ঢাকা ১২:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

আট অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

  • ডেস্ক নিউজ
  • Update Time : ১০:২৪:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
  • ৫৫৯

দেশের কয়েকটি অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। ছবি: সংগৃহীত

বাংলাদেশের কয়েকটি অঞ্চলে রাতের মধ্যে ঝড়ো আবহাওয়ার আশঙ্কা রয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে বৃহস্পতিবার রাত ১টার মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে। এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম স্বাক্ষরিত অভ্যন্তরীণ নদীবন্দর পূর্বাভাসে জানানো হয়েছে, সন্ধ্যা ৬টা থেকে রাত ১টার মধ্যে কয়েকটি অঞ্চলে হঠাৎ দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে এই ঝড়ো হাওয়া বইতে পারে বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ।

পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে, রংপুর, দিনাজপুর, ময়মনসিংহ, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজারসিলেট অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকায় নদীবন্দরগুলোকে সতর্ক থাকতে বলা হয়েছে।

আবহাওয়ার আরেক পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন বিভাগে দমকা হাওয়ার সঙ্গে বজ্রসহ বৃষ্টি হতে পারে এবং কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। একই সময়ে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে, তবে রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

জনপ্রিয় সংবাদ

আবাহনী মাঠের নিয়ন্ত্রণ নিচ্ছে ক্রীড়া মন্ত্রণালয়, বদলাবে নাম

আট অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

Update Time : ১০:২৪:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬

বাংলাদেশের কয়েকটি অঞ্চলে রাতের মধ্যে ঝড়ো আবহাওয়ার আশঙ্কা রয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে বৃহস্পতিবার রাত ১টার মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে। এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম স্বাক্ষরিত অভ্যন্তরীণ নদীবন্দর পূর্বাভাসে জানানো হয়েছে, সন্ধ্যা ৬টা থেকে রাত ১টার মধ্যে কয়েকটি অঞ্চলে হঠাৎ দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে এই ঝড়ো হাওয়া বইতে পারে বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ।

আরও পড়ুন  রাজধানীতে আজও বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনা

পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে, রংপুর, দিনাজপুর, ময়মনসিংহ, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজারসিলেট অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকায় নদীবন্দরগুলোকে সতর্ক থাকতে বলা হয়েছে।

আবহাওয়ার আরেক পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন বিভাগে দমকা হাওয়ার সঙ্গে বজ্রসহ বৃষ্টি হতে পারে এবং কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। একই সময়ে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে, তবে রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আরও পড়ুন  তাপপ্রবাহ পূর্বাভাস: জুনজুড়ে গরম ও কম বৃষ্টির বিশেষ চিত্র