ঢাকা ১০:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

মেসি–রোনালদোর শিরোপার লড়াই, কে কতটা এগিয়ে?

লিওনেল মেসি ও ক্রিস্তিয়ানো রোনালদো

লিওনেল মেসি ও ক্রিস্তিয়ানো রোনালদোর শিরোপার লড়াইয়ে ব্যবধান আরও বাড়ল। ইন্টার মায়ামির হয়ে ক্যাম্পেওনেস কাপ জিতে মেসির মোট আনুষ্ঠানিক শিরোপার সংখ্যা দাঁড়িয়েছে ৪৮টিতে। অন্যদিকে আল নাসরের হয়ে সৌদি প্রো লিগ জেতা রোনালদোর শিরোপা ৩৮টি। ফলে পর্তুগিজ তারকার চেয়ে ১০টি শিরোপায় এগিয়ে আছেন আর্জেন্টাইন মহাতারকা।

সাম্প্রতিক বছরগুলোতে দুই তারকার ক্যারিয়ার ভিন্ন পথে এগিয়েছে। মেসির শিরোপার তালিকায় সবচেয়ে বড় সংযোজন এসেছে আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে। ২০২১ কোপা আমেরিকা, ২০২২ বিশ্বকাপ ও ২০২৪ কোপা আমেরিকা জয়ের পর তাঁর ট্রফি সংখ্যা দ্রুত বেড়েছে।

মেসির সাফল্যের তালিকায় রয়েছে ২০২২ সালের ফিনালিসিমা, ২০০৮ অলিম্পিক স্বর্ণপদক এবং ২০০৫ ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপও। ক্লাব ফুটবলেও বার্সেলোনার হয়ে ৩৫টি, পিএসজির হয়ে তিনটি এবং ইন্টার মায়ামির হয়ে চারটি শিরোপা জিতেছেন তিনি। ক্যারিয়ারের শেষ অধ্যায়েও তাই তাঁর ট্রফি সংগ্রহ থামেনি।

ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পরও মেসির শিরোপা জয়ের ধারাবাহিকতা বজায় রয়েছে। যুক্তরাষ্ট্রের ক্লাবটির হয়ে লিগস কাপ, সাপোর্টার্স শিল্ড, এমএলএস কাপ ও ক্যাম্পেওনেস কাপ জিতেছেন তিনি। এর মধ্যে ২০২৬ সালের ক্যাম্পেওনেস কাপ জয়ের পরই তাঁর আনুষ্ঠানিক শিরোপার সংখ্যা ৪৮-এ পৌঁছেছে।

তবে মেসির শিরোপা সংখ্যা নিয়ে কোথাও কোথাও ৪৯টির হিসাবও দেখা যায়। এর কারণ ২০২৫ সালের ইন্টার মায়ামির ইস্টার্ন কনফারেন্স শিরোপা। ক্লাবটি এটিকে নিজেদের একটি ট্রফি হিসেবে উল্লেখ করলেও অনেক পরিসংখ্যানে এটি আলাদা প্রধান শিরোপা হিসেবে গণনা করা হয় না।

ইস্টার্ন কনফারেন্স জেতা মূলত এমএলএস প্লে-অফের একটি ধাপ। এরপর দুই কনফারেন্সের চ্যাম্পিয়ন মুখোমুখি হয় এমএলএস কাপের ফাইনালে। ২০২৫ সালে ইন্টার মায়ামি এমএলএস কাপও জিতেছিল। তাই আনুষ্ঠানিক প্রধান শিরোপার প্রচলিত হিসাব অনুযায়ী মেসির সংখ্যা ৪৮টিই ধরা হচ্ছে।

অন্যদিকে রোনালদোর ক্যারিয়ারও ট্রফিতে সমৃদ্ধ। স্পোর্টিং লিসবন, ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ ও জুভেন্টাস হয়ে ইউরোপের শীর্ষ পর্যায়ে অসংখ্য শিরোপা জিতেছেন তিনি। রিয়াল মাদ্রিদের হয়ে ১৬টি এবং ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ১০টি শিরোপা তাঁর ক্যারিয়ারের বড় অংশজুড়ে সাফল্যের সাক্ষ্য দেয়।

ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়নস লিগ ও ক্লাব বিশ্বকাপ জিতেছেন রোনালদো। রিয়াল মাদ্রিদের হয়ে চারটি চ্যাম্পিয়নস লিগসহ ১৬টি ট্রফি জিতেছেন। জুভেন্টাসের হয়ে পাঁচটি শিরোপার পর সৌদি আরবের আল নাসরে যোগ দিয়ে ২০২৩ সালের আরব ক্লাব চ্যাম্পিয়নশিপ ও ২০২৫-২৬ মৌসুমে সৌদি প্রো লিগ জিতেছেন।

পর্তুগাল জাতীয় দলের হয়েও রোনালদোর ঝুলিতে রয়েছে তিনটি বড় আন্তর্জাতিক শিরোপা। ২০১৬ ইউরো জয়ের পর ২০১৯ ও ২০২৫ সালে নেশন্স লিগ জিতেছেন তিনি। তবে আল নাসরে যাওয়ার পর তাঁর শিরোপা সংখ্যা মেসির তুলনায় তুলনামূলক ধীরগতিতে বেড়েছে।

দানি আলভেসকে পেছনে ফেলে সর্বাধিক আনুষ্ঠানিক শিরোপাজয়ী ফুটবলার হওয়ার পর মেসি নিজের রেকর্ড আরও সমৃদ্ধ করেছেন। বর্তমানে তাঁর শিরোপা ৪৮টি, যেখানে আলভেসের রয়েছে ৪৩টি। আর ৩৮টি শিরোপা নিয়ে মেসির পেছনে রয়েছেন দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী রোনালদো।

জনপ্রিয় সংবাদ

বিদেশি শিক্ষার্থী ও ব্যাকপ্যাকারদের জন্য অস্ট্রেলিয়ার নতুন নিয়ম

মেসি–রোনালদোর শিরোপার লড়াই, কে কতটা এগিয়ে?

