ঢাকা ১২:০১ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আসামে বন্যা: গৃহহারা ৫০০ পরিবারের পাশে সালমান খান

  • ডেস্ক নিউজ
  • Update Time : ১১:৫৯:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬
  • ৫০০

সালমান খান। ছবি: সংগৃহীত

আসামের ভয়াবহ বন্যায় হাজারো পরিবার ঘরবাড়ি হারিয়ে দুর্বিষহ জীবন কাটাচ্ছে। এমন পরিস্থিতিতে বন্যাদুর্গত মানুষের পুনর্বাসনে এগিয়ে এসেছেন বলিউড তারকা সালমান খান। তাঁর সংস্থা ‘বিইং হিউম্যান’ একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে যৌথভাবে গৃহহারা মানুষের জন্য ৫০০টি আধা স্থায়ী ঘর নির্মাণের উদ্যোগ নিয়েছে।

এর আগে বন্যাকবলিত এলাকায় খাবার ও প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেছে সালমান খানের সংস্থা। এবার ত্রাণ কার্যক্রমের দ্বিতীয় ধাপে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে গুরুত্ব দেওয়া হচ্ছে।

ভারতীয় সংবাদমাধ্যম মিড-ডের প্রতিবেদনে বলা হয়েছে, শিবসাগরের সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর একটি নেপালি খুটি গ্রামে ইতোমধ্যে প্রায় ২২০টি আধা স্থায়ী ঘর নির্মাণ করা হয়েছে। বাঁশ ও টিনের ছাদ দিয়ে এসব ঘর তৈরি করা হচ্ছে, যাতে বন্যার সময়ও পরিবারগুলো তুলনামূলক নিরাপদে থাকতে পারে।

এই উদ্যোগের সঙ্গে সালমান খান যুক্ত হওয়ার পেছনে বলিউড অভিনেতা রণদীপ হুদারও ভূমিকা রয়েছে। বন্যাদুর্গত এলাকায় রণদীপকে ত্রাণকাজে সক্রিয়ভাবে অংশ নিতে দেখে সালমান তাঁর সঙ্গে এ বিষয়ে কথা বলেন। পরে রণদীপ তাঁকে স্থানীয় পরিস্থিতি এবং দুর্গত মানুষের প্রয়োজনের কথা জানান।

‘গ্লোবাল শিখস’ নামের সংগঠনটি বর্তমানে আসামে ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম পরিচালনা করছে। সংগঠনটির প্রতিষ্ঠাতা অমরপ্রীত সিং সালমানকে জানান, প্রতিটি আধা স্থায়ী ঘর নির্মাণে প্রায় ৩৫ হাজার থেকে ৪০ হাজার রুপি খরচ হবে। এরপরই সালমানের সংস্থা তাদের সঙ্গে যৌথভাবে ৫০০টি ঘর নির্মাণের সিদ্ধান্ত নেয়।

অমরপ্রীত সিং জানান, নেপালি খুটি গ্রামে প্রথম ধাপে ২২০টি ঘরের নির্মাণকাজ শেষ হয়েছে। এগুলো ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে হস্তান্তর করা হচ্ছে। প্রতিদিন ৮ থেকে ১০টি করে ঘর নির্মাণের সক্ষমতা রয়েছে তাদের।

এদিকে বন্যার শুরু থেকেই ত্রাণ কার্যক্রমে সরাসরি অংশ নিচ্ছেন রণদীপ হুদা। শিবসাগর রেলস্টেশনের আশপাশে আশ্রয় নেওয়া বন্যাদুর্গত পরিবারগুলোর জন্য খাবার রান্না ও বিতরণ করছেন তিনি।

রণদীপ বলেন, বিপদের সময় মানুষের পাশে দাঁড়ানোই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তিনি সামর্থ্য অনুযায়ী সবাইকে দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।

ত্রাণের পাশাপাশি পুনর্বাসনের এই উদ্যোগ বন্যায় ঘর হারানো পরিবারগুলোর জন্য নতুন করে স্বাভাবিক জীবনে ফেরার একটি সুযোগ তৈরি করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

