ঢাকা ০৫:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo পুশ ইনে ব্যর্থ হয়ে সীমান্তে বিএসএফের ককটেল বিস্ফোরণ Logo সিলেটে এ পর্যন্ত হাম ও নিউমোনিয়ায় ৬৯ শিশুর মৃত্যু Logo এখন থেকে যুক্তরাষ্ট্রের কাছে বাধা হিসেবে বিবেচিত হবে ইসরায়েল: বিশ্লেষক Logo ব্রেইন-কম্পিউটার ইন্টারফেস প্রযুক্তি বদলে দিচ্ছে ভবিষ্যতের বিশ্ব Logo ইসলামী ব্যাংকের পর্ষদ বাতিলের সিদ্ধান্তকে এবিবি স্বাগত জানাল Logo লামিন ইয়ামাল ফিট, বিশ্বকাপে স্পেনের বড় ভরসা Logo রাজনৈতিক ব্যঙ্গে আলোচনায় ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’ সিনেমা Logo ডিএসই লেনদেন: ৬০ মিনিটে ৪৭৪ কোটি টাকা Logo ইসরায়েল শান্তিচুক্তি নিয়ে বেন-গভিরের গুরুত্বপূর্ণ অবস্থান Logo আবাসনখাতে নতুন আরোপিত কর প্রত্যাহরের দাবি রিহ্যাবের

এমপি আমির হামজার পরিবারের ওপর হামলার অভিযোগ, জীবননগরে উত্তেজনা

এমপি আমির হামজার পরিবারের ওপর হামলার অভিযোগের ঘটনায় জীবননগরে চাঞ্চল্য। ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার হাসাদাহ বাজারে সংসদ সদস্য মুফতি আমির হামজার পরিবারের সদস্যদের ওপর হামলার অভিযোগ উঠেছে। সোমবার (১ জুন) বিকেলে কুষ্টিয়া থেকে শ্বশুরবাড়ি যাওয়ার পথে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।

আহত শ্যালক আবু বক্করের দাবি, দুটি গাড়িতে করে পরিবার নিয়ে জীবননগরে যাওয়ার সময় একটি ব্যাটারিচালিত ইজিবাইক তাদের গাড়ির পথরোধ করে। এরপর কয়েকজন ব্যক্তি এসে তাঁর ওপর হামলা চালায় এবং মুখে আঘাত করে।

তিনি জানান, নিজেকে এমপি আমির হামজার শ্যালক হিসেবে পরিচয় দেওয়ার পর হামলাকারীরা আরও ক্ষিপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে এমপির স্ত্রী গাড়ি থেকে নামলে তাঁকেও এবং এমপি আমির হামজাকেও অশালীন ভাষায় গালিগালাজ করা হয় বলে অভিযোগ করা হয়েছে।

খবর পেয়ে জীবননগর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। পরে এমপি আমির হামজা ও তাঁর পরিবারের সদস্যরা থানায় যান। পুলিশ জানিয়েছে, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

জনপ্রিয় সংবাদ

পুশ ইনে ব্যর্থ হয়ে সীমান্তে বিএসএফের ককটেল বিস্ফোরণ

এমপি আমির হামজার পরিবারের ওপর হামলার অভিযোগ, জীবননগরে উত্তেজনা

Update Time : ১১:২৯:১৭ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার হাসাদাহ বাজারে সংসদ সদস্য মুফতি আমির হামজার পরিবারের সদস্যদের ওপর হামলার অভিযোগ উঠেছে। সোমবার (১ জুন) বিকেলে কুষ্টিয়া থেকে শ্বশুরবাড়ি যাওয়ার পথে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।

আহত শ্যালক আবু বক্করের দাবি, দুটি গাড়িতে করে পরিবার নিয়ে জীবননগরে যাওয়ার সময় একটি ব্যাটারিচালিত ইজিবাইক তাদের গাড়ির পথরোধ করে। এরপর কয়েকজন ব্যক্তি এসে তাঁর ওপর হামলা চালায় এবং মুখে আঘাত করে।

আরও পড়ুন  নুসরাত তাবাসসুম শপথ গ্রহণ | সংরক্ষিত নারী আসনে এমপি হিসেবে শপথ

তিনি জানান, নিজেকে এমপি আমির হামজার শ্যালক হিসেবে পরিচয় দেওয়ার পর হামলাকারীরা আরও ক্ষিপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে এমপির স্ত্রী গাড়ি থেকে নামলে তাঁকেও এবং এমপি আমির হামজাকেও অশালীন ভাষায় গালিগালাজ করা হয় বলে অভিযোগ করা হয়েছে।

খবর পেয়ে জীবননগর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। পরে এমপি আমির হামজা ও তাঁর পরিবারের সদস্যরা থানায় যান। পুলিশ জানিয়েছে, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন  নারী ও শিশু নির্যাতন মামলায় ছুটির দিনেও চলবে আদালত