ঢাকা ০৫:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

আলভারেজ ফিরেছেন, তিন অস্ত্রে উজ্জীবিত আর্জেন্টিনা

ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে বড় স্বস্তির খবর দিয়েছেন আলবিসেলেস্তা কোচ লিওনেল স্কালোনি

আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন শুরুর আগে স্বস্তির খবর পেলেন কোচ লিওনেল স্কালোনি। চোট কাটিয়ে দলে ফিরেছেন গুরুত্বপূর্ণ দুই ফুটবলার এমিলিয়ানো মার্তিনেজ ও হুলিয়ান আলভারেজ। ফলে আলজেরিয়ার বিপক্ষে প্রথম ম্যাচের আগে আত্মবিশ্বাস অনেকটাই বেড়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের শিবিরে।

বাংলাদেশ সময় বুধবার সকাল সাতটায় কানসাস সিটিতে নিজেদের বিশ্বকাপ অভিযান শুরু করবে আর্জেন্টিনা। প্রতিপক্ষ আলজেরিয়া হলেও ম্যাচটিকে সহজভাবে নিচ্ছেন না স্কালোনি। বরং শুরু থেকেই সর্বোচ্চ মনোযোগ ধরে রাখার ওপর গুরুত্ব দিচ্ছেন তিনি।

ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে স্কালোনি জানান, গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ পুরোপুরি প্রস্তুত আছেন। আঙুলের চোট থেকে সেরে উঠে তিনি দলে ফিরেছেন। সবকিছু ঠিক থাকলে প্রথম ম্যাচেই গোলপোস্টের নিচে দেখা যাবে আর্জেন্টিনার এই নির্ভরযোগ্য তারকাকে।

এদিকে অ্যাঙ্কলের চোট কাটিয়ে দলে ফিরেছেন ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজও। অনুশীলনে তার পারফরম্যান্সে সন্তুষ্ট কোচিং স্টাফ। ফলে আক্রমণভাগে লিওনেল মেসির সঙ্গে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন এই ম্যানচেস্টার সিটি তারকা।

তবে পুরোপুরি স্বস্তিতে নেই আর্জেন্টিনা শিবির। লেফট ব্যাক নিকোলাস তাগলিয়াফিকো এখনও মাংসপেশির সমস্যায় ভুগছেন। প্রথম ম্যাচে তাকে পাওয়া যাবে কি না, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

শুরুর একাদশ নিয়ে অবশ্য রহস্য বজায় রেখেছেন স্কালোনি। তিনি জানিয়েছেন, সংবাদ সম্মেলনের সময় পর্যন্ত খেলোয়াড়দেরও চূড়ান্ত দল জানানো হয়নি। সন্ধ্যার অনুশীলনের পর ফুটবলারদের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত জানানো হবে।

স্কালোনি বলেন, ‘শুরুর একাদশটা কী হবে, সেটা খেলোয়াড়েরা জেনে যাবে। গতকাল বিয়েলসা যেমন বলেছিলেন, আমিও এখনও ছেলেদের কিছু জানাইনি। আজ সন্ধ্যার অনুশীলনের পর জানিয়ে দেব।’

এমিলিয়ানো মার্তিনেজের ফিটনেস নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এমিলিয়ানো ভালো আছে এবং আগামীকালের ম্যাচের জন্য প্রস্তুত। আমার মনে হয়, ও খেলবে।’ তার এই বক্তব্যে সমর্থকদের মধ্যেও স্বস্তি ফিরে এসেছে।

আলজেরিয়াকে নিয়েও সতর্ক অবস্থানে রয়েছে আর্জেন্টিনা। স্কালোনি মনে করেন, আফ্রিকার এই দলটির খেলার ধরনে মরক্কোর সঙ্গে অনেক মিল রয়েছে। শক্তিশালী রক্ষণ, দ্রুত পাল্টা আক্রমণ এবং শারীরিক সামর্থ্যই তাদের সবচেয়ে বড় অস্ত্র।

চলমান বিশ্বকাপে মরক্কো ইতোমধ্যে ব্রাজিলকে ১-১ গোলে আটকে দিয়ে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে। সেই উদাহরণ সামনে রেখে আর্জেন্টিনা কোনো ধরনের আত্মতুষ্টিতে ভুগতে চায় না। প্রতিপক্ষকে যথেষ্ট গুরুত্ব দিয়েই মাঠে নামতে প্রস্তুতি নিচ্ছে দলটি।

একই সঙ্গে কাতার বিশ্বকাপের তিক্ত অভিজ্ঞতা থেকেও শিক্ষা নিয়েছে আর্জেন্টিনা। চার বছর আগে সৌদি আরবের বিপক্ষে প্রথম ম্যাচে হেরে বড় ধাক্কা খেলেও শেষ পর্যন্ত শিরোপা জিতেছিল দলটি। সেই অভিজ্ঞতা এবারও মানসিকভাবে শক্ত থাকার অনুপ্রেরণা দিচ্ছে।

স্কালোনি বলেন, ‘গত বিশ্বকাপ আমাদের বড় একটা শিক্ষা দিয়ে গেছে। আমরা এখন জানি যে প্রথম ম্যাচটি অবশ্যই গুরুত্বপূর্ণ, তবে এটাই টুর্নামেন্টের শেষ কথা নয়। আমরা মানসিকভাবে স্বস্তিতে আছি এবং জানি যে প্রথম ম্যাচেই সব শেষ হয়ে যাবে না।’

