ঢাকা ১০:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ফিলিস্তিন ইস্যুতে তারকাদের মধ্যে কেন বাড়ছে বিভাজন? Logo প্রাইম ব্যাংকে চাকরি, মাসে বেতন ১ লাখ ১০ হাজার টাকা Logo মনোযোগহীন নামাজ কেন ছেড়ে দেওয়া ঠিক নয়, জানুন গুরুত্বপূর্ণ কারণ Logo শুক্রবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ থাকবে, যাওয়ার আগে জেনে নিন Logo বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভানের যুক্তরাষ্ট্রের জাতীয় দলে ডাক Logo বগুড়ার চার দৃষ্টিপ্রতিবন্ধী ভাই-বোনের পাশে এমপি মোশারফ Logo পরীক্ষার্থীকে বাসায় ডেকে খাতায় লেখানোর অভিযোগ, তদন্তে রাজশাহী বোর্ড Logo চট্টগ্রাম ওয়াসার নতুন বোর্ড চেয়ারম্যান হলেন ইদ্রিস মিয়া Logo মানুষের আয় বাড়েনি, খরচ বেড়েছে তিনগুণ: হামিদুর রহমান Logo বাংলাদেশিদের ভিসা সহজ করতে ভিয়েতনামকে রাষ্ট্রপতির আহ্বান

‘বাদাম লাউপাতা ভর্তা’: সহজ ঘরোয়া রেসিপি

জিভে জল আনা দেশি স্টাইলের বাদাম লাউপাতা ভর্তা।

দুপুরের তপ্ত রোদে গরম ভাতের সাথে যদি থাকে একটু ঝাল ঝাল দেশি ভর্তা, তবে যেন আহারটা পূর্ণতা পায়। ভোজনরসিকদের জন্য আজ আমরা নিয়ে এসেছি ভিন্ন স্বাদের এক রেসিপি— বাদাম লাউপাতা ভর্তা। খুব অল্প সময়ে এবং ঘরোয়া উপাদানে কীভাবে এই সুস্বাদু ভর্তাটি তৈরি করবেন, তার বিস্তারিত রেসিপি আমাদের জানিয়েছেন রন্ধনশিল্পী ফারহানা মিতু

প্রয়োজনীয় উপকরণ:

  • লাউপাতা: ৬-৭টি

  • চিনা বাদাম: ১ মুঠো

  • শুকনা মরিচ: ৬-৭টি

  • কাঁচামরিচ: ৫-৬টি

  • পেঁয়াজ কুচি: ২ কাপ (বড় সাইজ)

  • রসুন: ১টি (বড়)

  • সরিষার তেল ও লবণ: স্বাদমতো

    প্রস্তুত প্রণালী: প্রথমে লাউ পাতাগুলো ভালোভাবে ধুয়ে নিন। এরপর একটি পাত্রে পাতাগুলো নিয়ে তাতে একটি পেঁয়াজ, একটি রসুন, কাঁচামরিচ ও লবণ দিয়ে হালকা আঁচে সিদ্ধ করে নিন। অন্যদিকে, বাদামগুলোকে মচমচে করে ভেজে নিন। বাদাম ঠান্ডা হলে দুহাত দিয়ে ঘষে উপরের লাল আবরণ ফেলে দিন। এরপর শুকনা মরিচগুলোকেও মচমচে করে ভেজে নিন।

    ভর্তা তৈরির শেষ ধাপ: একটি শিল-পাটায় প্রথমে ভাজা বাদামগুলো মিহি করে বেটে নিন। এরপর সিদ্ধ করে রাখা শাক ও মসলাগুলো একসাথে মিহি করে বাটুন। সবশেষে ভাজা শুকনা মরিচ বাটা এবং খাঁটি সরিষার তেল দিয়ে হাত দিয়ে ভালোভাবে মেখে নিন। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের বাদাম লাউপাতা ভর্তা। গরম ভাতের সাথে এই ভর্তা থাকলে আর কিছুই লাগবে না!

জনপ্রিয় সংবাদ

ফিলিস্তিন ইস্যুতে তারকাদের মধ্যে কেন বাড়ছে বিভাজন?

‘বাদাম লাউপাতা ভর্তা’: সহজ ঘরোয়া রেসিপি

Update Time : ০১:৫২:১১ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬

দুপুরের তপ্ত রোদে গরম ভাতের সাথে যদি থাকে একটু ঝাল ঝাল দেশি ভর্তা, তবে যেন আহারটা পূর্ণতা পায়। ভোজনরসিকদের জন্য আজ আমরা নিয়ে এসেছি ভিন্ন স্বাদের এক রেসিপি— বাদাম লাউপাতা ভর্তা। খুব অল্প সময়ে এবং ঘরোয়া উপাদানে কীভাবে এই সুস্বাদু ভর্তাটি তৈরি করবেন, তার বিস্তারিত রেসিপি আমাদের জানিয়েছেন রন্ধনশিল্পী ফারহানা মিতু

আরও পড়ুন  শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা নিয়ে বিশ্বজুড়ে ৫টি বড় সিদ্ধান্ত

প্রয়োজনীয় উপকরণ:

  • লাউপাতা: ৬-৭টি

  • চিনা বাদাম: ১ মুঠো

  • শুকনা মরিচ: ৬-৭টি

  • কাঁচামরিচ: ৫-৬টি

  • পেঁয়াজ কুচি: ২ কাপ (বড় সাইজ)

  • রসুন: ১টি (বড়)

  • সরিষার তেল ও লবণ: স্বাদমতো

    প্রস্তুত প্রণালী: প্রথমে লাউ পাতাগুলো ভালোভাবে ধুয়ে নিন। এরপর একটি পাত্রে পাতাগুলো নিয়ে তাতে একটি পেঁয়াজ, একটি রসুন, কাঁচামরিচ ও লবণ দিয়ে হালকা আঁচে সিদ্ধ করে নিন। অন্যদিকে, বাদামগুলোকে মচমচে করে ভেজে নিন। বাদাম ঠান্ডা হলে দুহাত দিয়ে ঘষে উপরের লাল আবরণ ফেলে দিন। এরপর শুকনা মরিচগুলোকেও মচমচে করে ভেজে নিন।

    ভর্তা তৈরির শেষ ধাপ: একটি শিল-পাটায় প্রথমে ভাজা বাদামগুলো মিহি করে বেটে নিন। এরপর সিদ্ধ করে রাখা শাক ও মসলাগুলো একসাথে মিহি করে বাটুন। সবশেষে ভাজা শুকনা মরিচ বাটা এবং খাঁটি সরিষার তেল দিয়ে হাত দিয়ে ভালোভাবে মেখে নিন। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের বাদাম লাউপাতা ভর্তা। গরম ভাতের সাথে এই ভর্তা থাকলে আর কিছুই লাগবে না!

আরও পড়ুন  শিশুর স্বাভাবিক আচরণই কেন বাবা-মায়ের বিরক্তির কারণ হয়ে ওঠে?