ঢাকা ০৯:৩০ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

বিআরটিএ মিরপুর কার্যালয়ে অভিযান, ৬ জনকে কারাদণ্ড

বিআরটিএ মিরপুর কার্যালয়ে দালালবিরোধী অভিযান। ছবি: সংগৃহীত

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) মিরপুর কার্যালয়ে অভিযান চালিয়ে ১১ জন দালালকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। পরে তাদের মধ্যে ছয়জনকে ৬০ দিন করে কারাদণ্ড এবং পাঁচজনকে মোট ৩০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) বিআরটিএ মিরপুর কার্যালয় প্রাঙ্গণে এ অভিযান পরিচালনা করা হয়। বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুজ্জামানের নেতৃত্বে আদালত-৩-এর অধীনে ভ্রাম্যমাণ আদালত এ অভিযান চালায়।

অভিযানকালে বিআরটিএ মিরপুর কার্যালয় এলাকা থেকে মোট ১১ জনকে আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালতের সিদ্ধান্ত অনুযায়ী, তাদের মধ্যে পাঁচজনকে সর্বমোট ৩০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অপর ছয়জনকে প্রত্যেককে ৬০ দিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

কারাদণ্ডপ্রাপ্তরা হলেন—মো. মনির মোল্ল্যা, সুজন চন্দ্র দাস, মো. আল আমিন, মো. টিপু, মোফাজ্জেল হোসেন ও আব্দুল মান্নান শিকদার।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুজ্জামান বলেন, বিআরটিএ মিরপুর কার্যালয়ে আসা সেবাগ্রহীতাদের দ্রুত কাজ করে দেওয়ার প্রলোভন দেখিয়ে একটি প্রতারক চক্র কাগজপত্র ও টাকা নিয়ে পালিয়ে যেত—এমন অসংখ্য অভিযোগ ছিল।

তিনি বলেন, সেবাগ্রহীতাদের ভোগান্তি কমানো এবং বিআরটিএ কার্যালয়কে সম্পূর্ণ দালালমুক্ত রাখতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও দালালবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

বিআরটিএ কার্যালয়ে সেবা নিতে আসা সাধারণ মানুষ যাতে কোনো ধরনের প্রতারণার শিকার না হন এবং দালালের মাধ্যমে অতিরিক্ত অর্থ ব্যয় না করেন, সে লক্ষ্যেই এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে।

জনপ্রিয় সংবাদ

টাঙ্গাইলে অবৈধ বালু উত্তোলনে ৯ জনের কারাদণ্ড

বিআরটিএ মিরপুর কার্যালয়ে অভিযান, ৬ জনকে কারাদণ্ড

Update Time : ০৭:৪৬:৫১ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) মিরপুর কার্যালয়ে অভিযান চালিয়ে ১১ জন দালালকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। পরে তাদের মধ্যে ছয়জনকে ৬০ দিন করে কারাদণ্ড এবং পাঁচজনকে মোট ৩০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) বিআরটিএ মিরপুর কার্যালয় প্রাঙ্গণে এ অভিযান পরিচালনা করা হয়। বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুজ্জামানের নেতৃত্বে আদালত-৩-এর অধীনে ভ্রাম্যমাণ আদালত এ অভিযান চালায়।

আরও পড়ুন  নিজ বাসা থেকে বাংলাদেশ ব্যাংক কর্মকর্তার ঝুলন্ত লাশ উদ্ধার

অভিযানকালে বিআরটিএ মিরপুর কার্যালয় এলাকা থেকে মোট ১১ জনকে আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালতের সিদ্ধান্ত অনুযায়ী, তাদের মধ্যে পাঁচজনকে সর্বমোট ৩০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অপর ছয়জনকে প্রত্যেককে ৬০ দিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

কারাদণ্ডপ্রাপ্তরা হলেন—মো. মনির মোল্ল্যা, সুজন চন্দ্র দাস, মো. আল আমিন, মো. টিপু, মোফাজ্জেল হোসেন ও আব্দুল মান্নান শিকদার।

আরও পড়ুন  জাজিরায় কবরস্থান থেকে ১২টি ককটেল উদ্ধার

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুজ্জামান বলেন, বিআরটিএ মিরপুর কার্যালয়ে আসা সেবাগ্রহীতাদের দ্রুত কাজ করে দেওয়ার প্রলোভন দেখিয়ে একটি প্রতারক চক্র কাগজপত্র ও টাকা নিয়ে পালিয়ে যেত—এমন অসংখ্য অভিযোগ ছিল।

তিনি বলেন, সেবাগ্রহীতাদের ভোগান্তি কমানো এবং বিআরটিএ কার্যালয়কে সম্পূর্ণ দালালমুক্ত রাখতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও দালালবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন  পারকি সৈকতে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান, দুইজনকে জরিমানা