ঢাকা ০৭:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নেইমারকে নিয়ে আনচেলত্তির চূড়ান্ত ঘোষণা, শেষ হলো অধ্যায় Logo বাংলাদেশে এলো ভারতের ৫০০ টন ইলিশ, আসছে আরও ২০০ টন Logo হালান্ডের বিতর্কিত গোলে ১০ জনের সিটির রোমাঞ্চকর জয় Logo জাতীয় দলের কোচ হতে চান সুজন, বিসিবির প্রস্তাব পেলে ভাববেন Logo চোটে আসিয়ান কাপ থেকে ছিটকে গেলেন বিশ্বনাথ, বড় ধাক্কা বাংলাদেশ দলে Logo নিগার জ্যোতির বিরুদ্ধে গুরুতর অভিযোগ, দলে বাড়ছে ক্ষোভ Logo আলেক্সান্ডার স্ফেরেফের স্বপ্নের শিরোপা, ফাইনালে অবিশ্বাস্য মুহূর্ত Logo রণবীর কাপুর-ক্যাটরিনার গোপন প্রেমের চমকপ্রদ ঘটনা Logo অর্ধেক সময়ে নারায়ণগঞ্জ থেকে জয়দেবপুর! আসছে দেশের প্রথম ইলেকট্রিক ট্রেন Logo মিমি চক্রবর্তীর বিয়ের গুঞ্জন, পাত্র নৌবাহিনীর কর্মকর্তা?

আলেক্সান্ডার স্ফেরেফের স্বপ্নের শিরোপা, ফাইনালে অবিশ্বাস্য মুহূর্ত

  • ডেস্ক নিউজ
  • Update Time : ০৭:১৯:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
  • ৫১৯

ইউএস ওপেনের শিরোপা হাতে আলেক্সান্ডার স্ফেরেফ।ছবি: সংগৃহীত

আলেক্সান্ডার স্ফেরেফের জন্য অপেক্ষাটা ছিল দীর্ঘ। পেশাদার ক্যারিয়ারের প্রথম এক যুগে গ্র্যান্ড স্ল্যাম শিরোপা ছুঁতে পারেননি জার্মান এই তারকা। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটল ইউএস ওপেনে। বেন শেল্টনকে হারিয়ে ক্যারিয়ারের আরেকটি স্বপ্ন পূরণ করেছেন স্ফেরেফ। তবে শিরোপা জয়ের মুহূর্তটিও ছিল বেশ অদ্ভুত। আম্পায়ার ম্যাচ শেষ ঘোষণা করলেও প্রথমে সেটি যেন বুঝতেই পারেননি তিনি!

ইউএস ওপেন ফাইনালের শেষ মুহূর্তে ম্যাচ পয়েন্টে ছিলেন স্ফেরেফ। তাঁর সার্ভিস রিটার্ন করতে গিয়ে বল কোর্টের বাইরে পাঠিয়ে দেন বেন শেল্টন। সঙ্গে সঙ্গে গ্যালারিতে শুরু হয় তুমুল উল্লাস। আম্পায়ারের কণ্ঠে ভেসে আসে, ‘গেম, সেট এবং ম্যাচ স্ফেরেফ।’ কিন্তু তখনও বেজলাইনের দিকে এগিয়ে যাচ্ছিলেন জার্মান তারকা। ধারাভাষ্যকারও বিস্মিত হয়ে মন্তব্য করেন, স্ফেরেফ হয়তো বুঝতেই পারেননি যে তিনি চ্যাম্পিয়ন হয়ে গেছেন। পরে দর্শকদের উচ্ছ্বাস দেখে বিষয়টি বুঝতে পারেন তিনি। দুই হাত তুলে উদ্‌যাপনে মেতে ওঠেন ২৯ বছর বয়সী তারকা।

ফাইনালে শুরু থেকেই দারুণ নিয়ন্ত্রণে ছিলেন আলেক্সান্ডার স্ফেরেফ। প্রথম সেটে ৬-৩ ব্যবধানে জিতে এগিয়ে যান তিনি। দ্বিতীয় সেটে শেল্টন ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও টাইব্রেকারে ৭-২ ব্যবধানে সেটটি নিজের করে নেন স্ফেরেফ। তৃতীয় সেটে অবশ্য ম্যাচে ফিরে আসেন মার্কিন তারকা। শক্তিশালী গ্রাউন্ডস্ট্রোকের পাশাপাশি গুরুত্বপূর্ণ সময়ে সার্ভিস ব্রেক করে সেটটি ৭-৫ ব্যবধানে জিতে নেন তিনি। ফলে ম্যাচ জমে ওঠে। তবে চতুর্থ সেটে আর সুযোগ দেননি স্ফেরেফ। শুরুতেই ব্রেক নিয়ে শেষ পর্যন্ত ৬-২ ব্যবধানে সেট জিতে শিরোপা নিশ্চিত করেন।

