ঢাকা ০৮:৪৭ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আ স ম ফিরোজ: নতুন দুই মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ Logo থাইল্যান্ডের এআইটি পরিদর্শনে মাভাবিপ্রবি উপাচার্য, গবেষণায় যৌথ কাজের পরিকল্পনা Logo সাহাদুল হকের মৃত্যু: চার বছর আগের হলফনামায় কী ছিল Logo কাঁঠালের দাম: মৌসুম শেষে সর্বোচ্চ ১ হাজার টাকা Logo কানাডায় গায়কের গাড়ি লক্ষ্য করে সাত রাউন্ড গুলি! Logo বাল্যবিবাহের অপরাধে কেরানীগঞ্জে বরসহ ৩ জনের কারাদণ্ড Logo চট্টগ্রামের হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনে ট্যাংক দুর্ঘটনায় ২ সেনা নিহত, আহত ১ Logo এমবাপ্পের রেকর্ডের রাতে ইন্টারকে হারাল রিয়াল Logo হালান্ডের জোড়া গোল, পোর্তোকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগে ম্যানসিটির দাপুটে জয় Logo আরব আমিরাতকে উড়িয়ে সেমিফাইনালে বাংলাদেশ, শেষ চারে ভারতের মুখোমুখি

বড় সিদ্ধান্ত: পেপ গার্দিওলা ইতালির কোচ হচ্ছেন না, এগিয়ে পিরলো

  • ডেস্ক নিউজ
  • Update Time : ০৯:৫৮:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
  • ৫২১

নতুন কোচের অপেক্ষায় ইতালির জাতীয় ফুটবল দল। ছবি: সংগৃহীত

পেপ গার্দিওলা ইতালির কোচ হওয়ার জোরালো সম্ভাবনা তৈরি হলেও শেষ পর্যন্ত সেই গুঞ্জনের ইতি টেনেছেন স্প্যানিশ এই কিংবদন্তি কোচ। ইতালিয়ান ফুটবল ফেডারেশনের (এফআইজিসি) আনুষ্ঠানিক আগ্রহ থাকা সত্ত্বেও তিনি জাতীয় দলের দায়িত্ব নিতে রাজি হননি। ফলে নতুন কোচ খোঁজার দৌড়ে এখন সবচেয়ে আলোচিত নাম হয়ে উঠেছেন সাবেক তারকা মিডফিল্ডার আন্দ্রেয়া পিরলো।

ম্যানচেস্টার সিটির সঙ্গে এক দশকের সফল অধ্যায় শেষ করেছেন পেপ গার্দিওলা। ক্লাবটির ইতিহাসে সবচেয়ে সফল কোচদের একজন হিসেবে তিনি প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়ন্স লিগ, এফএ কাপ, লিগ কাপসহ প্রায় সব বড় শিরোপাই জিতেছেন। তাঁর অধীনে সিটির ট্রফি কেবিনেটে যুক্ত হয়েছে ২০টি শিরোপা। দায়িত্ব ছাড়ার সময়ই তিনি স্পষ্ট করে জানিয়েছিলেন, কিছুদিন ফুটবল থেকে দূরে থেকে পরিবার ও ব্যক্তিগত জীবনকে সময় দিতে চান।

ইতালির জাতীয় দল টানা তিনটি বিশ্বকাপে জায়গা নিশ্চিত করতে ব্যর্থ হওয়ায় নতুন পরিকল্পনা নিয়ে এগোচ্ছে দেশটির ফুটবল কর্তৃপক্ষ। জাতীয় দলকে নতুন করে গড়ে তুলতে তারা এমন একজন কোচ চাইছিল, যিনি দীর্ঘমেয়াদি পরিকল্পনায় দলকে আবার ইউরোপ ও বিশ্ব ফুটবলের শীর্ষ পর্যায়ে ফিরিয়ে নিতে পারবেন। সেই ভাবনা থেকেই প্রথম পছন্দ ছিলেন পেপ গার্দিওলা।

ইতালিয়ান সংবাদমাধ্যমের দাবি, গার্দিওলাকে আকৃষ্ট করতে আর্থিক দিক থেকেও কোনো সীমাবদ্ধতা রাখতে চায়নি এফআইজিসি। এমনকি তাঁকে পুরো ফুটবল কাঠামো পুনর্গঠনের স্বাধীনতা দেওয়ার কথাও জানানো হয়েছিল। তবে সব প্রস্তাব বিবেচনা করার পরও তিনি দায়িত্ব নেওয়ার সিদ্ধান্ত বদলাননি। তাঁর মতে, দীর্ঘ সময়ের চাপের পর এখন বিশ্রাম, ভ্রমণ এবং পরিবারের সঙ্গে সময় কাটানোই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

এর আগে ইতালি ব্রাজিল জাতীয় দলের বর্তমান কোচ কার্লো আনচেলত্তির সঙ্গেও যোগাযোগ করেছিল। কিন্তু আনচেলত্তি ব্রাজিলেই নিজের দায়িত্ব চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। এরপর গার্দিওলার দিকে ঝুঁকলেও সেখান থেকেও ইতিবাচক সাড়া না পাওয়ায় ইতালিয়ান ফুটবল ফেডারেশন নতুন বিকল্প খুঁজতে বাধ্য হয়েছে।

