ঢাকা ০১:১৭ পূর্বাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo চীনের জুন: যখন দেশজুড়ে শুরু হয় গ্র্যাজুয়েশন উৎসব Logo বিচারকের দায়িত্বটা ততটা সহজ নয়: মোশাররফ করিম Logo ফোন নিরাপত্তা টিপস: কার্যকর উপায়ে হ্যাকারদের এড়িয়ে চলুন Logo জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে ডা. শফিকুর রহমানের বিশেষ কূটনৈতিক ঘোষণা Logo নেইমারের ফিটনেস আপডেট নিয়ে আনচেলত্তির অবিশ্বাস্য ও বিস্ফোরক ঘোষণা Logo ৫২ হাজার কোটি রুপির অত্যাধুনিক সমরাস্ত্র কিনছে ভারত Logo মমতার হুঙ্কার: আমাকে থামাতে হলে খুন করতে হবে, বিদ্রোহীদের কড়া বার্তা Logo জ্ঞানচর্চার নতুন প্ল্যাটফর্ম আল-উম্মাহ জার্নাল ও ওয়েবসাইট Logo ‘জন নায়াগন’ সেন্সর আপডেট: চাঞ্চল্যকর ভুয়া সার্টিফিকেটের সত্য জানুন Logo খেলাধুলা তরুণ-কিশোরদের মাদক থেকে দূরে রাখে : মীর হেলাল

বিশ্বকাপে রোলেক্স উপহার ফেরত, ফিফার তদন্ত এড়াল মেক্সিকো

মেক্সিকো ফুটবল দল

বিশ্বকাপের নকআউট পর্ব শুরুর আগেই বড় ধরনের বিতর্কে জড়িয়ে পড়েছিল স্বাগতিক মেক্সিকো। মার্কিন কনটেন্ট ক্রিয়েটর স্টিভউইলডুইটের কাছ থেকে বিলাসবহুল রোলেক্স ঘড়ি উপহার নেওয়ার ঘটনায় ফিফার নীতিমালা লঙ্ঘনের শঙ্কা তৈরি হয়। তবে পরিস্থিতির গুরুত্ব বুঝে দ্রুতই সব ঘড়ি ফেরত দিয়ে সম্ভাব্য তদন্ত ও শাস্তির ঝুঁকি এড়িয়েছে মেক্সিকো।

ইকুয়েডরের বিপক্ষে ২-০ গোলের জয় তুলে নিয়ে বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করার পরই ঘটে এই ঘটনা। ম্যাচ শেষে মেক্সিকোর প্রতিটি ফুটবলারের হাতে একটি করে রোলেক্স ঘড়ি তুলে দেন জনপ্রিয় মার্কিন কনটেন্ট ক্রিয়েটর স্টিভউইলডুইট। তার আসল নাম স্টিফেন রকো ডেলিওনার্ডিস, যিনি সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন চ্যালেঞ্জ ও বাজির জন্য পরিচিত।

জানা গেছে, ইকুয়েডরের বিপক্ষে মেক্সিকোর জয়ের ওপর তিনি ২০ লাখ মার্কিন ডলারের বাজি ধরেছিলেন। সেই বাজিতে সফল হয়ে প্রায় ১২ লাখ ডলার লাভ করেন ডেলিওনার্ডিস। জয়ের আনন্দ ভাগাভাগি করতেই তিনি মেক্সিকো দলের খেলোয়াড়দের এই বিলাসবহুল ঘড়িগুলো উপহার হিসেবে দেন।

তবে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয় আলোচনা-সমালোচনা। অনেকেই প্রশ্ন তোলেন, বিশ্বকাপ চলাকালীন সময়ে খেলোয়াড়দের এমন মূল্যবান উপহার গ্রহণ ফিফার আচরণবিধির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কি না। বিষয়টি নিয়ে ফুটবল অঙ্গনেও ব্যাপক আলোচনা শুরু হয়।

ফিফার নীতিমালার ২০ নম্বর অনুচ্ছেদে খেলোয়াড়, কোচ, কর্মকর্তা এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের মূল্যবান উপহার গ্রহণের বিষয়ে কঠোর নির্দেশনা রয়েছে। নীতিমালা অনুযায়ী, এমন উপহার স্বার্থের সংঘাত, প্রভাব বিস্তার কিংবা সিদ্ধান্ত গ্রহণে পক্ষপাতিত্বের প্রশ্ন তৈরি করতে পারে। সে কারণেই ঘটনাটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছিল।