এই জয় স্ফেরেফের জন্য বিশেষ তাৎপর্যের। ছয় বছর আগে এই ইউএস ওপেনেই দুই সেটে এগিয়ে থেকেও ফাইনালে হেরে গিয়েছিলেন তিনি। ২০২৫ সালের অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালেও শিরোপা হাতছাড়া হয়েছিল তাঁর। একের পর এক ব্যর্থতার পর এবার ১১তম চেষ্টায় ইউএস ওপেনের ট্রফি হাতে তুললেন জার্মান তারকা। এর আগে চলতি বছরের জুনে ফরাসি ওপেনও জিতেছিলেন তিনি। অর্থাৎ মাত্র তিন মাসের ব্যবধানে দুটি গ্র্যান্ড স্ল্যাম শিরোপা জয়ের কীর্তি গড়েছেন স্ফেরেফ। পুরস্কার হিসেবে পেয়েছেন রেকর্ড ৫৫ লাখ মার্কিন ডলার।

অন্যদিকে বেন শেল্টনের জন্যও এবারের ফাইনাল ছিল ক্যারিয়ারের বিশেষ এক অধ্যায়। এটিই ছিল তাঁর প্রথম গ্র্যান্ড স্ল্যাম ফাইনাল। স্থানীয় দর্শকদের বিপুল সমর্থনও পেয়েছিলেন ২৩ বছর বয়সী এই মার্কিন খেলোয়াড়। গ্যালারি থেকে বারবার ‘লেটস গো বেন’ ও ‘কাম অন বেন’ স্লোগান উঠলেও স্ফেরেফকে থামানো যায়নি। শেল্টনের বান্ধবী ও ফুটবল তারকা ট্রিনিটি রডম্যানও প্রায় ২০০ মাইল পথ পাড়ি দিয়ে তাঁকে সমর্থন জানাতে প্লেয়ার্স বক্সে উপস্থিত হয়েছিলেন। শেষ পর্যন্ত অবশ্য হতাশ হয়েই ফিরতে হয়েছে তাঁকে। ম্যাচ শেষে শেল্টন বলেন, সাফল্যের পাশাপাশি ব্যর্থতাও তাঁর কাছে জীবনের উপহার।

শিরোপা জয়ের পর নিজের দীর্ঘ অপেক্ষার কথাও স্মরণ করেছেন আলেক্সান্ডার স্ফেরেফ। তাঁর মতে, বছরের পর বছর কঠোর পরিশ্রম, কষ্ট ও হতাশার পর অবশেষে সেই পরিশ্রমের ফল পাচ্ছেন তিনি। চলতি সময়ে ইয়ানিক সিনার ও কার্লোস আলকারাসের সঙ্গে শীর্ষস্থান নিয়ে তাঁর প্রতিদ্বন্দ্বিতা নিয়েও আলোচনা হয়েছে। সিনার চোটের কারণে ইউএস ওপেনে খেলেননি, আর আলকারাস চোট কাটিয়ে ফিরে কোয়ার্টার ফাইনালেই বিদায় নেন। তাই স্ফেরেফ স্বীকার করেছেন, এই মুহূর্তে নিজেকে এক নম্বর মনে হলেও দুজনেই পুরোপুরি সুস্থ ও সেরা ফর্মে থাকলে ইয়ানিক সিনারই এগিয়ে থাকবেন বলে তিনি মনে করেন। সব মিলিয়ে দীর্ঘ অপেক্ষার পর স্ফেরেফের এই স্বপ্নের শিরোপা তাঁর ক্যারিয়ারে নতুন অধ্যায়ের সূচনা করেছে।

জনপ্রিয় সংবাদ

নেইমারকে নিয়ে আনচেলত্তির চূড়ান্ত ঘোষণা, শেষ হলো অধ্যায়

আলেক্সান্ডার স্ফেরেফের স্বপ্নের শিরোপা, ফাইনালে অবিশ্বাস্য মুহূর্ত

Update Time : ০৭:১৯:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

আলেক্সান্ডার স্ফেরেফের জন্য অপেক্ষাটা ছিল দীর্ঘ। পেশাদার ক্যারিয়ারের প্রথম এক যুগে গ্র্যান্ড স্ল্যাম শিরোপা ছুঁতে পারেননি জার্মান এই তারকা। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটল ইউএস ওপেনে। বেন শেল্টনকে হারিয়ে ক্যারিয়ারের আরেকটি স্বপ্ন পূরণ করেছেন স্ফেরেফ। তবে শিরোপা জয়ের মুহূর্তটিও ছিল বেশ অদ্ভুত। আম্পায়ার ম্যাচ শেষ ঘোষণা করলেও প্রথমে সেটি যেন বুঝতেই পারেননি তিনি!

