ঢাকা ১২:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

এশিয়ান গেমসে চীনের বিপক্ষে ভোরে বাংলাদেশের ম্যাচ

  • ডেস্ক নিউজ
  • Update Time : ১১:৫৮:৩৭ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
  • ৫০৪

চীনের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে মাঠে নামবে বাংলাদেশ (ছবি: সংগৃহীত)

এশিয়ান গেমস আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার আগেই নারী ক্রিকেটে মাঠে নামছে বাংলাদেশ। আগামীকাল ভোরে চীনের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে খেলবে নিগার সুলতানার দল। বাংলাদেশ সময় সকাল ৬টায় শুরু হবে ম্যাচটি। জয় পেলেই সেমিফাইনালের টিকিট নিশ্চিত করবে বাংলাদেশ।

এবারের এশিয়ান গেমসে সরাসরি কোয়ার্টার ফাইনাল থেকে অভিযান শুরু করছে বাংলাদেশ। চীনের বিপক্ষে জিতলে সেমিফাইনালে বাংলাদেশের সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে ভারত। শুক্রবার ভারত ও জাপানের মধ্যকার অন্য কোয়ার্টার ফাইনালের জয়ী দলের মুখোমুখি হবে বাংলাদেশ।

সাম্প্রতিক এশিয়া কাপে ভারতের কাছে হারের অভিজ্ঞতা রয়েছে বাংলাদেশের। সেই ব্যর্থতা পেছনে ফেলে এবার বড় মঞ্চে নিজেদের সামর্থ্য দেখাতে চায় নিগার সুলতানার দল। অন্যদিকে চীনের জন্য ম্যাচটি আন্তর্জাতিক ক্রিকেটে নিজেদের প্রমাণের বড় সুযোগ।

এশিয়ান গেমসে বাংলাদেশ ও চীনের দেখা হয়েছিল ২০১০ সালে। সেবার চীনকে মাত্র ৩৪ রানে অলআউট করে বাংলাদেশ ৭ ওভারের মধ্যেই ৯ উইকেটে জয় পেয়েছিল। তবে ওই ম্যাচ আন্তর্জাতিক স্বীকৃতি না পাওয়ায় এবারই প্রথম আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে মুখোমুখি হচ্ছে দুই দল।

জাপানের আইচি-নাগোয়া এলাকায় বৃষ্টির কারণে বাংলাদেশ দলের প্রস্তুতিতেও কিছুটা বিঘ্ন ঘটে। গতকাল অনুশীলনের সময় বৃষ্টির মুখে পড়তে হয় ক্রিকেটারদের। তবে ম্যাচের দিন বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক কম বলে জানা গেছে।

বৃষ্টির কারণে ম্যাচ আয়োজন করা সম্ভব না হলে র‌্যাঙ্কিংয়ের হিসাবেও সুবিধাজনক অবস্থানে রয়েছে বাংলাদেশ। আইসিসির টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান ১০ নম্বরে, আর চীন রয়েছে ৩৬ নম্বরে। ফলে ম্যাচ পরিত্যক্ত হলে র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা বাংলাদেশকেই জয়ী ঘোষণা করা হবে।

এশিয়ান গেমসে নারী ক্রিকেটে বাংলাদেশের আগের রেকর্ডও বেশ ভালো। দলটি এর আগে দুইবার রুপা ও একবার ব্রোঞ্জ পদক জিতেছে। এবারও পদক জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামছে বাংলাদেশ।

বাংলাদেশ দলের ব্যাটার সোবহানা মুশতারি জানিয়েছেন, অনুশীলন শুরু করার পর থেকেই দলের লক্ষ্য পদক জয়। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের পাঠানো ভিডিও বার্তায় তিনি এবারও একটি পদক নিয়ে দেশে ফেরার আশাবাদ ব্যক্ত করেন।

জনপ্রিয় সংবাদ

এশিয়ান গেমসে চীনের বিপক্ষে ভোরে বাংলাদেশের ম্যাচ

Update Time : ১১:৫৮:৩৭ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

এশিয়ান গেমস আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার আগেই নারী ক্রিকেটে মাঠে নামছে বাংলাদেশ। আগামীকাল ভোরে চীনের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে খেলবে নিগার সুলতানার দল। বাংলাদেশ সময় সকাল ৬টায় শুরু হবে ম্যাচটি। জয় পেলেই সেমিফাইনালের টিকিট নিশ্চিত করবে বাংলাদেশ।

এবারের এশিয়ান গেমসে সরাসরি কোয়ার্টার ফাইনাল থেকে অভিযান শুরু করছে বাংলাদেশ। চীনের বিপক্ষে জিতলে সেমিফাইনালে বাংলাদেশের সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে ভারত। শুক্রবার ভারত ও জাপানের মধ্যকার অন্য কোয়ার্টার ফাইনালের জয়ী দলের মুখোমুখি হবে বাংলাদেশ।

আরও পড়ুন  বিশ্বকাপে ইরানের বিপ্লব-পূর্ব পতাকা নিষিদ্ধে নতুন বিতর্ক

সাম্প্রতিক এশিয়া কাপে ভারতের কাছে হারের অভিজ্ঞতা রয়েছে বাংলাদেশের। সেই ব্যর্থতা পেছনে ফেলে এবার বড় মঞ্চে নিজেদের সামর্থ্য দেখাতে চায় নিগার সুলতানার দল। অন্যদিকে চীনের জন্য ম্যাচটি আন্তর্জাতিক ক্রিকেটে নিজেদের প্রমাণের বড় সুযোগ।

এশিয়ান গেমসে বাংলাদেশ ও চীনের দেখা হয়েছিল ২০১০ সালে। সেবার চীনকে মাত্র ৩৪ রানে অলআউট করে বাংলাদেশ ৭ ওভারের মধ্যেই ৯ উইকেটে জয় পেয়েছিল। তবে ওই ম্যাচ আন্তর্জাতিক স্বীকৃতি না পাওয়ায় এবারই প্রথম আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে মুখোমুখি হচ্ছে দুই দল।

আরও পড়ুন  ২১ বছর পর অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল টাইগাররা

জাপানের আইচি-নাগোয়া এলাকায় বৃষ্টির কারণে বাংলাদেশ দলের প্রস্তুতিতেও কিছুটা বিঘ্ন ঘটে। গতকাল অনুশীলনের সময় বৃষ্টির মুখে পড়তে হয় ক্রিকেটারদের। তবে ম্যাচের দিন বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক কম বলে জানা গেছে।

বৃষ্টির কারণে ম্যাচ আয়োজন করা সম্ভব না হলে র‌্যাঙ্কিংয়ের হিসাবেও সুবিধাজনক অবস্থানে রয়েছে বাংলাদেশ। আইসিসির টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান ১০ নম্বরে, আর চীন রয়েছে ৩৬ নম্বরে। ফলে ম্যাচ পরিত্যক্ত হলে র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা বাংলাদেশকেই জয়ী ঘোষণা করা হবে।

আরও পড়ুন  বিশেষ ঘোষণা: মার্ক ফন বোমেল বেলজিয়ামের নতুন কোচ