ঢাকা ১০:০৫ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo জার্মানিতে ভয়াবহ গোলাগুলি, নিহত ৫; গ্রেপ্তার ২ Logo তিস্তা প্রকল্প নিয়ে ভারতের উদ্বেগ: জবাবে বাংলাদেশকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিল চীন Logo দেলুপি নিয়ে মুগ্ধ অনুরাগ কাশ্যপ, দিলেন আবেগঘন প্রশংসা Logo কর্ণফুলী টানেলে আয়ের দ্বিগুণ ব্যয়, সংসদে জানালেন মন্ত্রী Logo কালো টাকা সাদা করার সুযোগ বাতিল, অর্থবিল-২০২৬ জাতীয় সংসদে পাস Logo মুস্তাফা মনোয়ারকে শেষ শ্রদ্ধা, মঙ্গলবার জানাজার আয়োজন Logo টিপিএস বাতিলের পথে যুক্তরাষ্ট্র, কী হবে হাজারো অভিবাসীর? Logo মৌসুম শেষে আম খাবেন? দীর্ঘদিন সংরক্ষণের সহজ উপায় Logo প্রেশার কুকারে তেজপাতা দিলে কি বিস্ফোরণ হতে পারে? Logo নাজনীন নীহা কি বাগদান করলেন? ১টি ফেসবুক স্ট্যাটাসে তোলপাড়

কালো টাকা সাদা করার সুযোগ বাতিল, অর্থবিল-২০২৬ জাতীয় সংসদে পাস

অর্থবিল-২০২৬ জাতীয় সংসদে পাস। ছবি: সংগৃহীত

কালো টাকা সাদা করার সুযোগ বাতিল করে জাতীয় সংসদে অর্থবিল-২০২৬ কণ্ঠভোটে পাস হয়েছে। সোমবার (২৯ জুন) বিকেলে পাস হওয়া এই বিলে করব্যবস্থাকে আরও সহজ ও জনবান্ধব করতে একাধিক গুরুত্বপূর্ণ সংশোধনী আনা হয়েছে।

নতুন অর্থবিল অনুযায়ী, ব্যক্তির করমুক্ত আয়সীমা ৪ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে। এতে নিম্ন ও মধ্যম আয়ের করদাতারা কিছুটা স্বস্তি পাবেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। একই সঙ্গে কালো টাকা বৈধ করার পূর্বের সুযোগও সম্পূর্ণ বাতিল করা হয়েছে।

এ ছাড়া এখন থেকে ব্যাংক অ্যাকাউন্ট খুলতে টিআইএন (Tax Identification Number) নম্বর বাধ্যতামূলক থাকছে না। ফলে সাধারণ মানুষ সহজেই ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারবেন বলে আশা করা হচ্ছে। পাশাপাশি খুচরা বিক্রেতাদের পণ্য বিক্রির ওপর আরোপিত অগ্রিম করও বাতিল করা হয়েছে।

সরকারের মতে, এসব পরিবর্তনের মাধ্যমে করব্যবস্থায় স্বচ্ছতা বৃদ্ধি, করদাতাদের হয়রানি কমানো এবং অর্থনৈতিক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্য নেওয়া হয়েছে। কালো টাকা সাদা করার সুযোগ বাতিলসহ নতুন এসব সিদ্ধান্ত আগামী অর্থবছরের রাজস্ব ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে।

জনপ্রিয় সংবাদ

জার্মানিতে ভয়াবহ গোলাগুলি, নিহত ৫; গ্রেপ্তার ২

কালো টাকা সাদা করার সুযোগ বাতিল, অর্থবিল-২০২৬ জাতীয় সংসদে পাস

Update Time : ০৮:০১:২৭ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬

কালো টাকা সাদা করার সুযোগ বাতিল করে জাতীয় সংসদে অর্থবিল-২০২৬ কণ্ঠভোটে পাস হয়েছে। সোমবার (২৯ জুন) বিকেলে পাস হওয়া এই বিলে করব্যবস্থাকে আরও সহজ ও জনবান্ধব করতে একাধিক গুরুত্বপূর্ণ সংশোধনী আনা হয়েছে।

নতুন অর্থবিল অনুযায়ী, ব্যক্তির করমুক্ত আয়সীমা ৪ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে। এতে নিম্ন ও মধ্যম আয়ের করদাতারা কিছুটা স্বস্তি পাবেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। একই সঙ্গে কালো টাকা বৈধ করার পূর্বের সুযোগও সম্পূর্ণ বাতিল করা হয়েছে।

আরও পড়ুন  সংসদ সচিবালয় কমিশন গঠন, চেয়ারম্যান স্পিকার হাফিজ উদ্দিন

এ ছাড়া এখন থেকে ব্যাংক অ্যাকাউন্ট খুলতে টিআইএন (Tax Identification Number) নম্বর বাধ্যতামূলক থাকছে না। ফলে সাধারণ মানুষ সহজেই ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারবেন বলে আশা করা হচ্ছে। পাশাপাশি খুচরা বিক্রেতাদের পণ্য বিক্রির ওপর আরোপিত অগ্রিম করও বাতিল করা হয়েছে।

সরকারের মতে, এসব পরিবর্তনের মাধ্যমে করব্যবস্থায় স্বচ্ছতা বৃদ্ধি, করদাতাদের হয়রানি কমানো এবং অর্থনৈতিক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্য নেওয়া হয়েছে। কালো টাকা সাদা করার সুযোগ বাতিলসহ নতুন এসব সিদ্ধান্ত আগামী অর্থবছরের রাজস্ব ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন  বাজেটে দাম কমতে ও বাড়তে পারে যেসব পণ্য