ঢাকা ০২:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo চট্টগ্রামে অস্বাস্থ্যকর পরিবেশে রান্না করায় রেস্তোরাঁকে ৬ লাখ টাকা জরিমানা Logo গ্যাস-বিদ্যুৎ সংকট: চুরি-লুটপাট বন্ধে সময় লাগার কথা নয় Logo শাহজালাল বিমানবন্দরে ২০ কোটি টাকার সোনা উদ্ধার, তোলপাড় Logo গুনাহ ও ঋণের দোয়া: পাপ ও ঋণ থেকে বাঁচার গুরুত্বপূর্ণ আমল Logo ওবায়দুল কাদেরের রায়: আগামী সপ্তাহেই আসতে পারে সিদ্ধান্ত Logo প্লাস্টিকের চাপে কেশবপুরের মৃৎশিল্প, টিকে থাকার লড়াইয়ে কুমাররা Logo চেলসি খেলোয়াড় বিক্রি: বিশ্বরেকর্ড গড়ল ইংলিশ ক্লাবটি Logo দেশকে অস্থিতিশীল করতে গুজব ছড়ানো হচ্ছে বলে বক্তব্য প্রধানমন্ত্রী তারেক রহমান Logo সংসদে ১০ স্থায়ী কমিটি, দায়িত্ব পেলেন যারা Logo নেপাল-তিব্বতে বন্যা: প্রাণহানি ছাড়াল হাজার

চট্টগ্রামে বড় সাজ্জাদের সহযোগী ‘গলাকাটা বাচা’ গ্রেফতার

চট্টগ্রামের কুখ্যাত শীর্ষ সন্ত্রাসী ‘বড় সাজ্জাদ’-এর সেকেন্ড ইন কমান্ড এবং হত্যাসহ ৭টি মামলার পলাতক আসামি সাদ্দাম হোসেন প্রকাশ ‘গলাকাটা বাচা’কে (৩৭) গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৭)।

শুক্রবার (৩ এপ্রিল) বিকেলে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার দক্ষিণ সলিমপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সাদ্দাম হোসেন চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানাধীন আরেফিন নগর এলাকার মুক্তিযোদ্ধা কলোনির বাসিন্দা।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (গণমাধ্যম) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেল পৌনে ৩টার দিকে সীতাকুণ্ডের দক্ষিণ সলিমপুর এলাকায় অভিযান চালায় র‍্যাব। এ সময় শীর্ষ সন্ত্রাসী ‘গলাকাটা বাচা’ ওই এলাকায় অবস্থান করছিল। তিনি দীর্ঘদিন ধরে নগরের বিভিন্ন এলাকায় আধিপত্য বিস্তার ও সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছিলেন।

র‍্যাব সূত্র আরও জানায়, সাদ্দাম হোসেন প্রকাশ ‘গলাকাটা বাচা’ মূলত শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী প্রকাশ ‘বড় সাজ্জাদ’-এর অত্যন্ত ঘনিষ্ঠ সহযোগী এবং তার বাহিনীর ‘সেকেন্ড ইন কমান্ড’ হিসেবে পরিচিত। এই দুর্ধর্ষ সন্ত্রাসীর বিরুদ্ধে হত্যা, হত্যাচেষ্টা, ডাকাতি, অবৈধ অস্ত্রবাজি, চাঁদাবাজি, মাদক ব্যবসা, ছিনতাই এবং ভূমি দখলসহ গুরুতর অভিযোগে অন্তত ৭টি মামলা রয়েছে। তার এসব সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে জঙ্গল সলিমপুরসহ আশপাশের এলাকার সাধারণ মানুষের মাঝে দীর্ঘদিন ধরে চরম আতঙ্ক বিরাজ করছিল।

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে অস্বাস্থ্যকর পরিবেশে রান্না করায় রেস্তোরাঁকে ৬ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে বড় সাজ্জাদের সহযোগী ‘গলাকাটা বাচা’ গ্রেফতার

Update Time : ১০:৫৩:০৪ পূর্বাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬

চট্টগ্রামের কুখ্যাত শীর্ষ সন্ত্রাসী ‘বড় সাজ্জাদ’-এর সেকেন্ড ইন কমান্ড এবং হত্যাসহ ৭টি মামলার পলাতক আসামি সাদ্দাম হোসেন প্রকাশ ‘গলাকাটা বাচা’কে (৩৭) গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৭)।

শুক্রবার (৩ এপ্রিল) বিকেলে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার দক্ষিণ সলিমপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সাদ্দাম হোসেন চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানাধীন আরেফিন নগর এলাকার মুক্তিযোদ্ধা কলোনির বাসিন্দা।

আরও পড়ুন  বাড়ছে গোমতীর পানি, ফসল হারানোর শঙ্কায় চরাঞ্চলের কৃষকরা

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (গণমাধ্যম) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেল পৌনে ৩টার দিকে সীতাকুণ্ডের দক্ষিণ সলিমপুর এলাকায় অভিযান চালায় র‍্যাব। এ সময় শীর্ষ সন্ত্রাসী ‘গলাকাটা বাচা’ ওই এলাকায় অবস্থান করছিল। তিনি দীর্ঘদিন ধরে নগরের বিভিন্ন এলাকায় আধিপত্য বিস্তার ও সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছিলেন।

আরও পড়ুন  মেজবান: চট্টগ্রামের ঐতিহ্যবাহী খাবার ও আতিথেয়তার গল্প

র‍্যাব সূত্র আরও জানায়, সাদ্দাম হোসেন প্রকাশ ‘গলাকাটা বাচা’ মূলত শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী প্রকাশ ‘বড় সাজ্জাদ’-এর অত্যন্ত ঘনিষ্ঠ সহযোগী এবং তার বাহিনীর ‘সেকেন্ড ইন কমান্ড’ হিসেবে পরিচিত। এই দুর্ধর্ষ সন্ত্রাসীর বিরুদ্ধে হত্যা, হত্যাচেষ্টা, ডাকাতি, অবৈধ অস্ত্রবাজি, চাঁদাবাজি, মাদক ব্যবসা, ছিনতাই এবং ভূমি দখলসহ গুরুতর অভিযোগে অন্তত ৭টি মামলা রয়েছে। তার এসব সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে জঙ্গল সলিমপুরসহ আশপাশের এলাকার সাধারণ মানুষের মাঝে দীর্ঘদিন ধরে চরম আতঙ্ক বিরাজ করছিল।

আরও পড়ুন  দিনাজপুরে ট্রাকের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত