ঢাকা ০৮:৫৭ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

অনলাইন ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে বাধ্যতামূলক

  • ডেস্ক নিউজ
  • Update Time : ০৭:০০:২০ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
  • ৫৩১

সিগারেট, ওষুধ, মোবাইল ও ব্যাংকিংসহ ১১ খাত নতুন নিয়মের আওতায়। ছবি: সংগৃহীত

অনলাইন ভ্যাট রিটার্ন দাখিলের ক্ষেত্রে নতুন নিয়ম চালু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সিগারেট, ওষুধ, মোবাইল ফোন ও ব্যাংকিংসহ ১১টি খাতের উৎপাদনকারী ও সেবা প্রদানকারীদের জন্য অনলাইনে ভ্যাট রিটার্ন জমা দেওয়া এখন বাধ্যতামূলক করা হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) এনবিআরের ভ্যাট অনুবিভাগ থেকে এ বিষয়ে আদেশ জারি করা হয়। আদেশ অনুযায়ী, অনলাইন ভ্যাট রিটার্ন জমা দিতে হবে এনবিআরের ই-ভ্যাট পোর্টালের মাধ্যমে। নতুন নির্দেশনা জারির সঙ্গে সঙ্গেই কার্যকর হয়েছে।

নতুন নিয়মের আওতায় থাকা খাতগুলো হলো সিগারেট, মোবাইল ফোন, এমএস পণ্য, ওষুধ, পানীয়, সিমেন্ট, টাইলস, রং ও বার্নিশ, বীমা, ব্যাংকিং ও নন-ব্যাংকিং সেবা এবং মোবাইল ব্যাংকিং সেবা।

এনবিআরের আদেশে বলা হয়েছে, এসব পণ্যের উৎপাদনকারী এবং সংশ্লিষ্ট সেবা খাতের সরবরাহকারীদের অনলাইনে দাখিলপত্র জমা দিতে হবে। কোনো প্রতিষ্ঠান তালিকাভুক্ত পণ্য বা সেবার পাশাপাশি অন্য ব্যবসার সঙ্গেও যুক্ত থাকলে তার ক্ষেত্রেও এই নির্দেশনা প্রযোজ্য হবে।

আদেশটি মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ এবং সংশ্লিষ্ট বিধিমালার ক্ষমতাবলে জারি করা হয়েছে। একই বিষয়ে আগে জারি করা কোনো আদেশ থাকলে নতুন আদেশের পর তা বাতিল বলে গণ্য হবে। প্রয়োজনে ভবিষ্যতে তালিকায় খাত যোগ বা বাদ দেওয়ার ক্ষমতাও এনবিআর সংরক্ষণ করেছে।

এনবিআরের ওয়েবসাইটে ভ্যাট সংক্রান্ত বিভিন্ন আদেশ ও নির্দেশনা প্রকাশ করা হয়। সংশ্লিষ্ট ব্যবসা ও সেবা প্রতিষ্ঠানগুলোকে নতুন অনলাইন ভ্যাট রিটার্ন ব্যবস্থার আওতায় নিজেদের কর-সংক্রান্ত দাখিলপত্র জমা দেওয়ার প্রস্তুতি নিতে হবে।

জনপ্রিয় সংবাদ

অনলাইন ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে বাধ্যতামূলক

Update Time : ০৭:০০:২০ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

অনলাইন ভ্যাট রিটার্ন দাখিলের ক্ষেত্রে নতুন নিয়ম চালু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সিগারেট, ওষুধ, মোবাইল ফোন ও ব্যাংকিংসহ ১১টি খাতের উৎপাদনকারী ও সেবা প্রদানকারীদের জন্য অনলাইনে ভ্যাট রিটার্ন জমা দেওয়া এখন বাধ্যতামূলক করা হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) এনবিআরের ভ্যাট অনুবিভাগ থেকে এ বিষয়ে আদেশ জারি করা হয়। আদেশ অনুযায়ী, অনলাইন ভ্যাট রিটার্ন জমা দিতে হবে এনবিআরের ই-ভ্যাট পোর্টালের মাধ্যমে। নতুন নির্দেশনা জারির সঙ্গে সঙ্গেই কার্যকর হয়েছে।

আরও পড়ুন  ডলার রেট আজ ২০২৬: আজ কত টাকায় মিলছে ডলার-ইউরো-রুপি? জানুন সর্বশেষ বিনিময় হার

নতুন নিয়মের আওতায় থাকা খাতগুলো হলো সিগারেট, মোবাইল ফোন, এমএস পণ্য, ওষুধ, পানীয়, সিমেন্ট, টাইলস, রং ও বার্নিশ, বীমা, ব্যাংকিং ও নন-ব্যাংকিং সেবা এবং মোবাইল ব্যাংকিং সেবা।

এনবিআরের আদেশে বলা হয়েছে, এসব পণ্যের উৎপাদনকারী এবং সংশ্লিষ্ট সেবা খাতের সরবরাহকারীদের অনলাইনে দাখিলপত্র জমা দিতে হবে। কোনো প্রতিষ্ঠান তালিকাভুক্ত পণ্য বা সেবার পাশাপাশি অন্য ব্যবসার সঙ্গেও যুক্ত থাকলে তার ক্ষেত্রেও এই নির্দেশনা প্রযোজ্য হবে।

আরও পড়ুন  বোয়েসেলের রেকর্ড: বিদেশে গেল ১৯ হাজার কর্মী

আদেশটি মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ এবং সংশ্লিষ্ট বিধিমালার ক্ষমতাবলে জারি করা হয়েছে। একই বিষয়ে আগে জারি করা কোনো আদেশ থাকলে নতুন আদেশের পর তা বাতিল বলে গণ্য হবে। প্রয়োজনে ভবিষ্যতে তালিকায় খাত যোগ বা বাদ দেওয়ার ক্ষমতাও এনবিআর সংরক্ষণ করেছে।

এনবিআরের ওয়েবসাইটে ভ্যাট সংক্রান্ত বিভিন্ন আদেশ ও নির্দেশনা প্রকাশ করা হয়। সংশ্লিষ্ট ব্যবসা ও সেবা প্রতিষ্ঠানগুলোকে নতুন অনলাইন ভ্যাট রিটার্ন ব্যবস্থার আওতায় নিজেদের কর-সংক্রান্ত দাখিলপত্র জমা দেওয়ার প্রস্তুতি নিতে হবে।

আরও পড়ুন  নতুন ডিজিটাল বিজ্ঞাপন নীতিমালা ২০২৬: বিদেশি কোম্পানির নিবন্ধন বাধ্যতামূলক