বিতর্ক বাড়তে থাকায় দ্রুত পদক্ষেপ নেয় মেক্সিকো ফুটবল ফেডারেশন। এক্স (সাবেক টুইটার)-এ প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, পারস্পরিক সমঝোতার ভিত্তিতে দলের খেলোয়াড়রা উপহার হিসেবে পাওয়া সব ঘড়ি স্টিভউইলডুইটকে ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। ফেডারেশন জানায়, উপহারটি সম্পূর্ণভাবে কনটেন্ট ক্রিয়েটরের ব্যক্তিগত উদ্যোগ ছিল।

শুধু খেলোয়াড়রাই নন, মেক্সিকোর প্রধান কোচ হাভিয়ের আগিরের হাতেও একটি রোলেক্স ঘড়ি তুলে দিয়েছিলেন ডেলিওনার্ডিস। বিতর্ক শুরু হওয়ার পর কোচও নিজের ঘড়িটি ফেরত দেন। ফলে পুরো দলই সম্ভাব্য নিয়ম লঙ্ঘনের অভিযোগ থেকে নিজেদের দূরে রাখতে সক্ষম হয়।

এদিকে মাঠের বাইরের এই বিতর্কের মধ্যেই আরেকটি অনিশ্চয়তার মুখে পড়ে মেক্সিকো। বিভিন্ন সংবাদমাধ্যমে খবর ছড়িয়ে পড়ে, শেষ ষোলোতে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের নির্ধারিত সময় কয়েক ঘণ্টা এগিয়ে আনতে পারে ফিফা। এই সম্ভাবনা দলটির প্রস্তুতি পরিকল্পনায় নতুন চাপ তৈরি করে।

বিষয়টি নিয়ে প্রকাশ্যেই অসন্তোষ প্রকাশ করেন কোচ হাভিয়ের আগিরে। তিনি রেডিও ফর্মুলাকে বলেন, এমন সিদ্ধান্ত ‘পেটে লাথি মারার মতো’। তার ভাষায়, ম্যাচের সময় কয়েক ঘণ্টা পরিবর্তন করা মানেই পুরো অনুশীলন পরিকল্পনা ও খেলোয়াড়দের প্রস্তুতির ছন্দ নষ্ট হয়ে যাওয়া।

শেষ পর্যন্ত অবশ্য ফিফা ম্যাচের সূচিতে কোনো পরিবর্তন আনেনি। একই সঙ্গে মেক্সিকোর খেলোয়াড় ও কোচ আগেই উপহার হিসেবে পাওয়া রোলেক্স ঘড়ি ফিরিয়ে দেওয়ায় সম্ভাব্য তদন্ত বা শাস্তির আশঙ্কাও দূর হয়েছে। ফলে একের পর এক বিতর্কের মুখোমুখি হলেও নকআউট পর্বের আগে বড় ধরনের বিপদ এড়াতে সক্ষম হয়েছে স্বাগতিক মেক্সিকো।

জনপ্রিয় সংবাদ

চীনের জুন: যখন দেশজুড়ে শুরু হয় গ্র্যাজুয়েশন উৎসব

বিশ্বকাপে রোলেক্স উপহার ফেরত, ফিফার তদন্ত এড়াল মেক্সিকো

Update Time : ১০:১১:৫৭ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬

বিশ্বকাপের নকআউট পর্ব শুরুর আগেই বড় ধরনের বিতর্কে জড়িয়ে পড়েছিল স্বাগতিক মেক্সিকো। মার্কিন কনটেন্ট ক্রিয়েটর স্টিভউইলডুইটের কাছ থেকে বিলাসবহুল রোলেক্স ঘড়ি উপহার নেওয়ার ঘটনায় ফিফার নীতিমালা লঙ্ঘনের শঙ্কা তৈরি হয়। তবে পরিস্থিতির গুরুত্ব বুঝে দ্রুতই সব ঘড়ি ফেরত দিয়ে সম্ভাব্য তদন্ত ও শাস্তির ঝুঁকি এড়িয়েছে মেক্সিকো।