জনপ্রিয় সংবাদ

আসামে বন্যা: গৃহহারা ৫০০ পরিবারের পাশে সালমান খান

Update Time : ১১:৫৯:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬

আসামের ভয়াবহ বন্যায় হাজারো পরিবার ঘরবাড়ি হারিয়ে দুর্বিষহ জীবন কাটাচ্ছে। এমন পরিস্থিতিতে বন্যাদুর্গত মানুষের পুনর্বাসনে এগিয়ে এসেছেন বলিউড তারকা সালমান খান। তাঁর সংস্থা ‘বিইং হিউম্যান’ একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে যৌথভাবে গৃহহারা মানুষের জন্য ৫০০টি আধা স্থায়ী ঘর নির্মাণের উদ্যোগ নিয়েছে।

এর আগে বন্যাকবলিত এলাকায় খাবার ও প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেছে সালমান খানের সংস্থা। এবার ত্রাণ কার্যক্রমের দ্বিতীয় ধাপে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে গুরুত্ব দেওয়া হচ্ছে।

ভারতীয় সংবাদমাধ্যম মিড-ডের প্রতিবেদনে বলা হয়েছে, শিবসাগরের সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর একটি নেপালি খুটি গ্রামে ইতোমধ্যে প্রায় ২২০টি আধা স্থায়ী ঘর নির্মাণ করা হয়েছে। বাঁশ ও টিনের ছাদ দিয়ে এসব ঘর তৈরি করা হচ্ছে, যাতে বন্যার সময়ও পরিবারগুলো তুলনামূলক নিরাপদে থাকতে পারে।

আরও পড়ুন  যে কারণে বিতর্কের মুখে পড়লো শ্রদ্ধার 'ঈথা' সিনেমা

এই উদ্যোগের সঙ্গে সালমান খান যুক্ত হওয়ার পেছনে বলিউড অভিনেতা রণদীপ হুদারও ভূমিকা রয়েছে। বন্যাদুর্গত এলাকায় রণদীপকে ত্রাণকাজে সক্রিয়ভাবে অংশ নিতে দেখে সালমান তাঁর সঙ্গে এ বিষয়ে কথা বলেন। পরে রণদীপ তাঁকে স্থানীয় পরিস্থিতি এবং দুর্গত মানুষের প্রয়োজনের কথা জানান।

‘গ্লোবাল শিখস’ নামের সংগঠনটি বর্তমানে আসামে ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম পরিচালনা করছে। সংগঠনটির প্রতিষ্ঠাতা অমরপ্রীত সিং সালমানকে জানান, প্রতিটি আধা স্থায়ী ঘর নির্মাণে প্রায় ৩৫ হাজার থেকে ৪০ হাজার রুপি খরচ হবে। এরপরই সালমানের সংস্থা তাদের সঙ্গে যৌথভাবে ৫০০টি ঘর নির্মাণের সিদ্ধান্ত নেয়।

আরও পড়ুন  দেশজুড়ে শুরু হচ্ছে সোনার বাংলা সার্কাসের ‘মহাশ্মশান যাত্রা’

অমরপ্রীত সিং জানান, নেপালি খুটি গ্রামে প্রথম ধাপে ২২০টি ঘরের নির্মাণকাজ শেষ হয়েছে। এগুলো ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে হস্তান্তর করা হচ্ছে। প্রতিদিন ৮ থেকে ১০টি করে ঘর নির্মাণের সক্ষমতা রয়েছে তাদের।

এদিকে বন্যার শুরু থেকেই ত্রাণ কার্যক্রমে সরাসরি অংশ নিচ্ছেন রণদীপ হুদা। শিবসাগর রেলস্টেশনের আশপাশে আশ্রয় নেওয়া বন্যাদুর্গত পরিবারগুলোর জন্য খাবার রান্না ও বিতরণ করছেন তিনি।

আরও পড়ুন  কারাগারের ১৮ দিনের অভিজ্ঞতা বদলে দিয়েছে, সালমান খানের চিন্তাভাবনা