Update Time : ০৮:০০:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

লিওনেল মেসি ও ক্রিস্তিয়ানো রোনালদোর শিরোপার লড়াইয়ে ব্যবধান আরও বাড়ল। ইন্টার মায়ামির হয়ে ক্যাম্পেওনেস কাপ জিতে মেসির মোট আনুষ্ঠানিক শিরোপার সংখ্যা দাঁড়িয়েছে ৪৮টিতে। অন্যদিকে আল নাসরের হয়ে সৌদি প্রো লিগ জেতা রোনালদোর শিরোপা ৩৮টি। ফলে পর্তুগিজ তারকার চেয়ে ১০টি শিরোপায় এগিয়ে আছেন আর্জেন্টাইন মহাতারকা।

সাম্প্রতিক বছরগুলোতে দুই তারকার ক্যারিয়ার ভিন্ন পথে এগিয়েছে। মেসির শিরোপার তালিকায় সবচেয়ে বড় সংযোজন এসেছে আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে। ২০২১ কোপা আমেরিকা, ২০২২ বিশ্বকাপ ও ২০২৪ কোপা আমেরিকা জয়ের পর তাঁর ট্রফি সংখ্যা দ্রুত বেড়েছে।

মেসির সাফল্যের তালিকায় রয়েছে ২০২২ সালের ফিনালিসিমা, ২০০৮ অলিম্পিক স্বর্ণপদক এবং ২০০৫ ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপও। ক্লাব ফুটবলেও বার্সেলোনার হয়ে ৩৫টি, পিএসজির হয়ে তিনটি এবং ইন্টার মায়ামির হয়ে চারটি শিরোপা জিতেছেন তিনি। ক্যারিয়ারের শেষ অধ্যায়েও তাই তাঁর ট্রফি সংগ্রহ থামেনি।

আরও পড়ুন  র‌্যাংকিংয়ে শীর্ষ ১৫ দলের কারো সঙ্গে খেলতে হয়নি আর্জেন্টিনাকে

ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পরও মেসির শিরোপা জয়ের ধারাবাহিকতা বজায় রয়েছে। যুক্তরাষ্ট্রের ক্লাবটির হয়ে লিগস কাপ, সাপোর্টার্স শিল্ড, এমএলএস কাপ ও ক্যাম্পেওনেস কাপ জিতেছেন তিনি। এর মধ্যে ২০২৬ সালের ক্যাম্পেওনেস কাপ জয়ের পরই তাঁর আনুষ্ঠানিক শিরোপার সংখ্যা ৪৮-এ পৌঁছেছে।

তবে মেসির শিরোপা সংখ্যা নিয়ে কোথাও কোথাও ৪৯টির হিসাবও দেখা যায়। এর কারণ ২০২৫ সালের ইন্টার মায়ামির ইস্টার্ন কনফারেন্স শিরোপা। ক্লাবটি এটিকে নিজেদের একটি ট্রফি হিসেবে উল্লেখ করলেও অনেক পরিসংখ্যানে এটি আলাদা প্রধান শিরোপা হিসেবে গণনা করা হয় না।

আরও পড়ুন  কোয়ার্টারে আর্জেন্টিনার সামনে নতুন ‘ভোজিনিয়া’

ইস্টার্ন কনফারেন্স জেতা মূলত এমএলএস প্লে-অফের একটি ধাপ। এরপর দুই কনফারেন্সের চ্যাম্পিয়ন মুখোমুখি হয় এমএলএস কাপের ফাইনালে। ২০২৫ সালে ইন্টার মায়ামি এমএলএস কাপও জিতেছিল। তাই আনুষ্ঠানিক প্রধান শিরোপার প্রচলিত হিসাব অনুযায়ী মেসির সংখ্যা ৪৮টিই ধরা হচ্ছে।

অন্যদিকে রোনালদোর ক্যারিয়ারও ট্রফিতে সমৃদ্ধ। স্পোর্টিং লিসবন, ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ ও জুভেন্টাস হয়ে ইউরোপের শীর্ষ পর্যায়ে অসংখ্য শিরোপা জিতেছেন তিনি। রিয়াল মাদ্রিদের হয়ে ১৬টি এবং ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ১০টি শিরোপা তাঁর ক্যারিয়ারের বড় অংশজুড়ে সাফল্যের সাক্ষ্য দেয়।

ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়নস লিগ ও ক্লাব বিশ্বকাপ জিতেছেন রোনালদো। রিয়াল মাদ্রিদের হয়ে চারটি চ্যাম্পিয়নস লিগসহ ১৬টি ট্রফি জিতেছেন। জুভেন্টাসের হয়ে পাঁচটি শিরোপার পর সৌদি আরবের আল নাসরে যোগ দিয়ে ২০২৩ সালের আরব ক্লাব চ্যাম্পিয়নশিপ ও ২০২৫-২৬ মৌসুমে সৌদি প্রো লিগ জিতেছেন।

আরও পড়ুন  বিশ্বকাপের হাজারতম ম্যাচে জাপানের ৪ গোলের ইতিহাস, বিদায় তিউনিসিয়ার