ইকুয়েডরের বিপক্ষে ২-০ গোলের জয় তুলে নিয়ে বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করার পরই ঘটে এই ঘটনা। ম্যাচ শেষে মেক্সিকোর প্রতিটি ফুটবলারের হাতে একটি করে রোলেক্স ঘড়ি তুলে দেন জনপ্রিয় মার্কিন কনটেন্ট ক্রিয়েটর স্টিভউইলডুইট। তার আসল নাম স্টিফেন রকো ডেলিওনার্ডিস, যিনি সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন চ্যালেঞ্জ ও বাজির জন্য পরিচিত।

জানা গেছে, ইকুয়েডরের বিপক্ষে মেক্সিকোর জয়ের ওপর তিনি ২০ লাখ মার্কিন ডলারের বাজি ধরেছিলেন। সেই বাজিতে সফল হয়ে প্রায় ১২ লাখ ডলার লাভ করেন ডেলিওনার্ডিস। জয়ের আনন্দ ভাগাভাগি করতেই তিনি মেক্সিকো দলের খেলোয়াড়দের এই বিলাসবহুল ঘড়িগুলো উপহার হিসেবে দেন।

আরও পড়ুন  বিশ্বকাপে ইরানকে নিয়ে যুক্তরাষ্ট্রের আচরণে ক্ষুব্ধ তেহরান

তবে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয় আলোচনা-সমালোচনা। অনেকেই প্রশ্ন তোলেন, বিশ্বকাপ চলাকালীন সময়ে খেলোয়াড়দের এমন মূল্যবান উপহার গ্রহণ ফিফার আচরণবিধির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কি না। বিষয়টি নিয়ে ফুটবল অঙ্গনেও ব্যাপক আলোচনা শুরু হয়।

ফিফার নীতিমালার ২০ নম্বর অনুচ্ছেদে খেলোয়াড়, কোচ, কর্মকর্তা এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের মূল্যবান উপহার গ্রহণের বিষয়ে কঠোর নির্দেশনা রয়েছে। নীতিমালা অনুযায়ী, এমন উপহার স্বার্থের সংঘাত, প্রভাব বিস্তার কিংবা সিদ্ধান্ত গ্রহণে পক্ষপাতিত্বের প্রশ্ন তৈরি করতে পারে। সে কারণেই ঘটনাটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছিল।

আরও পড়ুন  জার্মানির টাইব্রেকার রেকর্ড ভাঙল প্যারাগুয়ে

বিতর্ক বাড়তে থাকায় দ্রুত পদক্ষেপ নেয় মেক্সিকো ফুটবল ফেডারেশন। এক্স (সাবেক টুইটার)-এ প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, পারস্পরিক সমঝোতার ভিত্তিতে দলের খেলোয়াড়রা উপহার হিসেবে পাওয়া সব ঘড়ি স্টিভউইলডুইটকে ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। ফেডারেশন জানায়, উপহারটি সম্পূর্ণভাবে কনটেন্ট ক্রিয়েটরের ব্যক্তিগত উদ্যোগ ছিল।

শুধু খেলোয়াড়রাই নন, মেক্সিকোর প্রধান কোচ হাভিয়ের আগিরের হাতেও একটি রোলেক্স ঘড়ি তুলে দিয়েছিলেন ডেলিওনার্ডিস। বিতর্ক শুরু হওয়ার পর কোচও নিজের ঘড়িটি ফেরত দেন। ফলে পুরো দলই সম্ভাব্য নিয়ম লঙ্ঘনের অভিযোগ থেকে নিজেদের দূরে রাখতে সক্ষম হয়।

এদিকে মাঠের বাইরের এই বিতর্কের মধ্যেই আরেকটি অনিশ্চয়তার মুখে পড়ে মেক্সিকো। বিভিন্ন সংবাদমাধ্যমে খবর ছড়িয়ে পড়ে, শেষ ষোলোতে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের নির্ধারিত সময় কয়েক ঘণ্টা এগিয়ে আনতে পারে ফিফা। এই সম্ভাবনা দলটির প্রস্তুতি পরিকল্পনায় নতুন চাপ তৈরি করে।

আরও পড়ুন  ব্রাজিলের হেক্সা মিশন: গ্রুপ পর্ব থেকে ফাইনাল পর্যন্ত সম্ভাব্য পথ