ঢাকা ১১:২৩ পূর্বাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সালমানের মাতৃভূমি বড় সংকটে, সেন্সরে মিলছে না ছাড়পত্র

নাম ও গল্প বদলেও মুক্তির অনুমোদন পায়নি সালমানের মাতৃভূমি। ছবি: সংগৃহীত

সালমানের মাতৃভূমি সিনেমা নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। নাম পরিবর্তন, গল্পে সংশোধন এবং নতুন করে দৃশ্য ধারণের মতো একাধিক পদক্ষেপ নেওয়ার পরও এখন পর্যন্ত সেন্সর বোর্ডের ছাড়পত্র পায়নি বহুল আলোচিত এই সিনেমা। ফলে স্বাধীনতা দিবস উপলক্ষে আগস্টে মুক্তির পরিকল্পনাও ভেস্তে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। দীর্ঘদিন ধরে আলোচনায় থাকা এই প্রজেক্টের ভবিষ্যৎ এখন পুরোপুরি নির্ভর করছে সেন্সর বোর্ডের সিদ্ধান্তের ওপর।

২০২০ সালে লাদাখের গালওয়ান উপত্যকায় ভারতীয় ও চীনা সেনাদের সংঘর্ষকে কেন্দ্র করে নির্মিত হয়েছে সালমানের মাতৃভূমি। শুরুতে চলতি বছরের ১৭ এপ্রিল ঈদ উপলক্ষে সিনেমাটি মুক্তির কথা ছিল। তবে সময়মতো সেন্সর অনুমোদন না পাওয়ায় সেই পরিকল্পনা বাতিল করা হয়। পরে আগস্ট মাসে নতুন মুক্তির তারিখ নির্ধারণ করা হলেও, সাম্প্রতিক তথ্য অনুযায়ী সেই সময়েও সিনেমাটি প্রেক্ষাগৃহে আসার সম্ভাবনা খুবই কম।

প্রথমদিকে সিনেমাটির নাম ছিল ‘ব্যাটল অব গালওয়ান’। গত বছরের ডিসেম্বরে টিজার প্রকাশের পর এটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক বিতর্কের জন্ম দেয়। বিশেষ করে চীনের বিভিন্ন প্ল্যাটফর্মে ইতিহাস বিকৃতির অভিযোগ তুলে সমালোচনা শুরু হয়। এরপর ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পরামর্শে চিত্রনাট্যে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়। প্রায় ৪০ শতাংশ দৃশ্য নতুন করে ধারণ করা হয় এবং আন্তর্জাতিক সংবেদনশীলতা বিবেচনায় সিনেমাটির নাম পরিবর্তন করে রাখা হয় ‘মাতৃভূমি’। তবে এত পরিবর্তনের পরও সেন্সর বোর্ডের অনুমোদন এখনো মেলেনি।

সালমান খান ফিল্মসের প্রযোজনায় নির্মিত এই বড় বাজেটের সিনেমাটি পরিচালনা করেছেন অপূর্ব লাখিয়া। ছবিতে গালওয়ান সংঘর্ষে নেতৃত্ব দেওয়া ১৬ বিহার রেজিমেন্টের কমান্ডিং অফিসার কর্নেল সন্তোষ বাবুর চরিত্রে অভিনয় করেছেন সালমান খান। তাঁর বিপরীতে রয়েছেন চিত্রাঙ্গদা সিং। এরই মধ্যে সিনেমাটির টিজার এবং তিনটি গান প্রকাশ পেয়েছে। দর্শকদের মধ্যে সিনেমাটি নিয়ে আগ্রহ থাকলেও মুক্তির তারিখ অনিশ্চিত হয়ে পড়ায় অপেক্ষা আরও দীর্ঘ হচ্ছে।

অন্যদিকে, সালমান খান নতুন কয়েকটি প্রজেক্ট নিয়েও ব্যস্ত সময় পার করছেন। দক্ষিণি নির্মাতা ভামশি পেডপাল্লির পরিচালনায় নতুন একটি সিনেমার শুটিং প্রায় শেষ করেছেন তিনি। এই সিনেমায় প্রথমবারের মতো তাঁর বিপরীতে অভিনয় করছেন নয়নতারা। এছাড়া পরিচালক জুটি রাজ-ডিকের সুপারহিরো ঘরানার একটি বড় বাজেটের সিনেমাতেও অভিনয় করছেন বলিউডের এই জনপ্রিয় তারকা।

বর্তমানে সালমানের মাতৃভূমি সিনেমার ভাগ্য নির্ভর করছে সেন্সর বোর্ডের চূড়ান্ত সিদ্ধান্তের ওপর। অনুমোদন মিললে নতুন মুক্তির তারিখ ঘোষণা করা হবে বলে ধারণা করা হচ্ছে। তবে অনুমোদন পেতে আরও বিলম্ব হলে ছবিটির মুক্তি আরও পিছিয়ে যেতে পারে। ফলে ভক্তদের অপেক্ষা আপাতত শেষ হচ্ছে না।

