ঢাকা ০৮:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাসভাড়া বাড়তি: ১০ টাকার ভাড়া ১৫ টাকা, যাত্রীদের ভোগান্তি

  • ডেস্ক নিউজ
  • Update Time : ০৭:৩৫:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
  • ৫১০

ঢাকার বাসে ওঠার সময় বাড়তি ভাড়া নিয়ে যাত্রীদের সঙ্গে কর্মীদের বাগ্‌বিতণ্ডা। ছবি: সংগৃহীত

বাসভাড়া বাড়তি নেওয়ার অভিযোগ উঠেছে রাজধানীর বিভিন্ন রুটে। জ্বালানি তেলের দাম বাড়ার পর এখনো নতুন ভাড়ার তালিকা প্রকাশ না হলেও কোনো কোনো বাসে আগের চেয়ে ৫ টাকা বেশি নেওয়া হচ্ছে। ফলে যেখানে আগে ১০ টাকা ভাড়া ছিল, সেখানে যাত্রীদের কাছ থেকে নেওয়া হচ্ছে ১৫ টাকা। বাসে ওঠার সময়ই অনেক যাত্রীকে সহকারীরা জানিয়ে দিচ্ছেন, ‘আজকে কিন্তু ভাড়া বেশি।’ এ নিয়ে যাত্রীদের সঙ্গে বাসকর্মীদের কথা-কাটাকাটির ঘটনাও ঘটছে।

রাজধানীর শনির আখড়া, আসাদগেট, ফার্মগেট ও বাংলামোটর এলাকার বিভিন্ন রুটে এমন চিত্র দেখা গেছে। কিছু পরিবহনে বাড়তি ভাড়া নেওয়া হলেও অন্য কয়েকটি বাসে এখনো আগের ভাড়াই আদায় করা হচ্ছে। অর্থাৎ একই ধরনের দূরত্বে চলাচল করেও পরিবহনভেদে ভাড়ার পার্থক্য দেখা যাচ্ছে। নতুন ভাড়ার সরকারি তালিকা না থাকায় যাত্রীদের মধ্যে কত টাকা ভাড়া দিতে হবে, তা নিয়েও তৈরি হয়েছে বিভ্রান্তি।

শনির আখড়া এলাকায় কয়েকটি বাসে খোঁজ নিয়ে জানা যায়, কিছু রুটে প্রতি স্টপেজে ৫ টাকা করে বাড়তি নেওয়া হচ্ছে। সাইনবোর্ড থেকে সাভারগামী লাব্বাইক পরিবহন এবং সাইনবোর্ড থেকে গাজীপুর চৌরাস্তা রুটের অনাবিল পরিবহনে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। অন্যদিকে ভুলতা থেকে গুলিস্তান রুটে চলাচলকারী মেঘলা পরিবহনে আগের ভাড়াই নেওয়া হচ্ছে বলে যাত্রীরা জানিয়েছেন। মৌমিতা পরিবহনেও নতুন করে বাড়তি ভাড়া নেওয়ার কথা জানিয়েছেন বাসকর্মীরা।

বাসভাড়া বাড়তি নেওয়ার কারণে সবচেয়ে বেশি সমস্যায় পড়ছেন সীমিত আয়ের মানুষ। যাত্রীদের অনেকে বলছেন, প্রতিদিনের যাতায়াতের জন্য নির্দিষ্ট টাকা হিসাব করে বাসা থেকে বের হন তাঁরা। হঠাৎ প্রতি যাত্রায় কয়েক টাকা বেশি দিতে হলে মাস শেষে পরিবহন খরচ উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। বিশেষ করে শিক্ষার্থী ও নিম্নমধ্যবিত্ত যাত্রীদের জন্য এই অতিরিক্ত খরচ চাপ তৈরি করছে। কেউ কেউ নতুন ভাড়া সরকারি সিদ্ধান্তে নির্ধারিত না হওয়া পর্যন্ত বাড়তি টাকা দিতে রাজি নন।

ফার্মগেট এলাকায় বিভিন্ন বাসে আবার ভিন্ন চিত্র দেখা গেছে। কোনো পরিবহন বাড়তি ভাড়া নিচ্ছে, আবার কোনো বাসের কর্মীরা নতুন ভাড়ার তালিকা প্রকাশের অপেক্ষায় রয়েছেন। কয়েকটি পরিবহনের কর্মীরা জানিয়েছেন, জ্বালানি খরচ বেড়ে যাওয়ায় তাঁরা যাত্রীদের কাছে বাড়তি ভাড়া চাইছেন। তবে যাত্রীরা অনেক ক্ষেত্রে তা দিতে চাইছেন না। বিআরটিসিসহ কয়েকটি বাসে আগের ভাড়াই নেওয়া হচ্ছে বলে যাত্রীরা জানিয়েছেন।

জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাসভাড়া নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তবে সরকারি নতুন ভাড়ার তালিকা প্রকাশের আগে নিজেদের মতো করে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ নিয়ে যাত্রীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। এর মধ্যে রাজধানীর অনেক পুরোনো ও দীর্ঘদিনের সংস্কারবঞ্চিত বাসেও যাত্রীদের চলাচল করতে হচ্ছে। ফলে সেবার মান অপরিবর্তিত থাকা অবস্থায় বাসভাড়া বাড়তি নেওয়া হলে যাত্রীদের ব্যয় ও ভোগান্তি দুটিই বাড়বে—এমনটাই বলছেন ভুক্তভোগীরা।