সবশেষ খবর অনুযায়ী, ইতালির জাতীয় দলের নতুন কোচ হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে আছেন দেশটির সাবেক বিশ্বকাপজয়ী মিডফিল্ডার আন্দ্রেয়া পিরলো। বর্তমানে তিনি দুবাইভিত্তিক ইউনাইটেড এফসির দায়িত্বে আছেন। সামনে উয়েফা নেশনস লিগ ও ইউরো ২০২৮ বাছাইপর্বকে সামনে রেখে খুব দ্রুত নতুন কোচ নিয়োগ দিতে চায় ইতালি। যদি সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোয়, তাহলে খুব শিগগিরই আজ্জুরিদের ডাগআউটে দেখা যেতে পারে পিরলোকে।

জনপ্রিয় সংবাদ

আ স ম ফিরোজ: নতুন দুই মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ

বড় সিদ্ধান্ত: পেপ গার্দিওলা ইতালির কোচ হচ্ছেন না, এগিয়ে পিরলো

Update Time : ০৯:৫৮:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

পেপ গার্দিওলা ইতালির কোচ হওয়ার জোরালো সম্ভাবনা তৈরি হলেও শেষ পর্যন্ত সেই গুঞ্জনের ইতি টেনেছেন স্প্যানিশ এই কিংবদন্তি কোচ। ইতালিয়ান ফুটবল ফেডারেশনের (এফআইজিসি) আনুষ্ঠানিক আগ্রহ থাকা সত্ত্বেও তিনি জাতীয় দলের দায়িত্ব নিতে রাজি হননি। ফলে নতুন কোচ খোঁজার দৌড়ে এখন সবচেয়ে আলোচিত নাম হয়ে উঠেছেন সাবেক তারকা মিডফিল্ডার আন্দ্রেয়া পিরলো।

ম্যানচেস্টার সিটির সঙ্গে এক দশকের সফল অধ্যায় শেষ করেছেন পেপ গার্দিওলা। ক্লাবটির ইতিহাসে সবচেয়ে সফল কোচদের একজন হিসেবে তিনি প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়ন্স লিগ, এফএ কাপ, লিগ কাপসহ প্রায় সব বড় শিরোপাই জিতেছেন। তাঁর অধীনে সিটির ট্রফি কেবিনেটে যুক্ত হয়েছে ২০টি শিরোপা। দায়িত্ব ছাড়ার সময়ই তিনি স্পষ্ট করে জানিয়েছিলেন, কিছুদিন ফুটবল থেকে দূরে থেকে পরিবার ও ব্যক্তিগত জীবনকে সময় দিতে চান।

আরও পড়ুন  চেলসিতে মার্তিনেজ মাত্র ৭ মিলিয়ন পাউন্ডে

ইতালির জাতীয় দল টানা তিনটি বিশ্বকাপে জায়গা নিশ্চিত করতে ব্যর্থ হওয়ায় নতুন পরিকল্পনা নিয়ে এগোচ্ছে দেশটির ফুটবল কর্তৃপক্ষ। জাতীয় দলকে নতুন করে গড়ে তুলতে তারা এমন একজন কোচ চাইছিল, যিনি দীর্ঘমেয়াদি পরিকল্পনায় দলকে আবার ইউরোপ ও বিশ্ব ফুটবলের শীর্ষ পর্যায়ে ফিরিয়ে নিতে পারবেন। সেই ভাবনা থেকেই প্রথম পছন্দ ছিলেন পেপ গার্দিওলা।

আরও পড়ুন  বিশ্বকাপে প্রথম ম্যাচ হেরেই চাকরি হারালেন তিউনিসিয়ার কোচ

ইতালিয়ান সংবাদমাধ্যমের দাবি, গার্দিওলাকে আকৃষ্ট করতে আর্থিক দিক থেকেও কোনো সীমাবদ্ধতা রাখতে চায়নি এফআইজিসি। এমনকি তাঁকে পুরো ফুটবল কাঠামো পুনর্গঠনের স্বাধীনতা দেওয়ার কথাও জানানো হয়েছিল। তবে সব প্রস্তাব বিবেচনা করার পরও তিনি দায়িত্ব নেওয়ার সিদ্ধান্ত বদলাননি। তাঁর মতে, দীর্ঘ সময়ের চাপের পর এখন বিশ্রাম, ভ্রমণ এবং পরিবারের সঙ্গে সময় কাটানোই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

এর আগে ইতালি ব্রাজিল জাতীয় দলের বর্তমান কোচ কার্লো আনচেলত্তির সঙ্গেও যোগাযোগ করেছিল। কিন্তু আনচেলত্তি ব্রাজিলেই নিজের দায়িত্ব চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। এরপর গার্দিওলার দিকে ঝুঁকলেও সেখান থেকেও ইতিবাচক সাড়া না পাওয়ায় ইতালিয়ান ফুটবল ফেডারেশন নতুন বিকল্প খুঁজতে বাধ্য হয়েছে।

আরও পড়ুন  পেলে-মেসি সহ বিশ্বকাপের সেরা ১০ কিংবদন্তি র‍্যাঙ্কিং