ঢাকা ০২:২৬ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

গাজায় ইসরায়েলি হামলায় নিহত গোলরক্ষক সালিম, শোকে ফুটবল বিশ্ব

  • ডেস্ক নিউজ
  • Update Time : ১১:১৬:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬
  • ৫০৩

ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনি গোলরক্ষক সালিম আল-আশকার।ছবি: সংগৃহীত ।

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলায় ফিলিস্তিনি গোলরক্ষক সালিম আল-আশকার নিহত হয়েছেন। ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশনের (পিএফএ) বরাত দিয়ে তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি জানিয়েছে, দখলদার বাহিনীর ছোড়া গুলিতে তাঁর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ফিলিস্তিনের ক্রীড়াঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

পিএফএর তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে শত শত ফিলিস্তিনি ক্রীড়াবিদ ও ক্রীড়া ব্যক্তিত্ব নিহত হয়েছেন। সংস্থাটি আরও জানায়, চলমান সংঘাতে এখন পর্যন্ত এক হাজারের বেশি ফিলিস্তিনি ক্রীড়াবিদ প্রাণ হারিয়েছেন। তাঁদের মধ্যে সর্বশেষ সংযোজন গোলরক্ষক সালিম আল-আশকার।

পারিবারিক জীবন শুরু করার মাত্র পাঁচ মাসের মাথায় প্রাণ হারান ৩২ বছর বয়সী এই গোলরক্ষক। তাঁর স্ত্রী বর্তমানে অন্তঃসত্ত্বা। আল-আশকারের মৃত্যুতে তাঁর পরিবার, সতীর্থ এবং ফিলিস্তিনের ক্রীড়া অঙ্গনের পাশাপাশি বিশ্বের বিভিন্ন প্রান্তের ফুটবলপ্রেমীদের মধ্যেও শোকের আবহ তৈরি হয়েছে।

গত বুধবার চিলির ফুটবল ক্লাব দেপোর্তিভো পালেস্তিনো এক বিবৃতিতে সালিম আল-আশকারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে। ক্লাবটি জানায়, ইসরায়েলি সেনাবাহিনীর হামলায় তাঁর মৃত্যু হয়েছে এবং এ ধরনের ঘটনা বারবার ঘটতে থাকায় তারা গভীরভাবে ব্যথিত। একই সঙ্গে তারা গাজায় ন্যায়বিচার প্রতিষ্ঠা ও স্থায়ী শান্তির আহ্বান জানায়।

জনপ্রিয় সংবাদ

গাজায় ইসরায়েলি হামলায় নিহত গোলরক্ষক সালিম, শোকে ফুটবল বিশ্ব

Update Time : ১১:১৬:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