জনপ্রিয় সংবাদ

বাসভাড়া বাড়তি: ১০ টাকার ভাড়া ১৫ টাকা, যাত্রীদের ভোগান্তি

Update Time : ০৭:৩৫:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

বাসভাড়া বাড়তি নেওয়ার অভিযোগ উঠেছে রাজধানীর বিভিন্ন রুটে। জ্বালানি তেলের দাম বাড়ার পর এখনো নতুন ভাড়ার তালিকা প্রকাশ না হলেও কোনো কোনো বাসে আগের চেয়ে ৫ টাকা বেশি নেওয়া হচ্ছে। ফলে যেখানে আগে ১০ টাকা ভাড়া ছিল, সেখানে যাত্রীদের কাছ থেকে নেওয়া হচ্ছে ১৫ টাকা। বাসে ওঠার সময়ই অনেক যাত্রীকে সহকারীরা জানিয়ে দিচ্ছেন, ‘আজকে কিন্তু ভাড়া বেশি।’ এ নিয়ে যাত্রীদের সঙ্গে বাসকর্মীদের কথা-কাটাকাটির ঘটনাও ঘটছে।

রাজধানীর শনির আখড়া, আসাদগেট, ফার্মগেট ও বাংলামোটর এলাকার বিভিন্ন রুটে এমন চিত্র দেখা গেছে। কিছু পরিবহনে বাড়তি ভাড়া নেওয়া হলেও অন্য কয়েকটি বাসে এখনো আগের ভাড়াই আদায় করা হচ্ছে। অর্থাৎ একই ধরনের দূরত্বে চলাচল করেও পরিবহনভেদে ভাড়ার পার্থক্য দেখা যাচ্ছে। নতুন ভাড়ার সরকারি তালিকা না থাকায় যাত্রীদের মধ্যে কত টাকা ভাড়া দিতে হবে, তা নিয়েও তৈরি হয়েছে বিভ্রান্তি।

আরও পড়ুন  সোমবার থেকে ডিপোতে বাড়তি বরাদ্দে মিলবে ডিজেল-পেট্রোল-অকটেন

শনির আখড়া এলাকায় কয়েকটি বাসে খোঁজ নিয়ে জানা যায়, কিছু রুটে প্রতি স্টপেজে ৫ টাকা করে বাড়তি নেওয়া হচ্ছে। সাইনবোর্ড থেকে সাভারগামী লাব্বাইক পরিবহন এবং সাইনবোর্ড থেকে গাজীপুর চৌরাস্তা রুটের অনাবিল পরিবহনে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। অন্যদিকে ভুলতা থেকে গুলিস্তান রুটে চলাচলকারী মেঘলা পরিবহনে আগের ভাড়াই নেওয়া হচ্ছে বলে যাত্রীরা জানিয়েছেন। মৌমিতা পরিবহনেও নতুন করে বাড়তি ভাড়া নেওয়ার কথা জানিয়েছেন বাসকর্মীরা।

আরও পড়ুন  হাইড্রোলিক হর্ন নিষিদ্ধ, জানুন বিআরটিএর নতুন সতর্কবার্তা

বাসভাড়া বাড়তি নেওয়ার কারণে সবচেয়ে বেশি সমস্যায় পড়ছেন সীমিত আয়ের মানুষ। যাত্রীদের অনেকে বলছেন, প্রতিদিনের যাতায়াতের জন্য নির্দিষ্ট টাকা হিসাব করে বাসা থেকে বের হন তাঁরা। হঠাৎ প্রতি যাত্রায় কয়েক টাকা বেশি দিতে হলে মাস শেষে পরিবহন খরচ উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। বিশেষ করে শিক্ষার্থী ও নিম্নমধ্যবিত্ত যাত্রীদের জন্য এই অতিরিক্ত খরচ চাপ তৈরি করছে। কেউ কেউ নতুন ভাড়া সরকারি সিদ্ধান্তে নির্ধারিত না হওয়া পর্যন্ত বাড়তি টাকা দিতে রাজি নন।

ফার্মগেট এলাকায় বিভিন্ন বাসে আবার ভিন্ন চিত্র দেখা গেছে। কোনো পরিবহন বাড়তি ভাড়া নিচ্ছে, আবার কোনো বাসের কর্মীরা নতুন ভাড়ার তালিকা প্রকাশের অপেক্ষায় রয়েছেন। কয়েকটি পরিবহনের কর্মীরা জানিয়েছেন, জ্বালানি খরচ বেড়ে যাওয়ায় তাঁরা যাত্রীদের কাছে বাড়তি ভাড়া চাইছেন। তবে যাত্রীরা অনেক ক্ষেত্রে তা দিতে চাইছেন না। বিআরটিসিসহ কয়েকটি বাসে আগের ভাড়াই নেওয়া হচ্ছে বলে যাত্রীরা জানিয়েছেন।

আরও পড়ুন  ভাটারা সড়ক দুর্ঘটনা: ৩২ বছরের সাজ্জাদের মর্মান্তিক মৃত্যু