জনপ্রিয় সংবাদ

সালমানের মাতৃভূমি বড় সংকটে, সেন্সরে মিলছে না ছাড়পত্র

Update Time : ০৮:৪৩:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬

সালমানের মাতৃভূমি সিনেমা নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। নাম পরিবর্তন, গল্পে সংশোধন এবং নতুন করে দৃশ্য ধারণের মতো একাধিক পদক্ষেপ নেওয়ার পরও এখন পর্যন্ত সেন্সর বোর্ডের ছাড়পত্র পায়নি বহুল আলোচিত এই সিনেমা। ফলে স্বাধীনতা দিবস উপলক্ষে আগস্টে মুক্তির পরিকল্পনাও ভেস্তে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। দীর্ঘদিন ধরে আলোচনায় থাকা এই প্রজেক্টের ভবিষ্যৎ এখন পুরোপুরি নির্ভর করছে সেন্সর বোর্ডের সিদ্ধান্তের ওপর।

২০২০ সালে লাদাখের গালওয়ান উপত্যকায় ভারতীয় ও চীনা সেনাদের সংঘর্ষকে কেন্দ্র করে নির্মিত হয়েছে সালমানের মাতৃভূমি। শুরুতে চলতি বছরের ১৭ এপ্রিল ঈদ উপলক্ষে সিনেমাটি মুক্তির কথা ছিল। তবে সময়মতো সেন্সর অনুমোদন না পাওয়ায় সেই পরিকল্পনা বাতিল করা হয়। পরে আগস্ট মাসে নতুন মুক্তির তারিখ নির্ধারণ করা হলেও, সাম্প্রতিক তথ্য অনুযায়ী সেই সময়েও সিনেমাটি প্রেক্ষাগৃহে আসার সম্ভাবনা খুবই কম।

আরও পড়ুন  মেসি ম্যাজিক! ২ গোলে আর্জেন্টিনার জয়, উচ্ছ্বসিত তারকারা

প্রথমদিকে সিনেমাটির নাম ছিল ‘ব্যাটল অব গালওয়ান’। গত বছরের ডিসেম্বরে টিজার প্রকাশের পর এটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক বিতর্কের জন্ম দেয়। বিশেষ করে চীনের বিভিন্ন প্ল্যাটফর্মে ইতিহাস বিকৃতির অভিযোগ তুলে সমালোচনা শুরু হয়। এরপর ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পরামর্শে চিত্রনাট্যে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়। প্রায় ৪০ শতাংশ দৃশ্য নতুন করে ধারণ করা হয় এবং আন্তর্জাতিক সংবেদনশীলতা বিবেচনায় সিনেমাটির নাম পরিবর্তন করে রাখা হয় ‘মাতৃভূমি’। তবে এত পরিবর্তনের পরও সেন্সর বোর্ডের অনুমোদন এখনো মেলেনি।

আরও পড়ুন  কারাগারে যাহের আলভী, সর্বোচ্চ শাস্তি চাইলেন ইকরার বাবা

সালমান খান ফিল্মসের প্রযোজনায় নির্মিত এই বড় বাজেটের সিনেমাটি পরিচালনা করেছেন অপূর্ব লাখিয়া। ছবিতে গালওয়ান সংঘর্ষে নেতৃত্ব দেওয়া ১৬ বিহার রেজিমেন্টের কমান্ডিং অফিসার কর্নেল সন্তোষ বাবুর চরিত্রে অভিনয় করেছেন সালমান খান। তাঁর বিপরীতে রয়েছেন চিত্রাঙ্গদা সিং। এরই মধ্যে সিনেমাটির টিজার এবং তিনটি গান প্রকাশ পেয়েছে। দর্শকদের মধ্যে সিনেমাটি নিয়ে আগ্রহ থাকলেও মুক্তির তারিখ অনিশ্চিত হয়ে পড়ায় অপেক্ষা আরও দীর্ঘ হচ্ছে।

অন্যদিকে, সালমান খান নতুন কয়েকটি প্রজেক্ট নিয়েও ব্যস্ত সময় পার করছেন। দক্ষিণি নির্মাতা ভামশি পেডপাল্লির পরিচালনায় নতুন একটি সিনেমার শুটিং প্রায় শেষ করেছেন তিনি। এই সিনেমায় প্রথমবারের মতো তাঁর বিপরীতে অভিনয় করছেন নয়নতারা। এছাড়া পরিচালক জুটি রাজ-ডিকের সুপারহিরো ঘরানার একটি বড় বাজেটের সিনেমাতেও অভিনয় করছেন বলিউডের এই জনপ্রিয় তারকা।

আরও পড়ুন  জিয়ানকার্লো এসপোসিতো চমক: সৌদিতে গিয়ে ইসলাম গ্রহণ করলেন?