ইউএস ওপেন ফাইনালের শেষ মুহূর্তে ম্যাচ পয়েন্টে ছিলেন স্ফেরেফ। তাঁর সার্ভিস রিটার্ন করতে গিয়ে বল কোর্টের বাইরে পাঠিয়ে দেন বেন শেল্টন। সঙ্গে সঙ্গে গ্যালারিতে শুরু হয় তুমুল উল্লাস। আম্পায়ারের কণ্ঠে ভেসে আসে, ‘গেম, সেট এবং ম্যাচ স্ফেরেফ।’ কিন্তু তখনও বেজলাইনের দিকে এগিয়ে যাচ্ছিলেন জার্মান তারকা। ধারাভাষ্যকারও বিস্মিত হয়ে মন্তব্য করেন, স্ফেরেফ হয়তো বুঝতেই পারেননি যে তিনি চ্যাম্পিয়ন হয়ে গেছেন। পরে দর্শকদের উচ্ছ্বাস দেখে বিষয়টি বুঝতে পারেন তিনি। দুই হাত তুলে উদ্‌যাপনে মেতে ওঠেন ২৯ বছর বয়সী তারকা।

আরও পড়ুন  ‘ফ্রান্সের উচিত আমাদের ভয় পাওয়া’

ফাইনালে শুরু থেকেই দারুণ নিয়ন্ত্রণে ছিলেন আলেক্সান্ডার স্ফেরেফ। প্রথম সেটে ৬-৩ ব্যবধানে জিতে এগিয়ে যান তিনি। দ্বিতীয় সেটে শেল্টন ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও টাইব্রেকারে ৭-২ ব্যবধানে সেটটি নিজের করে নেন স্ফেরেফ। তৃতীয় সেটে অবশ্য ম্যাচে ফিরে আসেন মার্কিন তারকা। শক্তিশালী গ্রাউন্ডস্ট্রোকের পাশাপাশি গুরুত্বপূর্ণ সময়ে সার্ভিস ব্রেক করে সেটটি ৭-৫ ব্যবধানে জিতে নেন তিনি। ফলে ম্যাচ জমে ওঠে। তবে চতুর্থ সেটে আর সুযোগ দেননি স্ফেরেফ। শুরুতেই ব্রেক নিয়ে শেষ পর্যন্ত ৬-২ ব্যবধানে সেট জিতে শিরোপা নিশ্চিত করেন।

এই জয় স্ফেরেফের জন্য বিশেষ তাৎপর্যের। ছয় বছর আগে এই ইউএস ওপেনেই দুই সেটে এগিয়ে থেকেও ফাইনালে হেরে গিয়েছিলেন তিনি। ২০২৫ সালের অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালেও শিরোপা হাতছাড়া হয়েছিল তাঁর। একের পর এক ব্যর্থতার পর এবার ১১তম চেষ্টায় ইউএস ওপেনের ট্রফি হাতে তুললেন জার্মান তারকা। এর আগে চলতি বছরের জুনে ফরাসি ওপেনও জিতেছিলেন তিনি। অর্থাৎ মাত্র তিন মাসের ব্যবধানে দুটি গ্র্যান্ড স্ল্যাম শিরোপা জয়ের কীর্তি গড়েছেন স্ফেরেফ। পুরস্কার হিসেবে পেয়েছেন রেকর্ড ৫৫ লাখ মার্কিন ডলার।

আরও পড়ুন  উইম্বলডন ফাইনাল ২০২৬: অবিশ্বাস্য লড়াইয়ে সিন্নারকে হারাতে পারবেন জভেরেভ?

অন্যদিকে বেন শেল্টনের জন্যও এবারের ফাইনাল ছিল ক্যারিয়ারের বিশেষ এক অধ্যায়। এটিই ছিল তাঁর প্রথম গ্র্যান্ড স্ল্যাম ফাইনাল। স্থানীয় দর্শকদের বিপুল সমর্থনও পেয়েছিলেন ২৩ বছর বয়সী এই মার্কিন খেলোয়াড়। গ্যালারি থেকে বারবার ‘লেটস গো বেন’ ও ‘কাম অন বেন’ স্লোগান উঠলেও স্ফেরেফকে থামানো যায়নি। শেল্টনের বান্ধবী ও ফুটবল তারকা ট্রিনিটি রডম্যানও প্রায় ২০০ মাইল পথ পাড়ি দিয়ে তাঁকে সমর্থন জানাতে প্লেয়ার্স বক্সে উপস্থিত হয়েছিলেন। শেষ পর্যন্ত অবশ্য হতাশ হয়েই ফিরতে হয়েছে তাঁকে। ম্যাচ শেষে শেল্টন বলেন, সাফল্যের পাশাপাশি ব্যর্থতাও তাঁর কাছে জীবনের উপহার।

আরও পড়ুন  আর্জেন্টিনার খেলোয়াড়দের পাসপোর্ট তথ্য ফাঁস: ৫টি অবিশ্বাস্য নিরাপত্তা ত্রুটির চাঞ্চল্যকর তথ্য