেন। এ ছাড়া প্রথম স্কোয়াডের কয়েকজন খেলোয়াড়কে পরের সপ্তাহেও দলের সঙ্গে রাখার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন জার্মানির নতুন কোচ।

জুন-জুলাইয়ে অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপে জার্মানির হয়ে খেলা ১৬ জন ফুটবলার ক্লপের প্রথম দুই স্কোয়াডে রয়েছেন। পাশাপাশি প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েছেন ১১ জন খেলোয়াড়। দীর্ঘ ১৫ মাস পর জাতীয় দলে ফিরেছেন গোলকিপার মার্ক-আন্দ্রে টের স্টেগেন।

তবে ক্লপের ঘোষিত দুই স্কোয়াডেই নেই জার্মানির পরিচিত দুই মুখ লেরয় সানে ও ডেনিস উনদাভ। নতুন কোচের অধীনে জার্মানির এই দল নির্বাচন তাই শুরুতেই তৈরি করেছে বাড়তি আগ্রহ। চার ম্যাচে ক্লপের নতুন পরিকল্পনা মাঠে কতটা কার্যকর হয়, এখন সেটিই দেখার বিষয়।

জনপ্রিয় সংবাদ

বিদেশি শিক্ষার্থী ও ব্যাকপ্যাকারদের জন্য অস্ট্রেলিয়ার নতুন নিয়ম

ক্লপের প্রথম দল ঘোষণায় চমক, জার্মানির দুই স্কোয়াড

Update Time : ০৭:১৬:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

জার্মানি জাতীয় দলের কোচ হিসেবে প্রথমবার দল ঘোষণা করেই বড় চমক দেখিয়েছেন ইয়ুর্গেন ক্লপ। আসন্ন উয়েফা নেশনস লিগের চার ম্যাচের জন্য একসঙ্গে দুটি স্কোয়াড ঘোষণা করেছেন তিনি। ৪৫ খেলোয়াড়কে দুই দলে ভাগ করে প্রতিটি স্কোয়াডে রাখা হয়েছে দুটি করে ম্যাচের জন্য। প্রচলিত দল নির্বাচনের ধারা থেকে বেরিয়ে ক্লপের এই সিদ্ধান্তে সুযোগ পেয়েছেন একাধিক নতুন মুখ।

খেলোয়াড়দের ওপর চাপ কমানোর পাশাপাশি বেশি সংখ্যক খেলোয়াড়কে কাছ থেকে দেখার সুযোগ তৈরি করতেই এমন পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ক্লপ। তাঁর অধীনে জার্মানির প্রথম ম্যাচ ২৪ সেপ্টেম্বর আমস্টারডামে নেদারল্যান্ডসের বিপক্ষে। এরপর ২৭ সেপ্টেম্বর ঘরের মাঠে গ্রিসের মুখোমুখি হবে জার্মানি।

আরও পড়ুন  বিশ্বকাপ প্রস্তুতিতে নতুন চিন্তা, বিষধর প্রাণী নিয়ে সতর্ক জার্মান ফুটবলাররা

দ্বিতীয় স্কোয়াডের ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে ১ অক্টোবর সার্বিয়ার বিপক্ষে এবং ৪ অক্টোবর গ্রিসের বিপক্ষে। চার ম্যাচের জন্য দুটি দল ঘোষণা করলেও কোনো স্কোয়াডকেই প্রথম বা দ্বিতীয় সারির দল হিসেবে বিবেচনা করছেন না ক্লপ। বরং প্রতিটি ম্যাচেই জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামতে চান তিনি।

ফ্রাঙ্কফুর্টে সংবাদ সম্মেলনে ক্লপ বলেন, ‘আমরা কোনো এ বা বি দল তৈরি করিনি। আমরা চারটি ম্যাচই জিততে চাই।’ দুটি স্কোয়াডে খেলোয়াড় বাছাইয়ের সময় পজিশন, বৈশিষ্ট্য, অভিজ্ঞতা ও তারুণ্যের মধ্যে ভারসাম্য রাখার চেষ্টা করা হয়েছে বলেও জানান তিনি।

আরও পড়ুন  স্পেন বিশ্বকাপ ইতিহাস: পুরুষ ও নারী বিশ্বকাপ একসঙ্গে জিতে অনন্য নজির

জার্মান কোচের পরিকল্পনার পেছনে বড় কারণ হলো ব্যস্ত সূচি। দুই সপ্তাহের মধ্যে চারটি ম্যাচ খেলতে হবে জার্মানিকে, যা জাতীয় দলের জন্য বেশ অস্বাভাবিক। তাই খেলোয়াড়দের ওপর অতিরিক্ত চাপ না দিয়ে সবাইকে পর্যবেক্ষণের সুযোগ তৈরি করতে চান ক্লপ।

দুটি আলাদা স্কোয়াডে একটি ব্যতিক্রমও রয়েছে। দুই দলেই জায়গা পেয়েছেন গোলকিপার ফিন দাহমেন। এ ছাড়া প্রথম স্কোয়াডের কয়েকজন খেলোয়াড়কে পরের সপ্তাহেও দলের সঙ্গে রাখার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন জার্মানির নতুন কোচ।

আরও পড়ুন  ক্যাম্প ন্যুতে বার্সেলোনাকে স্তব্ধ করে অ্যাতলেটিকো মাদ্রিদের ঐতিহাসিক জয়