ঢাকা ০৮:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ‘হৃদয় টুকরো টুকরো হয়ে গেছে’, ভিনিসিয়ুসের সঙ্গীর জীবনে নেমে এলো শোক Logo ১০-০ গোলে উত্তর কোরিয়ার কাছে বাংলাদেশের ঐতিহাসিক হার Logo মেসির পর আর্জেন্টিনা, ম্যারাডোনার ইতিহাস কী বলছে? Logo মঙ্গলবার রাত থেকে বদলাবে পরিস্থিতি? শিল্পে গ্যাস-বিদ্যুৎ নিয়ে প্রধানমন্ত্রীর বড় ঘোষণা Logo রেকর্ড ভাঙার হাতছানি, সপ্তম জয়ের সামনে ফ্লিকের বার্সা Logo নেইমারকে নিয়ে আনচেলত্তির চূড়ান্ত ঘোষণা, শেষ হলো অধ্যায় Logo বাংলাদেশে এলো ভারতের ৫০০ টন ইলিশ, আসছে আরও ২০০ টন Logo হালান্ডের বিতর্কিত গোলে ১০ জনের সিটির রোমাঞ্চকর জয় Logo জাতীয় দলের কোচ হতে চান সুজন, বিসিবির প্রস্তাব পেলে ভাববেন Logo চোটে আসিয়ান কাপ থেকে ছিটকে গেলেন বিশ্বনাথ, বড় ধাক্কা বাংলাদেশ দলে

ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক: ৪ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়ার ঘোষণা প্রধানমন্ত্রীর

জাতীয় সংসদে ফ্যামিলি কার্ড কর্মসূচির বিস্তারিত তুলে ধরছেন প্রধানমন্ত্রী।

সংসদ প্রতিবেদক: দেশের নাগরিকদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে বর্তমান সরকার এক যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সরকারের মূল দর্শন হলো ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’। এই দর্শনের ওপর ভিত্তি করেই দেশব্যাপী ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে, যার মাধ্যমে পর্যায়ক্রমে দেশের ৪ কোটি পরিবারকে সহায়তার আওতায় আনা হবে।

বুধবার (৮ এপ্রিল) সকালে জাতীয় সংসদে নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য এ এম মাহবুব উদ্দিনের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এসব তথ্য জানান। স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অধিবেশনে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বটি টেবিলে উত্থাপিত হয়।

প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে জানান, গত ১০ মার্চ প্রাথমিক পর্যায়ে দেশের ১০টি জেলা ও ৩টি সিটি করপোরেশনের ৩৭ হাজার ৮১৪টি পরিবারকে ফ্যামিলি কার্ড প্রদান করা হয়েছে। সরকারের লক্ষ্য হলো দেশের প্রায় ৪ কোটি প্রান্তিক ও নিম্নবিত্ত পরিবারকে ধাপে ধাপে এই ফ্যামিলি কার্ডের আওতায় নিয়ে আসা।

নোয়াখালী-১ (চাটখিল ও সোনাইমুড়ী) নির্বাচনী এলাকা প্রসঙ্গে প্রধানমন্ত্রী আশ্বাস দেন যে, ওই এলাকার দরিদ্র পরিবারের নারী সদস্যদের ক্ষমতায়ন ও স্বাবলম্বী করার লক্ষ্যে দ্রুততম সময়ের মধ্যে তাঁদের এই কর্মসূচির অন্তর্ভুক্ত করা হবে। সরকারের এই উদ্যোগ দেশের গ্রামীণ অর্থনীতি ও সামাজিক নিরাপত্তা বেষ্টনীকে আরও শক্তিশালী করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

জনপ্রিয় সংবাদ

‘হৃদয় টুকরো টুকরো হয়ে গেছে’, ভিনিসিয়ুসের সঙ্গীর জীবনে নেমে এলো শোক

ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক: ৪ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়ার ঘোষণা প্রধানমন্ত্রীর

Update Time : ০২:২২:১৭ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬

সংসদ প্রতিবেদক: দেশের নাগরিকদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে বর্তমান সরকার এক যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সরকারের মূল দর্শন হলো ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’। এই দর্শনের ওপর ভিত্তি করেই দেশব্যাপী ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে, যার মাধ্যমে পর্যায়ক্রমে দেশের ৪ কোটি পরিবারকে সহায়তার আওতায় আনা হবে।

আরও পড়ুন  পুঁজিবাজার কারসাজি কঠোর বিচারের বার্তা দিল সরকার

বুধবার (৮ এপ্রিল) সকালে জাতীয় সংসদে নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য এ এম মাহবুব উদ্দিনের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এসব তথ্য জানান। স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অধিবেশনে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বটি টেবিলে উত্থাপিত হয়।

প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে জানান, গত ১০ মার্চ প্রাথমিক পর্যায়ে দেশের ১০টি জেলা ও ৩টি সিটি করপোরেশনের ৩৭ হাজার ৮১৪টি পরিবারকে ফ্যামিলি কার্ড প্রদান করা হয়েছে। সরকারের লক্ষ্য হলো দেশের প্রায় ৪ কোটি প্রান্তিক ও নিম্নবিত্ত পরিবারকে ধাপে ধাপে এই ফ্যামিলি কার্ডের আওতায় নিয়ে আসা।

আরও পড়ুন  ঈদুল আজহায় টানা ৭ দিনের ছুটি, খোলা থাকবে দুই দিন অফিস