ঢাকা ০৯:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ব্যাচেলর পয়েন্ট সিজন ৫-এ নেপালি চমক! কে এই ‘নিউ সেনসেশন’ সুন্দরী?

  • Smrity Akter Nodi
  • Update Time : ০৬:৪৫:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
  • ৫১০

ব্যাচেলর পয়েন্ট সিজন ৫-এ নতুন চমক নেপালি অভিনেত্রী রাজেশ্রী থাপা

​জনপ্রিয় নাট্যনির্মাতা কাজল আরেফিন অমির তুমুল দর্শকপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘ব্যাচেলর পয়েন্ট’-এর পঞ্চম সিজনের শুটিং এখন চলছে নেপালে। এই প্রথমবারের মতো দেশের গণ্ডি পেরিয়ে বিদেশে পাড়ি জমিয়েছে সিরিয়ালটির টিম! হিমালয়ের দেশে এই শুটিং লটে অংশ নিয়েছেন কাবিলা, পাশা, হাবু, নেহাল ও আরেফিনরা। তবে সবচেয়ে বড় চমক হলো, এই টিমের সঙ্গে এবার যুক্ত হয়েছেন নেপালের অভিনেত্রী রাজেশ্রী থাপা!

​সম্প্রতি নির্মাতা অমি তার ভেরিফায়েড ফেসবুক পেজে এই নেপালি অভিনেত্রীর ছবি শেয়ার করে দর্শকদের কাছে জানতে চান, নাটকে তার চরিত্র কী হতে পারে? এরপরই মন্তব্যের ঘরে হুমড়ি খেয়ে পড়েন ভক্তরা। আসতে থাকে একের পর এক মজাদার সব মন্তব্য!

​কেউ ধারণা করছেন তিনি মতবলের নেপালি বউ, কেউ বলছেন হাবু ভাইয়ের নতুন প্রেমিকা, আবার কারও মতে তিনি বাচ্চু স্যারের বিদেশি পিএস! অনেকে আবার মজায় মেতে লিখেছেন, পাশা ভাইয়ের আন্ডারওয়ার্ল্ডের আসল বস তিনি! কেউ কেউ মজা করে তাকে ‘রোকেয়া’ বলেও ডাকছেন। তবে চরিত্রটি যেমনই হোক, নেপালি এই অভিনেত্রীর লুক নিয়ে প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা।

​নেপালে শুটিং সেট থেকে নির্মাতা কাজল আরেফিন অমি নিশ্চিত করেছেন, তিনি নেপালের একজন পেশাদার অভিনেত্রী। ‘চ্যাপ্টার ১২’-তে এই সুন্দরীকে সারপ্রাইজ হিসেবে দেখতে পাবেন দর্শকরা। অমি তাকে এই সিজনের ‘নিউ সেনসেশন’ হিসেবে আখ্যা দিয়েছেন।

​আগের সিজনগুলোর ব্যাপক সফলতার ধারাবাহিকতায় ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’ একযোগে প্রচার হচ্ছে চ্যানেল আই, বুম ফিল্মস এবং ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ-তে। এই সিজনে জিয়াউল হক পলাশ, মারজুক রাসেল, চাষী আলম, পাভেল ও তৌসিফ মাহবুবের সঙ্গে নতুন করে কামব্যাক করেছেন শামীম হাসান সরকার। এছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন মনিরা মিঠু, আবদুল্লাহ রানা, ইশতিয়াক রোমেল, স্পর্শিয়া, জায়েফ প্রমুখ।

জনপ্রিয় সংবাদ

ব্যাচেলর পয়েন্ট সিজন ৫-এ নেপালি চমক! কে এই ‘নিউ সেনসেশন’ সুন্দরী?

Update Time : ০৬:৪৫:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

​জনপ্রিয় নাট্যনির্মাতা কাজল আরেফিন অমির তুমুল দর্শকপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘ব্যাচেলর পয়েন্ট’-এর পঞ্চম সিজনের শুটিং এখন চলছে নেপালে। এই প্রথমবারের মতো দেশের গণ্ডি পেরিয়ে বিদেশে পাড়ি জমিয়েছে সিরিয়ালটির টিম! হিমালয়ের দেশে এই শুটিং লটে অংশ নিয়েছেন কাবিলা, পাশা, হাবু, নেহাল ও আরেফিনরা। তবে সবচেয়ে বড় চমক হলো, এই টিমের সঙ্গে এবার যুক্ত হয়েছেন নেপালের অভিনেত্রী রাজেশ্রী থাপা!

​সম্প্রতি নির্মাতা অমি তার ভেরিফায়েড ফেসবুক পেজে এই নেপালি অভিনেত্রীর ছবি শেয়ার করে দর্শকদের কাছে জানতে চান, নাটকে তার চরিত্র কী হতে পারে? এরপরই মন্তব্যের ঘরে হুমড়ি খেয়ে পড়েন ভক্তরা। আসতে থাকে একের পর এক মজাদার সব মন্তব্য!

আরও পড়ুন  ‘দম’ সিনেমার পেছনের বাস্তব গল্প: এক অসাধারণ বেঁচে ফেরার কাহিনি

​কেউ ধারণা করছেন তিনি মতবলের নেপালি বউ, কেউ বলছেন হাবু ভাইয়ের নতুন প্রেমিকা, আবার কারও মতে তিনি বাচ্চু স্যারের বিদেশি পিএস! অনেকে আবার মজায় মেতে লিখেছেন, পাশা ভাইয়ের আন্ডারওয়ার্ল্ডের আসল বস তিনি! কেউ কেউ মজা করে তাকে ‘রোকেয়া’ বলেও ডাকছেন। তবে চরিত্রটি যেমনই হোক, নেপালি এই অভিনেত্রীর লুক নিয়ে প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা।

আরও পড়ুন  ১৬ বছর বয়সে পালিয়ে বিয়ে—সেখান থেকে ঘুরে দাঁড়ানো এক নারীর অবিশ্বাস্য লড়াইয়ের গল্প

​নেপালে শুটিং সেট থেকে নির্মাতা কাজল আরেফিন অমি নিশ্চিত করেছেন, তিনি নেপালের একজন পেশাদার অভিনেত্রী। ‘চ্যাপ্টার ১২’-তে এই সুন্দরীকে সারপ্রাইজ হিসেবে দেখতে পাবেন দর্শকরা। অমি তাকে এই সিজনের ‘নিউ সেনসেশন’ হিসেবে আখ্যা দিয়েছেন।

​আগের সিজনগুলোর ব্যাপক সফলতার ধারাবাহিকতায় ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’ একযোগে প্রচার হচ্ছে চ্যানেল আই, বুম ফিল্মস এবং ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ-তে। এই সিজনে জিয়াউল হক পলাশ, মারজুক রাসেল, চাষী আলম, পাভেল ও তৌসিফ মাহবুবের সঙ্গে নতুন করে কামব্যাক করেছেন শামীম হাসান সরকার। এছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন মনিরা মিঠু, আবদুল্লাহ রানা, ইশতিয়াক রোমেল, স্পর্শিয়া, জায়েফ প্রমুখ।

আরও পড়ুন  অসুস্থ হয়ে হাসপাতালে আশা ভোসলে, কার্ডিয়াক অ্যারেস্টে সংকটাপন্ন