ঢাকা ০৯:১৪ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ‘হৃদয় টুকরো টুকরো হয়ে গেছে’, ভিনিসিয়ুসের সঙ্গীর জীবনে নেমে এলো শোক Logo ১০-০ গোলে উত্তর কোরিয়ার কাছে বাংলাদেশের ঐতিহাসিক হার Logo মেসির পর আর্জেন্টিনা, ম্যারাডোনার ইতিহাস কী বলছে? Logo মঙ্গলবার রাত থেকে বদলাবে পরিস্থিতি? শিল্পে গ্যাস-বিদ্যুৎ নিয়ে প্রধানমন্ত্রীর বড় ঘোষণা Logo রেকর্ড ভাঙার হাতছানি, সপ্তম জয়ের সামনে ফ্লিকের বার্সা Logo নেইমারকে নিয়ে আনচেলত্তির চূড়ান্ত ঘোষণা, শেষ হলো অধ্যায় Logo বাংলাদেশে এলো ভারতের ৫০০ টন ইলিশ, আসছে আরও ২০০ টন Logo হালান্ডের বিতর্কিত গোলে ১০ জনের সিটির রোমাঞ্চকর জয় Logo জাতীয় দলের কোচ হতে চান সুজন, বিসিবির প্রস্তাব পেলে ভাববেন Logo চোটে আসিয়ান কাপ থেকে ছিটকে গেলেন বিশ্বনাথ, বড় ধাক্কা বাংলাদেশ দলে

‘দিস ইজ নট শাহবাগ স্কয়ার, দিস ইজ পার্লামেন্ট’: উত্তেজিত হাসনাত আবদুল্লাহকে থামিয়ে দিলেন স্পিকার

সংসদীয় শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানাচ্ছেন স্পিকার।

সংসদ প্রতিবেদক: জাতীয় সংসদে বক্তব্য দিতে গিয়ে উত্তেজিত হয়ে পড়ায় কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহকে কড়া ভাষায় সতর্ক করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি স্মরণ করিয়ে দিয়েছেন যে, সংসদ কোনো আন্দোলনের ময়দান নয়, বরং নিয়ম মেনে কথা বলার জায়গা। স্পিকারের মন্তব্য ছিল অত্যন্ত স্পষ্ট— ‘দিস ইজ নট শাহবাগ স্কয়ার, দিস ইজ পার্লামেন্ট।’

শুক্রবার (১০ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৩তম দিনে ‘জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর বিল-২০২৬’ পাসের সময় এই পরিস্থিতির সৃষ্টি হয়। বিলের সংশোধনী নিয়ে বিরোধী দলের আপত্তির মুখে একপর্যায়ে উত্তেজিত হয়ে পড়েন হাসনাত আবদুল্লাহ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্পিকার তাকে থামিয়ে দিয়ে ধৈর্য ধরার পরামর্শ দেন।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘এত অসহিষ্ণু হলে চলবে না, মিস্টার আবদুল্লাহ। এখানে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে, শুনতে হবে। আপনাদের কোনো দাবি থাকলে নোটিশ দেবেন, আমরা সেই অনুযায়ী সিদ্ধান্ত দেব।’ বর্তমান সংসদের পরিবেশকে ‘বিরল’ উল্লেখ করে তিনি আরও বলেন, এই সংসদে ইতিমধ্যে ৯০টি বিল পাস করা হয়েছে, যা সংসদীয় ইতিহাসে এক চমৎকার সমঝোতার উদাহরণ।

বিরোধী দলের গুরুত্ব তুলে ধরে স্পিকার আশ্বস্ত করেন যে, গণতন্ত্রের সৌন্দর্যই হলো মতভিন্নতা। তিনি আরও বলেন, ‘আমরা একটি বড় গণ-অভ্যুত্থান এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে এখানে এসেছি। এই সংসদে ৭৭-৭৮ জনের এক বিশাল বিরোধী দল আছে। আসুন, আমরা সব মতানৈক্য কমিয়ে এনে একসঙ্গে দেশের জন্য কাজ করি।’

জনপ্রিয় সংবাদ

‘হৃদয় টুকরো টুকরো হয়ে গেছে’, ভিনিসিয়ুসের সঙ্গীর জীবনে নেমে এলো শোক

‘দিস ইজ নট শাহবাগ স্কয়ার, দিস ইজ পার্লামেন্ট’: উত্তেজিত হাসনাত আবদুল্লাহকে থামিয়ে দিলেন স্পিকার

Update Time : ০২:২১:২৩ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬

সংসদ প্রতিবেদক: জাতীয় সংসদে বক্তব্য দিতে গিয়ে উত্তেজিত হয়ে পড়ায় কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহকে কড়া ভাষায় সতর্ক করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি স্মরণ করিয়ে দিয়েছেন যে, সংসদ কোনো আন্দোলনের ময়দান নয়, বরং নিয়ম মেনে কথা বলার জায়গা। স্পিকারের মন্তব্য ছিল অত্যন্ত স্পষ্ট— ‘দিস ইজ নট শাহবাগ স্কয়ার, দিস ইজ পার্লামেন্ট।’

আরও পড়ুন  তারেক রহমানের আহ্বান: শহীদ জিয়ার আদর্শে দেশ গড়তে চায় বিএনপি

শুক্রবার (১০ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৩তম দিনে ‘জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর বিল-২০২৬’ পাসের সময় এই পরিস্থিতির সৃষ্টি হয়। বিলের সংশোধনী নিয়ে বিরোধী দলের আপত্তির মুখে একপর্যায়ে উত্তেজিত হয়ে পড়েন হাসনাত আবদুল্লাহ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্পিকার তাকে থামিয়ে দিয়ে ধৈর্য ধরার পরামর্শ দেন।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘এত অসহিষ্ণু হলে চলবে না, মিস্টার আবদুল্লাহ। এখানে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে, শুনতে হবে। আপনাদের কোনো দাবি থাকলে নোটিশ দেবেন, আমরা সেই অনুযায়ী সিদ্ধান্ত দেব।’ বর্তমান সংসদের পরিবেশকে ‘বিরল’ উল্লেখ করে তিনি আরও বলেন, এই সংসদে ইতিমধ্যে ৯০টি বিল পাস করা হয়েছে, যা সংসদীয় ইতিহাসে এক চমৎকার সমঝোতার উদাহরণ।

আরও পড়ুন  বগুড়া বিশ্ববিদ্যালয় বিল পাশ করল জাতীয় সংসদ