ঢাকা ০৪:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo রাষ্ট্রপতি পদ ছাড়লেন মো. সাহাবুদ্দিন, উঠছেন গুলশানের বাসায় Logo ত্বক ও চুলের যত্নে ডিম, কীভাবে ব্যবহার করবেন Logo তিলের বীজ খেলে কী হয়? জানুন বিজ্ঞান যা বলছে Logo বিশ্বকাপের নায়ক কুকুরেয়া, মাঠের বাইরের লড়াই আরও কঠিন Logo প্রথমবার প্রাকৃতিক আবাসে দেখা মিলল আর্কটিক ববটেইল স্কুইডের Logo বিশ্বকাপের সেরা ১০ তারকা প্রকাশ, শীর্ষে মেসি Logo বিশ্বকাপ ফাইনাল ফের হবে? যা বললেন পোরো Logo পুরুষদের তুলনায় নারীদের গরম বেশি লাগে কেন? জানালেন বিশেষজ্ঞরা Logo চন্দনাইশের জাঁহাগিরিয়া শাহছুফি মমতাজিয়া দরবার শরীফের শাহসুফি সৈয়্যদ মুহাম্মদ মমতাজ আলী ১৭তম পবিত্র বার্ষিক ওরশ মোবারক অনুষ্ঠিত Logo বর্ষায় কোন সবজিগুলো খেলে বাড়তে পারে সংক্রমণের ঝুঁকি?

জিয়াউর রহমান শাহাদাৎ বার্ষিকী ২০২৬: জবিতে মানবিক খাবার বিতরণ উদ্যোগ

' মানবিক সহায়তা কর্মসূচি ছবি: সংগৃহীত

জিয়াউর রহমান শাহাদাৎ বার্ষিকী খাবার বিতরণ উপলক্ষে রাজধানীর পুরান ঢাকায় মানবিক কর্মসূচি পালন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রদল। এই কর্মসূচির মাধ্যমে অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাবার ও বিশুদ্ধ পানি বিতরণ করা হয়।

আজ রোববার (৭ জুন) পুরান ঢাকার ঐতিহাসিক বাহাদুর শাহ পার্ক এলাকায় এই আয়োজন অনুষ্ঠিত হয়। জবি ছাত্রদলের ২নং যুগ্ম আহ্বায়ক মো. মোস্তাফিজুর রহমান রুমির নেতৃত্বে পুরো কর্মসূচি পরিচালিত হয়।

অনুষ্ঠানে শতাধিক দিনমজুর, অসহায় ও নিম্নআয়ের মানুষের মাঝে দুপুরের খাবার ও পানি বিতরণ করা হয়। স্থানীয়দের মধ্যে এ সময় স্বস্তি ও সন্তুষ্টির পরিবেশ তৈরি হয়।

আয়োজনে বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম ছিলেন আধুনিক বাংলাদেশের রূপকার। তিনি সবসময় মানুষের কল্যাণকে রাজনীতির মূল লক্ষ্য হিসেবে দেখতেন এবং একটি স্বনির্ভর ও মানবিক সমাজ গঠনের স্বপ্ন দেখতেন।

জবি ছাত্রদল নেতা মো. মোস্তাফিজুর রহমান রুমি বলেন, মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত রাজনৈতিক দায়িত্ব। শহীদ জিয়ার আদর্শকে ধারণ করে আমরা সমাজের সুবিধাবঞ্চিত মানুষের জন্য এই ক্ষুদ্র সহায়তা পৌঁছে দিয়েছি।

অনুষ্ঠান শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। একই সঙ্গে তার স্বনির্ভর ও গণতান্ত্রিক আদর্শ অনুসরণ করে ভবিষ্যতে মানুষের কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন আয়োজকরা।

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতি পদ ছাড়লেন মো. সাহাবুদ্দিন, উঠছেন গুলশানের বাসায়

জিয়াউর রহমান শাহাদাৎ বার্ষিকী ২০২৬: জবিতে মানবিক খাবার বিতরণ উদ্যোগ

Update Time : ১১:৩৮:৩৩ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬

জিয়াউর রহমান শাহাদাৎ বার্ষিকী খাবার বিতরণ উপলক্ষে রাজধানীর পুরান ঢাকায় মানবিক কর্মসূচি পালন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রদল। এই কর্মসূচির মাধ্যমে অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাবার ও বিশুদ্ধ পানি বিতরণ করা হয়।

আজ রোববার (৭ জুন) পুরান ঢাকার ঐতিহাসিক বাহাদুর শাহ পার্ক এলাকায় এই আয়োজন অনুষ্ঠিত হয়। জবি ছাত্রদলের ২নং যুগ্ম আহ্বায়ক মো. মোস্তাফিজুর রহমান রুমির নেতৃত্বে পুরো কর্মসূচি পরিচালিত হয়।

আরও পড়ুন  শিশুদের দেশের সম্পদ গড়তে গুরুত্বের বার্তা দিলেন মির্জা ফখরুল

অনুষ্ঠানে শতাধিক দিনমজুর, অসহায় ও নিম্নআয়ের মানুষের মাঝে দুপুরের খাবার ও পানি বিতরণ করা হয়। স্থানীয়দের মধ্যে এ সময় স্বস্তি ও সন্তুষ্টির পরিবেশ তৈরি হয়।

আয়োজনে বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম ছিলেন আধুনিক বাংলাদেশের রূপকার। তিনি সবসময় মানুষের কল্যাণকে রাজনীতির মূল লক্ষ্য হিসেবে দেখতেন এবং একটি স্বনির্ভর ও মানবিক সমাজ গঠনের স্বপ্ন দেখতেন।

আরও পড়ুন  বিএনপির সংরক্ষিত নারী এমপিদের শ্রদ্ধা: জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে দোয়া

জবি ছাত্রদল নেতা মো. মোস্তাফিজুর রহমান রুমি বলেন, মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত রাজনৈতিক দায়িত্ব। শহীদ জিয়ার আদর্শকে ধারণ করে আমরা সমাজের সুবিধাবঞ্চিত মানুষের জন্য এই ক্ষুদ্র সহায়তা পৌঁছে দিয়েছি।

অনুষ্ঠান শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। একই সঙ্গে তার স্বনির্ভর ও গণতান্ত্রিক আদর্শ অনুসরণ করে ভবিষ্যতে মানুষের কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন আয়োজকরা।

আরও পড়ুন  সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরীক্ষায় ফি নয়, আসছে নতুন সিদ্ধান্ত