বিশ্বকাপের শুরুতেই তাই আত্মবিশ্বাস, অভিজ্ঞতা এবং পরীক্ষিত তিন অস্ত্রকে সামনে রেখে নতুন অভিযানে নামছে আর্জেন্টিনা। মেসির নেতৃত্বে আরেকটি সফল যাত্রার স্বপ্ন দেখছেন স্কালোনি ও তার শিষ্যরা।

জনপ্রিয় সংবাদ

আলভারেজ ফিরেছেন, তিন অস্ত্রে উজ্জীবিত আর্জেন্টিনা

Update Time : ০২:৩২:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন শুরুর আগে স্বস্তির খবর পেলেন কোচ লিওনেল স্কালোনি। চোট কাটিয়ে দলে ফিরেছেন গুরুত্বপূর্ণ দুই ফুটবলার এমিলিয়ানো মার্তিনেজ ও হুলিয়ান আলভারেজ। ফলে আলজেরিয়ার বিপক্ষে প্রথম ম্যাচের আগে আত্মবিশ্বাস অনেকটাই বেড়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের শিবিরে।

বাংলাদেশ সময় বুধবার সকাল সাতটায় কানসাস সিটিতে নিজেদের বিশ্বকাপ অভিযান শুরু করবে আর্জেন্টিনা। প্রতিপক্ষ আলজেরিয়া হলেও ম্যাচটিকে সহজভাবে নিচ্ছেন না স্কালোনি। বরং শুরু থেকেই সর্বোচ্চ মনোযোগ ধরে রাখার ওপর গুরুত্ব দিচ্ছেন তিনি।

ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে স্কালোনি জানান, গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ পুরোপুরি প্রস্তুত আছেন। আঙুলের চোট থেকে সেরে উঠে তিনি দলে ফিরেছেন। সবকিছু ঠিক থাকলে প্রথম ম্যাচেই গোলপোস্টের নিচে দেখা যাবে আর্জেন্টিনার এই নির্ভরযোগ্য তারকাকে।

এদিকে অ্যাঙ্কলের চোট কাটিয়ে দলে ফিরেছেন ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজও। অনুশীলনে তার পারফরম্যান্সে সন্তুষ্ট কোচিং স্টাফ। ফলে আক্রমণভাগে লিওনেল মেসির সঙ্গে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন এই ম্যানচেস্টার সিটি তারকা।

আরও পড়ুন  আর্জেন্টিনার দুই ছক, স্কালোনি আলজেরিয়ার বিপক্ষে কোন কৌশল বেছে নেবেন?

তবে পুরোপুরি স্বস্তিতে নেই আর্জেন্টিনা শিবির। লেফট ব্যাক নিকোলাস তাগলিয়াফিকো এখনও মাংসপেশির সমস্যায় ভুগছেন। প্রথম ম্যাচে তাকে পাওয়া যাবে কি না, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

শুরুর একাদশ নিয়ে অবশ্য রহস্য বজায় রেখেছেন স্কালোনি। তিনি জানিয়েছেন, সংবাদ সম্মেলনের সময় পর্যন্ত খেলোয়াড়দেরও চূড়ান্ত দল জানানো হয়নি। সন্ধ্যার অনুশীলনের পর ফুটবলারদের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত জানানো হবে।

স্কালোনি বলেন, ‘শুরুর একাদশটা কী হবে, সেটা খেলোয়াড়েরা জেনে যাবে। গতকাল বিয়েলসা যেমন বলেছিলেন, আমিও এখনও ছেলেদের কিছু জানাইনি। আজ সন্ধ্যার অনুশীলনের পর জানিয়ে দেব।’

আরও পড়ুন  মার্তিনেজকে দলে চায় জুভেন্তাস, বিশ্বকাপের আগে জোর গুঞ্জন

এমিলিয়ানো মার্তিনেজের ফিটনেস নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এমিলিয়ানো ভালো আছে এবং আগামীকালের ম্যাচের জন্য প্রস্তুত। আমার মনে হয়, ও খেলবে।’ তার এই বক্তব্যে সমর্থকদের মধ্যেও স্বস্তি ফিরে এসেছে।

আলজেরিয়াকে নিয়েও সতর্ক অবস্থানে রয়েছে আর্জেন্টিনা। স্কালোনি মনে করেন, আফ্রিকার এই দলটির খেলার ধরনে মরক্কোর সঙ্গে অনেক মিল রয়েছে। শক্তিশালী রক্ষণ, দ্রুত পাল্টা আক্রমণ এবং শারীরিক সামর্থ্যই তাদের সবচেয়ে বড় অস্ত্র।

চলমান বিশ্বকাপে মরক্কো ইতোমধ্যে ব্রাজিলকে ১-১ গোলে আটকে দিয়ে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে। সেই উদাহরণ সামনে রেখে আর্জেন্টিনা কোনো ধরনের আত্মতুষ্টিতে ভুগতে চায় না। প্রতিপক্ষকে যথেষ্ট গুরুত্ব দিয়েই মাঠে নামতে প্রস্তুতি নিচ্ছে দলটি।

আরও পড়ুন  বিশ্বকাপের আগে স্বস্তি, ফিটনেস নিয়ে সুখবর দিলেন মার্তিনেজ