ঢাকা ১২:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

হামের প্রকোপে ২৪ ঘণ্টায় আরও ৭ শিশুর মৃত্যু: সারাদেশে আক্রান্তের সংখ্যা বাড়ছে

হামের প্রাথমিক পর্যায়ে শরীরে এ ধরনের ছোট ছোট লালচে দানা দেখা দেয়।

দেশে হামের পরিস্থিতি ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠছে। গত ২৪ ঘণ্টায় (৫ এপ্রিল সকাল ৮টা থেকে ৬ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত) হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যুর খবর নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। মৃত শিশুদের সবাই ঢাকা বিভাগের।

সোমবার (৬ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারাদেশে হামের উপসর্গ নিয়ে মোট ১১৮ জন শিশুর মৃত্যু হয়েছে। বর্তমানে ৫ হাজার ৯৪০ জন শিশু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে, যাদের মধ্যে ১ হাজার ৯৯ জনের শরীরে হামের অস্তিত্ব শনাক্ত হয়েছে।

পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ২৮২ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ১৩৮ জন আক্রান্ত শনাক্ত হয়েছে। এছাড়া বরিশাল ও চট্টগ্রামে ১০ জন করে, খুলনায় ৯ জন, সিলেটে ৬ জন এবং রাজশাহীতে ৫ জন নতুন রোগী পাওয়া গেছে। তবে স্বস্তির খবর হলো, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ বিভাগে নতুন কোনো রোগী শনাক্ত হয়নি।

হামের এই প্রাদুর্ভাব মোকাবিলায় গতকাল রোববার (৫ এপ্রিল) থেকে সারাদেশে বিশেষ টিকাদান কর্মসূচি শুরু করেছে সরকার। ৬ মাস থেকে ১০ বছর বয়সী শিশুদের এই টিকা দেওয়া হচ্ছে। বিশেষ করে উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে অগ্রাধিকার ভিত্তিতে টিকাদান চলছে।

জনপ্রিয় সংবাদ

হামের প্রকোপে ২৪ ঘণ্টায় আরও ৭ শিশুর মৃত্যু: সারাদেশে আক্রান্তের সংখ্যা বাড়ছে

Update Time : ০৮:১৭:৩৯ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬

দেশে হামের পরিস্থিতি ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠছে। গত ২৪ ঘণ্টায় (৫ এপ্রিল সকাল ৮টা থেকে ৬ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত) হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যুর খবর নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। মৃত শিশুদের সবাই ঢাকা বিভাগের।

সোমবার (৬ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারাদেশে হামের উপসর্গ নিয়ে মোট ১১৮ জন শিশুর মৃত্যু হয়েছে। বর্তমানে ৫ হাজার ৯৪০ জন শিশু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে, যাদের মধ্যে ১ হাজার ৯৯ জনের শরীরে হামের অস্তিত্ব শনাক্ত হয়েছে।

আরও পড়ুন  ১০ জেলায় আইসিইউ উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী

পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ২৮২ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ১৩৮ জন আক্রান্ত শনাক্ত হয়েছে। এছাড়া বরিশাল ও চট্টগ্রামে ১০ জন করে, খুলনায় ৯ জন, সিলেটে ৬ জন এবং রাজশাহীতে ৫ জন নতুন রোগী পাওয়া গেছে। তবে স্বস্তির খবর হলো, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ বিভাগে নতুন কোনো রোগী শনাক্ত হয়নি।

আরও পড়ুন  ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি বাড়ল, ৬৮৭ রোগী শনাক্ত